Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
তিনতলা ভবন থেকে লাফিয়ে পড়লেন খালে! 'নির্বোধ' সেই পর্যটককে খুঁজছে ভেনিস পুলিশ

অফবিট

টিবিএস ডেস্ক
26 March, 2023, 12:25 pm
Last modified: 26 March, 2023, 12:40 pm

Related News

  • আপনারা কি তখন দেখেন নাই, পুলিশকে আমরা পিটিয়ে রক্তাক্ত করেছিলাম: এনসিপি নেতা 
  • ৫ আগস্ট ঘিরে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার ডিএমপি ও র‍্যাবের
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা: সারা দেশে বিশেষ সতর্কতা জারি সদর দপ্তরের
  • পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমনের’ ভারতীয় আধার কার্ড ডেমো নম্বরে তৈরি

তিনতলা ভবন থেকে লাফিয়ে পড়লেন খালে! 'নির্বোধ' সেই পর্যটককে খুঁজছে ভেনিস পুলিশ

ভেনিসের মেয়র লুইজি ব্রুজনারো টুইটারে একটি পোস্টে ওই ব্যক্তিকে 'গর্দভ' আখ্যা দিয়ে বলেন, এ ধরনের নির্বুদ্ধিতার জন্য তাকে 'নির্বোধের সার্টিফিকেট' দেওয়া হবে।
টিবিএস ডেস্ক
26 March, 2023, 12:25 pm
Last modified: 26 March, 2023, 12:40 pm
ছবি: লুইজি ব্রুজনারো/টুইটার

ইতালির ভেনিসে একটি তিনতলা ভবন থেকে খালে লাফিয়ে পড়া জনৈক ব্যক্তিকে ধরার জন্য খুঁজছে নগর কর্তৃপক্ষ। ভেনিসের মেয়র জানিয়েছেন, ওই ব্যক্তি এবং তার যে সহকারী ভিডিও করেছেন তাদের দুজনকেই গ্রেপ্তার করা হবে, খবর সিএনএন এর।

ভেনিসের মেয়র লুইজি ব্রুজনারো টুইটারে একটি পোস্টে ওই ব্যক্তিকে 'গর্দভ' আখ্যা দিয়ে বলেন, এ ধরনের নির্বুদ্ধিতার জন্য তাকে 'নির্বোধের সার্টিফিকেট এবং অনেকগুলো লাথি' দেওয়া হবে!

বলে রাখা ভালো, ইতোমধ্যেই ওই ব্যক্তির লাফিয়ে পড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তবে এটি কোনো দুর্ঘটনা বা অসাবধানতাবশত হয়নি; বরং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্যই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভিডিওতে দেখা যায়, বক্সার শর্টস পরে একটি ভবনের ছাদ থেকে খালে লাফিয়ে পড়ছেন ওই ব্যক্তি।

মেয়র ব্রুজনারো বলেন, "আমরা ওই ব্যক্তিকে এবং বেকুবের মতো এই ভিডিও ধারণকারীকে শনাক্ত করার চেষ্টা করছি।" সেই সঙ্গে তিনি আরও জানান, কিভাবে ঐ ব্যক্তি একটি আবাসিক ভবনে প্রবেশ করলো এবং ছাদে উঠলো তা খতিয়ে দেখার জন্যও তিনি পুলিশ নিযুক্ত করেছেন।

ভেনিসের মেয়রের ভাষ্যে, "ছাদ থেকে লাফিয়ে পড়ে তিনি নিজের জীবনের ঝুঁকি তৈরি করেছেন তো বটেই, সেই সঙ্গে তিনি একজন অপরাধীও। এ ধরনের কর্মকান্ডের মাধ্যমে তারা শহরের ওপর যে ঝুঁকি তৈরি করছেন তা তারা বুঝতে পারছেন না। তিনি যে লাফিয়ে পড়লেন, তখন নিচ দিয়ে একটা নৌকা যেতে থাকলে কি বিপদটাই না হতো?"

ব্রুজনারো এই অপরাধীকে শনাক্ত করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি লাইক না দেওয়ার জন্যও আহ্বান জানিয়েছেন তিনি।

"তারা সোশ্যাল মিডিয়ায় কিছু লাইকের জন্য এরকম নির্বোধের মতো কাজ করে। আমরা তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবো", বলেন মেয়র।

সম্প্রতি ইতালিতে এ ধরনের কর্মকান্ডের সংখ্যা বেড়ে গিয়েছে- বিশেষ করে ভ্রমণ করতে আসা পর্যটকদের মধ্যে। খালে লাফিয়ে পড়া ব্যক্তিকেও একজন পর্যটক হিসেবেই উল্লেখ করেছেন মেয়র।

গত বছর ভেনিসের খালগুলোতে সাঁতার কাটার জন্য (কখনো কখনো নগ্ন হয়ে) প্রায় ৪০ জন পর্যটককে গ্রেপ্তার করা হয়েছিল। এদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয় গ্র্যান্ড ক্যানালে সার্ফিং করতে নামার জন্য।

এদিকে, রোমের স্প্যানিশ স্টেপসে নিজের স্কুটার ছুঁড়ে ফেলার অপরাধে এক আমেরিকান পর্যটককে ২৫ হাজার ডলার জরিমানা করা হয়েছিল। আরেক সৌদি পর্যটককে স্প্যানিশ স্টেপসে গাড়ি চালানোর অপরাধে জরিমানা করা হয়। ফ্লোরেন্স এবং পম্পেইয়ের ধ্বংসাবশেষেও এ ধরনের বেআইনি কাজ করেছেন একাধিক পর্যটক। এমনকি ভ্যাটিকান জাদুঘরে ভাস্কর্যও ভেঙে ফেলেছেন কিছু পর্যটক। 

Related Topics

টপ নিউজ

ভেনিস / খাল / লাফ দেওয়া / পুলিশ / ইতালি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

Related News

  • আপনারা কি তখন দেখেন নাই, পুলিশকে আমরা পিটিয়ে রক্তাক্ত করেছিলাম: এনসিপি নেতা 
  • ৫ আগস্ট ঘিরে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার ডিএমপি ও র‍্যাবের
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা: সারা দেশে বিশেষ সতর্কতা জারি সদর দপ্তরের
  • পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমনের’ ভারতীয় আধার কার্ড ডেমো নম্বরে তৈরি

Most Read

1
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

2
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

4
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net