Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
১১২ বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 November, 2024, 10:25 am
Last modified: 27 November, 2024, 10:34 am

Related News

  • একসঙ্গে ৩৫০ ট্রাক্টর হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল এসিআই মটরস
  • বিশাল হাঁড়িতে জলফ রাইস রান্না করে বিশ্ব রেকর্ড নাইজেরিয়ান শেফের
  • জলফ রাইস রান্না করে বিশ্ব রেকর্ড করতে গিয়ে ভেঙে পড়ল নাইজেরিয়ান শেফের বিশাল হাঁড়ি   
  • দমবন্ধ করে পানির নিচে ২৯ মিনিট, ক্রোয়েশিয়ান ফ্রিডাইভারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড!
  • মিশন ইমপসিবলে জলন্ত প্যারাস্যুটে ১৬ বার লাফ দিয়ে গিনেস রেকর্ড গড়লেন টম ক্রুজ

১১২ বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ

প্রতি শুক্রবারে একবার 'ফিশ অ্যান্ড চিপস' খাওয়া ছাড়া কোনো বিশেষ নিয়ম মেনে চলতেন না বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি। 
টিবিএস ডেস্ক
27 November, 2024, 10:25 am
Last modified: 27 November, 2024, 10:34 am
জন টিনিসউডের জন্ম ১৯১২ সালে। ছবি: পিএ মিডিয়া

বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ জন আলফ্রেড টিনিসউড মারা গেছেন। গত সোমবার (২৫ নভেম্বর) ১১২ বছর বয়সে সাউথপোর্ট কেয়ার হোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার শেষ দিনটি ছিল 'সংগীত ও ভালোবাসায় ঘেরা'। খবর বিবিসি'র। 

২০২৪ সালের এপ্রিল মাসে, ১১৪ বছর বয়সি জুয়ান ভিসেন্তে পেরেজ মোরার মৃত্যুর পর আলফ্রেড টিনিসউড গিনেস বুক অফ রেকর্ডসে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে স্বীকৃতি পান। আলফ্রেড ১৯১২ সালের ২৬ আগস্ট জন্মগ্রহণ করেন, একই বছর যে সময় টাইটানিক ডুবে যায়।

লিভারপুল ফুটবল ক্লাবের ভক্ত জন লিভারপুলের ৬৬টি শীর্ষস্থানীয় ট্রফি জয়ের মধ্যে প্রথম দুটি (১৯০১ এবং ১৯০৬ সালের লিগ শিরোপা) বাদে সবগুলোই দেখেছেন। 

আলফ্রেড দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর্মি পে কর্পসে প্রশাসনিক দায়িত্বে ছিলেন, যেখানে তিনি আটকে পড়া সৈন্যদের খুঁজে বের করা এবং খাবার সরবরাহের ব্যবস্থা করতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তিনি শেল এবং ব্রিটিশ পেট্রোলিয়ামে একজন হিসাবরক্ষক হিসেবে কাজ করেছেন এবং ১৯৭২ সালে অবসর গ্রহণ করেন।

টিনিসউড ১৯৪২ সালে তার স্ত্রী ব্লডওয়েনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের মেয়ে সুসান ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালে তার স্ত্রীর মৃত্যুর আগ পর্যন্ত একসঙ্গে ৪৪ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন।

প্রতি শুক্রবারে একবার 'ফিশ অ্যান্ড চিপস' [জনপ্রিয় ব্রিটিশ খাবার] খাওয়া ছাড়া কোনো বিশেষ নিয়ম মেনে চলতেন না বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি। 

তিনি বলেন, 'যা দেওয়া হয়, তাই খাই, সবাই যেমন খায়। আমার কোনো বিশেষ খাদ্যাভ্যাস নেই।'

২০১২ সালে ১০০ বছর পূর্ণ হওয়ার পর থেকে প্রতি বছর রাজপরিবার থেকে জন্মদিনের কার্ড পেয়ে এসেছেন আলফ্রেড— প্রথমে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে, যিনি তার চেয়ে প্রায় ১৪ বছরের ছোট ছিলেন এবং এখন রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে।

বিশ্বের এখন পর্যন্ত সবচেয়ে বেশি দিন বয়স্ক জীবিত পুরুষ ছিলেন জাপানের জিরোয়েমন কিমুরা, যিনি ১১৬ বছর ৫৪ দিন বেঁচে ছিলেন এবং ২০১৩ সালে মারা যান।

Related Topics

টপ নিউজ

বয়স্ক / বয়স্ক ব্যক্তি / গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • একসঙ্গে ৩৫০ ট্রাক্টর হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল এসিআই মটরস
  • বিশাল হাঁড়িতে জলফ রাইস রান্না করে বিশ্ব রেকর্ড নাইজেরিয়ান শেফের
  • জলফ রাইস রান্না করে বিশ্ব রেকর্ড করতে গিয়ে ভেঙে পড়ল নাইজেরিয়ান শেফের বিশাল হাঁড়ি   
  • দমবন্ধ করে পানির নিচে ২৯ মিনিট, ক্রোয়েশিয়ান ফ্রিডাইভারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড!
  • মিশন ইমপসিবলে জলন্ত প্যারাস্যুটে ১৬ বার লাফ দিয়ে গিনেস রেকর্ড গড়লেন টম ক্রুজ

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net