Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
কী করলে দলে ফেরা যাবে, আফিফকে জানালেন হাথুরুসিংহে

খেলা

টিবিএস রিপোর্ট
26 March, 2023, 04:35 pm
Last modified: 26 March, 2023, 04:42 pm

Related News

  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টির নেতৃত্বে লিটন, ফিরলেন হাসান-আফিফ
  • বিসিবির সব অভিযোগ অস্বীকার করলেন হাথুরুসিংহে
  • হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাতিল করলো বিসিবি
  • বরখাস্ত হচ্ছেন হাথুরুসিংহে, অন্তর্বর্তীকালীন কোচ সিমন্স

কী করলে দলে ফেরা যাবে, আফিফকে জানালেন হাথুরুসিংহে

চেহারা নয়, পারফরম্যান্সের কারণেই আফিফের বাদ পড়া; এটা পরিষ্কার করে জানিয়ে দিলেন চান্দিকা হাথুরুসিংহে। কী করলে দলে ফেরা যাবে, সেই পথও দেখিয়ে দিলেন জাতীয় দলের প্রধান কোচ।
টিবিএস রিপোর্ট
26 March, 2023, 04:35 pm
Last modified: 26 March, 2023, 04:42 pm

সময়টা ভালোই যাচ্ছিল। আহামরি পারফরম্যান্স না করলেও জাতীয় দলে জায়গাটা পোক্তই হয়ে গিয়েছিল। বিশেষ করে টি-টোয়েন্টি দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছিলেন আফিফ হোসেন ধ্রুব। থাকতেন ওয়ানডে দলেরও বিবেচনাতেও। কিন্তু দৃশ্যপট পাল্টে গেছে। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টোয়েন্টিতে একাদশে জায়গা হারানো আফিফ এবার ছিটকে গেছেন স্কোয়াড থেকেই। চেহারা নয়, পারফরম্যান্সের কারণেই তার বাদ পড়া, এটা পরিষ্কার করে জানিয়ে দিলেন জাতীয় দলের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। 

পারফরম্যান্সের কারণে বাদ পড়া খেলায় আর নতুন কী! দলগত খেলায় এমন অভিজ্ঞতা অনেক কিংবদন্তি বা মহাতারকা খেলোয়াড়েরও হয়েছে। আফিফও সেটারই অংশ মাত্র। তবে তরুণ এই ক্রিকেটারের ফেরার পথ সব সময়ের জন্যই খোলা। কী করলে দলে ফেরা যাবে, সেই পথও দেখিয়ে দিলেন হাথুরুসিংহে। 

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে দলে থাকলেও একাদশে জায়গা হয়নি আফিফের। তৃতীয় ওয়ানডের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। বাদ নাকি বিশ্রাম, তা নিয়ে ধোঁয়াশা ছিল। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বক্তব্য পরিষ্কার ছিল না। তিনি জানান, টি-টোয়েন্টি স্কোয়াডে থাকবেন আফিফ। কিন্তু এখানেও জায়গা হয়নি তার। নির্বাচকরা পরিষ্কার না করলেও হাথুরুসিংহে জানালেন আসল কারণ এবং চেনালেন দলে ফেরার রাস্তা।

২৭ মার্চ চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ। আগেরদিন আফিফের বাদ পড়ার প্রসঙ্গ নিয়ে প্রশ্ন কলা হলে হাথরুসিংহে বলেন, ''অবশ্যই (পারফরম্যান্সের কারণেই দল থেকে বাদ পড়েছে)'। চেহারার কারণে তো নয়। যে কেউ পারফরম্যান্সের কারণেই বাদ পড়ে। যদি কৌশলগত দিক দিয়ে ভিন্ন কিছু করতে চান, সেটিও একটা কারণ হতে পারে।'

কোন রাস্তায় দলে ফিরতে হবে, কোথায় উন্নতি করতে হবে; সবই আফিফকে জানিয়েছেন হাথুরুসিংহে। লঙ্কান এই কোচ বলেন, 'অন্য যে কাউকে যা করতে হয়, সেটিই করতে হবে; রান করা। কোন কোন জায়গায় উন্নতি করতে হবে, সে ব্যাপারে তার সঙ্গে কথা বলেছি আমি। যদি সেটা করতে পারে, নির্বাচনের জন্য বিবেচ্য হয়, তাহলে দলের অন্য সবার মতোই বিচার করা হবে তাকে।'

নিয়মিত দলে থাকলেও লম্বা সময় ধরে হাসছিল না আফিফের ব্যাট। গত বছরের সেপ্টেম্বরে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৫ বলে ৭৭ রানের ইনিংসের পর সংক্ষিপ্ততম সংস্করণে টানা ১২ ইনিংসে ফিফটির দেখা পাননি আফিফ। বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে হোবার্টে ২৭ বলে ৩৮ রানের ইনিংসটি ছাড়াও বলার মতো কিছু নেই তার নামের পাশে। 

Related Topics

টপ নিউজ

আফিফ হোসেন ধ্রুব / চান্দিকা হাথুরুসিংহে / জাতীয় ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টির নেতৃত্বে লিটন, ফিরলেন হাসান-আফিফ
  • বিসিবির সব অভিযোগ অস্বীকার করলেন হাথুরুসিংহে
  • হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাতিল করলো বিসিবি
  • বরখাস্ত হচ্ছেন হাথুরুসিংহে, অন্তর্বর্তীকালীন কোচ সিমন্স

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net