Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাতিল করলো বিসিবি

খেলা

বিএসএস
17 October, 2024, 11:10 pm
Last modified: 21 October, 2024, 02:01 pm

Related News

  • মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল, নতুন সচিব সিরাজ উদ্দিন মিয়া
  • প্রিমিয়ার ব্যাংকের এমডি আবু জাফরের চুক্তি বাতিল 
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে

হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাতিল করলো বিসিবি

আজ বিসিবির জরুরি জুম মিটিংয়ে হাথুরুসিংহের বরখাস্তের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়। আইসিসির বৈঠকের জন্য দুবাইয়ে অবস্থানরত বিসিবি সভাপতি ফারুক আহমেদ বোর্ড পরিচালকদের সাথে জুম সংযোগে বৈঠক করেন।
বিএসএস
17 October, 2024, 11:10 pm
Last modified: 21 October, 2024, 02:01 pm

জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে দান্দিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার সিদ্ধান্তকে আজ কার্যকর করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ছাড়া ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তার সাথে হওয়া চুক্তিও বাতিল করেছে বিসিবি। এর আগে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছিলো বিসিবি।

আজ বিসিবির জরুরি জুম মিটিংয়ে হাথুরুসিংহের বরখাস্তের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়। আইসিসির বৈঠকের জন্য দুবাইয়ে অবস্থানরত বিসিবি সভাপতি ফারুক আহমেদ পরিচালকদের সাথে জুম সংযোগে বৈঠক করেন।

মঙ্গলবার হাথুরুসিংহের বরখাস্তের ঘোষণা দেওয়ার সময় ফারুক বলেছিলেন, 'আমরা হাথুরুসিংহেকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি এবং প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘরের মাঠে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ, সংযুক্ত আরব আমিরাত ও ওয়েস্ট ইন্ডিজ এবং আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি।'

তিনি আরও বলেন, 'হাথুরুসিংকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয়েছে এবং তার বরখাস্ত অবিলম্বে কার্যকর হবে। এরপর তার চুক্তি বাতিল করা হবে।'

হাথুরুসিংহের জায়গায় ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগের কথা জানান বিসিবি প্রধান। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত টাইগারদের দায়িত্বে থাকবেন সিমন্স।

আজ জুমের বৈঠকে হাথুরুসিংহের প্রতিক্রিয়া এবং তার আইনি প্রক্রিয়ার বিষয়েও আলোচনা হয়েছে। লঙ্কান এই কোচ যদি আইনি পথে যান, তাহলে আইনগতভাবেই সেটি মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। দ্বিতীয় মেয়াদে হাথুরুসিংহের সাথে দুই বছরের চুক্তি করে বিসিবি।

প্রথম মেয়াদে বাংলাদেশ জাতীয় দলের সাথে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত চুক্তি ছিলো হাথুরুসিংহের। কিন্তু ২০১৪ সালের মে থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত প্রথম মেয়াদে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে পদত্যাগ করেন হাথুরুসিংহে।

দ্বিতীয় মেয়াদে ১০টি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ৩৫টি টি-টুয়েন্টিতে বাংলাদেশের কোচ ছিলেন হাথুরুসিংহে। টেস্টে ৫টি করে জয়-হার, ওয়ানডেতে ১৩টি জয়, ১৯টি হার ও ৩ ম্যাচ পরিত্যক্ত এবং টি-টোয়েন্টিতে ১৯টিতে জয়, ১৫টিতে হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

এ ছাড়া হাথুরুসিংহের অধীনে ২০১৫ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনাল এবং ২০১৫ সালে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষীক সিরিজ জেতে বাংলাদেশ।

Related Topics

টপ নিউজ

চান্দিকা হাথুরুসিংহে / বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) / চুক্তি বাতিল / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল, নতুন সচিব সিরাজ উদ্দিন মিয়া
  • প্রিমিয়ার ব্যাংকের এমডি আবু জাফরের চুক্তি বাতিল 
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net