Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
‘পাঠান’ এর সাফল্য, ভারতীয় বাজারের সবচেয়ে দামি এসইউভি গাড়ি কিনলেন শাহরুখ!

বিনোদন

হিন্দুস্তান টাইমস
28 March, 2023, 10:55 am
Last modified: 28 March, 2023, 11:03 am

Related News

  • ইইউ’র সঙ্গে বাণিজ্য চুক্তি: গাড়ি আমদানিতে শুল্ক ১১০ থেকে কমিয়ে ৪০ শতাংশে আনছে ভারত
  • সরকারি গাড়ি কেনার মূল্যসীমা বাড়ল 
  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার
  • নির্বাচন ও গণভোট নিয়ে প্রচারণায় যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’
  • আসাদুজ্জামানের ২ গাড়িসহ ১১৮ কাঠা জমি জব্দের নির্দেশ

‘পাঠান’ এর সাফল্য, ভারতীয় বাজারের সবচেয়ে দামি এসইউভি গাড়ি কিনলেন শাহরুখ!

বেশকিছুদিন টেস্ট ড্রাইভের পরই এই রোলস রয়েস কালিনান ব্ল্যাক ব্যাজ গাড়িটি মান্নাতে নিয়ে এসেছেন শাহরুখ।
হিন্দুস্তান টাইমস
28 March, 2023, 10:55 am
Last modified: 28 March, 2023, 11:03 am
ছবি: টুইটার/@SRKIAN_BABA

বলিউড অভিনেতা শাহরুখ খানের গাড়ির সংখ্যা নেহায়েত কম নয়। তবে 'পাঠান'-এর আকাশছোঁয়া সাফল্যের পর নিজেকে নতুন উপহার দিলেন কিং খান। কিন্তু কী সেই উপহার? জানা যাচ্ছে, শাহরুখের 'মান্নাত' -এর গ্যারেজে স্থান পেয়েছে আরও একটি বিলাসবহুল গাড়ি। কিং খান কিনেছেন রোলস রয়েস কালিনান ব্ল্যাক ব্যাজ। এই গাড়ির দাম শুনলে আপনারও চোখ কপালে উঠবে। 

রোলস রয়েস কালিনান ব্ল্যাক ব্যাজ-এর দাম কত?

সূত্রের খবর, শাহরুখের এই গাড়ির দাম নাকি ১০ কোটি রূপিরও বেশি এবং ভারতীয় বাজারে সবচেয়ে দামি এসইউভি গাড়ি। বেশকিছুদিন টেস্ট ড্রাইভের পরই গাড়িটি মান্নাতে নিয়ে এসেছেন শাহরুখ। সোশ্য়াল মিডিয়ায় উঠে আসা ভিডিওতে সাদা রঙের গাড়িটি তার বাড়িতে ঢুকতে দেখা গিয়েছে। 

গাড়িটি যে 'বলিউড বাদশাহ'র তা বোঝা যাচ্ছে নম্বর প্লেট দেখে। সেখানে রয়েছে একাধিক ৫। আর ৫ সংখ্যাটি শাহরুখের জন্য শুভ। শাহরুখ সাধারণত তার গাড়ির নম্বরে ৫ রাখার চেষ্টা করেন। আর তাঁর নতুন কেনা গাড়ির নম্বর প্লেটে রয়েছে ৩টি ৫। রবিবার রাতেই নতুন গাড়িটি মান্নাতে ঢুকতে দেখা গেছে।

শাহরুখের ফ্যানক্লাবের হাত ধরে সামনে আসা এই ভিডিওর নিচেও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনকেই কিং খানকে শুভেচ্ছা জানিয়েছেন নতুন গাড়ির জন্য। কেউ লিখেছেন, ঈশ্বর আপনার প্রতি আশীর্বাদ বজায় রাখুন।

ইতিমধ্যেই শাহরুখ খানের ব্যক্তিগত গাড়ির সংগ্রহে বিএমডব্লিউ, মার্সিডিজসহ সব দামি গাড়ির মডেলই রয়েছে। প্রসঙ্গত, বক্স অফিসে দীর্ঘদিন যাবত সাফল্য অধরা ছিল শাহরুখ খানের। তবে 'পাঠান' ছবির মাধ্যমে রাজকীয় কামব্যাক করেছেন 'কিং খান'। ছবিটি বিশ্বব্যাপী ১০০০ কোটি রূপির উপরে ব্যবসা করেছে। আর তাতেই খুশি হয়ে নিজেকে দামি উপহার দিয়েছেন শাহরুখ।    
 
Related Topics

টপ নিউজ

শাহরুখ খান / গাড়ি / মান্নাত / রোলস রয়েস / এসইউভি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: টিবিএস
    কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • ফাইল ছবি: পিএমও
    ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

Related News

  • ইইউ’র সঙ্গে বাণিজ্য চুক্তি: গাড়ি আমদানিতে শুল্ক ১১০ থেকে কমিয়ে ৪০ শতাংশে আনছে ভারত
  • সরকারি গাড়ি কেনার মূল্যসীমা বাড়ল 
  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার
  • নির্বাচন ও গণভোট নিয়ে প্রচারণায় যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’
  • আসাদুজ্জামানের ২ গাড়িসহ ১১৮ কাঠা জমি জব্দের নির্দেশ

Most Read

1
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
ফাইল ছবি: পিএমও
বাংলাদেশ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net