Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
নারায়ণগঞ্জে করোনায় মোট আক্রান্ত ৯৩৭ জন, নতুন মৃত্যু নেই

বাংলাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
01 May, 2020, 01:55 pm
Last modified: 01 May, 2020, 02:03 pm

Related News

  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ
  • কমান্ডার ইন বিফ: এখন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪
  • আপিল বিভাগেও আইভীর জামিন বহাল, কারামুক্তিতে নেই আইনি বাধা

নারায়ণগঞ্জে করোনায় মোট আক্রান্ত ৯৩৭ জন, নতুন মৃত্যু নেই

গত ছয় দিনে নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়ে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। নারায়ণগঞ্জে প্রাণ হারিয়েছেন ৪২ জন।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
01 May, 2020, 01:55 pm
Last modified: 01 May, 2020, 02:03 pm

করোনার হটস্পট নারায়ণগঞ্জে গত দুই দিনে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে নতুন করে আক্রান্ত হয়েছে ৪২ জন।  এ নিয়ে নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৩৭ জনে। 

তবে স্বস্তির খবর হচ্ছে গত ছয় দিনে নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়ে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। নারায়ণগঞ্জে প্রাণ হারিয়েছেন ৪২ জন। জেলা সিভিল সার্জন অফিসের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী এই তথ্য জানা যায়। 

নারায়ণগঞ্জ সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ জানান, করোনায় আক্রান্ত রোগীর সংক্রমণ বেশি হওয়ার নারায়ণগঞ্জে প্রতিদিনই ১৫০ থেকে ১৮০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর এ পাঠানো হয়েছে। তবে আগের তুলনায় সংক্রমণের হার নারায়ণগঞ্জে অনেকটা কমে এসেছে বলে মনে হচ্ছে।

এদিকে নারায়ণগঞ্জ খানপুর ৩'শ শয্যা হাসপাতালের করোনা ইউনিটে ৬২ জন রোগী ভর্তি রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার শামসুদ্দোহা চৌধুরী সঞ্চয়। তিনি জানান, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সবাই সুস্থ আছেন। খানপুর হাসপাতালে টেস্ট ল্যাব স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আশা করা যাচ্ছে পিসিআর ল্যাবটি আগামী ২-৩দিনের মধ্যেই কাজ সম্পন্ন শেষ হবে। পরবর্তীতে জনবল নিয়োগ পেলেই আমরা টেস্টিং ল্যাব পরীক্ষা শুরু করতে পারব।

এদিকে লকডাউনের ২৪তম দিনে অনেকটা শিথিল হয়ে পড়েছে লকডাউন কার্যক্রম। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আগের মতো চোখে পড়ছে না। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ও পুলিশের পাহারা থাকলেও পুলিশের কার্যক্রম অনেকটাই গা ছাড়া ভাব দেখা দিয়েছে। 

নগরীতে নানা কারণে লকডাউন ভেঙে বেরিয়ে আসছে মানুষ। গত কয়েকদিনের তুলনায় আজ সামান্য বৃষ্টি থাকলেও লোকসমাগম ছিল চোখে পড়ার মতো। নগরীর প্রধান দিগু বাবুর বাজারসহ অনেক বাজার ছিল লোকে লোকারণ্য। সামাজিক ও শারীরিক দূরত্ব তেমন একটা মানা হচ্ছে না। অনেকটা গাদাগাদি করে ও গায়ে গায়ে লেগে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে দেখা গেছে ক্রেতাদের।

এদিকে শুক্রবার পর্যন্ত ২৫০টি গার্মেন্টস চালু করায় শহরে জনসমাগম বেড়ে গেছে। দেশের বিভিন্ন জেলার শ্রমিকরা এরই মধ্যে নারায়ণগঞ্জে ফিরে আসতে শুরু করেছে। প্রতিদিনই ট্রাকে করে এবং বিভিন্ন যানবাহনে করে শ্রমিকরা নারায়ণগঞ্জে প্রবেশ করছে। এ কারণে নগরীতে লোক সমাগম অনেকটাই বেশি দেখা যাচ্ছে।  

এ ব্যাপারে নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। তবে শহরে বিভিন্ন পাড়া মহল্লার সড়কে মানুষ নানা অজুহাত দেখিয়ে বাইরে বেরিয়ে আসছে। তবে এ বিষয়ে পুলিশ আরও নজরদারি বাড়িয়েছে। লকডাউন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ তৎপর রয়েছেন।

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / সংক্রমণ / নারায়ণগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইলাস্ট্রেশন: সিএনএন
    যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: টিবিএস
    অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

Related News

  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ
  • কমান্ডার ইন বিফ: এখন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪
  • আপিল বিভাগেও আইভীর জামিন বহাল, কারামুক্তিতে নেই আইনি বাধা

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইলাস্ট্রেশন: সিএনএন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net