Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
প্রিমিয়ার ব্যাংকের এমডি আবু জাফরের চুক্তি বাতিল 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
04 February, 2026, 12:15 pm
Last modified: 04 February, 2026, 12:20 pm

Related News

  • মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল, নতুন সচিব সিরাজ উদ্দিন মিয়া
  • ৮.১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
  • প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান বি এম ইকবালের বিরুদ্ধে দুদকের মামলা
  • প্রিমিয়ার ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করল বাংলাদেশ ব্যাংক
  • ইকবালের জব্দ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অভিযোগে প্রিমিয়ার ব্যাংককে ১.৫ কোটি টাকা জরিমানা

প্রিমিয়ার ব্যাংকের এমডি আবু জাফরের চুক্তি বাতিল 

গত ২০ নভেম্বর থেকে প্রায় দুই মাসের ছুটিতে ছিলেন মোহাম্মদ আবু জাফর।
টিবিএস রিপোর্ট 
04 February, 2026, 12:15 pm
Last modified: 04 February, 2026, 12:20 pm
মোহাম্মদ আবু জাফর। ছবি: সংগৃহীত

বেসরকারি খাতের প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আবু জাফরের সঙ্গে করা চুক্তি বাতিল করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। 

বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে তার চুক্তি বাতিল কার্যকর হয়েছে। 

ব্যাংকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, গত বছরের ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৩৩২তম সভায় এমডি ও সিইও হিসেবে মোহাম্মদ আবু জাফরের সঙ্গে করা চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ায় আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কার্যদিবস পর্যন্ত তার দায়িত্ব শেষ করা হয়। 

চিঠিতে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ড. আরিফুর রহমান জানান, বাংলাদেশ ব্যাংকের সম্মতির ভিত্তিতেই পর্ষদের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। 

এর আগে, গত ২০ নভেম্বর থেকে প্রায় দুই মাসের ছুটিতে ছিলেন মোহাম্মদ আবু জাফর। 

সেই সময়ে বিষয়টি নিয়ে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ড. আরিফুর রহমান বলেন, 'এমডি মাস দুয়েকের জন্য ছুটিতে গেছেন।' ছুটি শেষে তিনি ফিরবেন কি না—এ বিষয়ে পর্ষদ বা শীর্ষ পর্যায় থেকে কোনো স্পষ্ট বক্তব্য তখন পাওয়া যায়নি। 

মোহাম্মদ আবু জাফর ২০২৪ সালের ২৪ এপ্রিল প্রিমিয়ার ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব নেন। তিনি ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এইচ বি এম ইকবালের সময়ে নিয়োগপ্রাপ্ত এমডি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২১ আগস্ট ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন প্রতিষ্ঠাকালীন ভাইস চেয়ারম্যান ড. আরিফুর রহমান। 

১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবাল। সরকার পতনের পর তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ান। এরপর ব্যাংকটিতে বেনামি ঋণ, সম্পদ ক্রয়-বিক্রয় ও ভবন ভাড়ায় অনিয়মসহ নানা ধরনের অনিয়মের তথ্য সামনে আসে।

Related Topics

টপ নিউজ

প্রিমিয়ার ব্যাংক / চুক্তি বাতিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল, নতুন সচিব সিরাজ উদ্দিন মিয়া
  • ৮.১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
  • প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান বি এম ইকবালের বিরুদ্ধে দুদকের মামলা
  • প্রিমিয়ার ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করল বাংলাদেশ ব্যাংক
  • ইকবালের জব্দ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অভিযোগে প্রিমিয়ার ব্যাংককে ১.৫ কোটি টাকা জরিমানা

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net