Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
ভোগ প্রচ্ছদের প্রবীণতম মডেল হিসেবে রেকর্ড গড়লেন ১০৬ বছর বয়সী ট্যাটু শিল্পী!

বিনোদন

টিবিএস ডেস্ক
01 April, 2023, 03:40 pm
Last modified: 01 April, 2023, 03:43 pm

Related News

  • ইনি কি সত্যিকারের নারী? ভোগ ম্যাগাজিনে প্রথম এআই মডেল ব্যবহার ঘিরে বাড়ছে উদ্বেগ
  • সবচেয়ে প্রাচীন বুনোপাখি হিসেবে পরিচিতি তার, ৭৪ বছরে এসে ডিম দিল
  • ১১২ বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ
  • মানব আয়ুর সর্বোচ্চ সীমায় কি পৌঁছে গিয়েছি আমরা?
  • বলিভিয়ার যে আদিবাসীদের হৃৎপিণ্ড বয়সের তুলনায় বেশি সতেজ থাকে

ভোগ প্রচ্ছদের প্রবীণতম মডেল হিসেবে রেকর্ড গড়লেন ১০৬ বছর বয়সী ট্যাটু শিল্পী!

বাঁশের কঞ্চি, পমেলো গাছের কাঁটা, পানি ও কয়লার সাহায্যে হোয়াং-অড ট্যাটু আঁকেন। নিজের শরীরজুড়েও করেছেন নিখুঁত সব ট্যাটু।
টিবিএস ডেস্ক
01 April, 2023, 03:40 pm
Last modified: 01 April, 2023, 03:43 pm
প্রচ্ছদ- সিএনএন থেকে সংগৃহীত

'ভোগ ফিলিপাইন' ফ্যাশন ম্যাগাজিনের এপ্রিল সংস্করণের প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন ১০৬ বছর বয়সী ট্যাটু শিল্পী এপো হোয়াং-অড। বিশ্বখ্যাত ম্যাগাজিনটির প্রবীণতম প্রচ্ছদ মডেল হিসেবেও কীর্তি গড়েছেন ফিলিপাইনের এ নারী। খবর সিএনএন এর।

হোয়াং-অড শৈশবে তার বাবার কাছ থেকে ট্যাটু আঁকা শিখেছিলেন। এরপর থেকে আজ অবধি হাত দিয়েই নিখুঁত সব ডিজাইনে ট্যাটু এঁকে যাচ্ছেন তিনি।

হোয়াং-অড স্থানীয়দের মাঝে মারিয়া অজ্ঞে নামেও পরিচিত। ফিলিপাইনের কালিঙ্গ প্রদেশের পাহাড়ি গ্রাম বুসকালানের বাসিন্দা তিনি। রাজধানী ম্যানিলা থেকে উত্তরে অবস্থিত দুর্গম এ এলাকাটিতে যেতে প্রায় ১৫ ঘণ্টা সময় লাগে।

বাঁশের কঞ্চি, পমেলো গাছের কাঁটা, পানি ও কয়লার সাহায্যে হোয়াং-অড ট্যাটু আঁকেন। নিজের শরীরজুড়েও করেছেন নিখুঁত সব ট্যাটু। মূলত আদিবাসী বুটবুট যোদ্ধাদের কাছ থেকে ঐতিহাসিকভাবে শরীরে ট্যাটু করার এ প্রথাটি এসেছে।

কালিঙ্গ প্রদেশের অঞ্চলটিতে ট্যাটু শিল্পীদের স্থানীয় ভাষায় বলা হয় 'ম্যামবাবাটক'। বর্তমানে প্রদেশটিতে জীবিত ম্যামবাবাটকদের মধ্যে হোয়াং-অডই সবচেয়ে বয়স্ক।  

দেশটিতে ঘুরতে আসা বহু পর্যটক হোয়ান-অডের হাতে ট্যাটু করাতে বুসকালান গ্রামে আসেন। এ শিল্পী সম্পর্কে 'ভোগ ফিলিপাইন' সোশ্যাল মিডিয়া পোস্টে বলে, "হাত দিয়ে ট্যাটু আঁকার মধ্যে দিয়ে কালিঙ্গ আদিবাসীর শক্তি, সাহস ও সৌন্দর্যের বিষয়টি ফুটিয়ে তুলেছেন হোয়ান-অড।"  

হোয়ান-অডের বংশপরম্পরায় ট্যাটু আঁকার চর্চা চলে আসছে। এ শিল্পী যেমন তার বাবার কাছ থেকে দীক্ষা লাভ করেছেন, ঠিক তেমনি কয়েক বছর ধরে তার দুই নাতনিকে ট্যাটু আঁকা শেখাচ্ছেন।

২০১৭ সালে সিএনএন ট্রাভেলে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াং-অড বলেন, "আমার বয়সের ট্যাটু শিল্পীরা কেউ আর জীবিত নেই। আমার প্রজন্মের একমাত্র আমিই এখনো বেঁচে আছি, ট্যাটু আঁকছি। আমার অনুপস্থিতিতে ভবিষ্যতেও হাত দিয়ে ট্যাটু আঁকার এই চর্চা থাকবে। কেননা আমি পরবর্তী প্রজন্মকে শিখিয়ে যাচ্ছি।"

১০৬ বছর বয়সী এ শিল্পী আরও বলেন, "যতদিন মানুষ এখানে ট্যাটু আঁকতে আসবে, ততদিনই আমাদের এ ঐতিহ্যটি টিকে থাকবে। আমার দৃষ্টিশক্তি যতদিন থাকবে, আমি ট্যাটু এঁকে যাবো। দৃষ্টিশক্তি কমে গেলে ট্যাটু আঁকা বন্ধ করে দেব।"

অন্যদিকে 'ভোগ ফিলিপাইন' ম্যাগাজিনের চিফ এডিটর বিয়া ভালদেস বলেন, "পাবলিকেশনের সকল কর্মকর্তা সর্বসম্মতভাবে হোয়াং অডকে প্রচ্ছদের মডেল করার সিদ্ধান্ত নিয়েছেন। কেননা তিনি আমাদের ফিলিপিনো সংস্কৃতিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন।"

প্রবীণতম ব্যক্তি হিসেবে ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে মডেল হওয়ার রেকর্ডটি এতদিন ছিল অভিনেত্রী জুডি ডেঞ্চের দখলে। তিনি ২০২০ সালে ৮৫ বছর বয়সে ব্রিটিশ ভোগ প্রচ্ছদে জায়গা করে নিয়েছিলেন।

 

 

Related Topics

টপ নিউজ

ট্যাটু / বয়স্ক / ভোগ ম্যাগাজিন / বয়স্ক মডেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • ইনি কি সত্যিকারের নারী? ভোগ ম্যাগাজিনে প্রথম এআই মডেল ব্যবহার ঘিরে বাড়ছে উদ্বেগ
  • সবচেয়ে প্রাচীন বুনোপাখি হিসেবে পরিচিতি তার, ৭৪ বছরে এসে ডিম দিল
  • ১১২ বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ
  • মানব আয়ুর সর্বোচ্চ সীমায় কি পৌঁছে গিয়েছি আমরা?
  • বলিভিয়ার যে আদিবাসীদের হৃৎপিণ্ড বয়সের তুলনায় বেশি সতেজ থাকে

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net