Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
ব্যাটসম্যানের মন খারাপ হবে, তাই উদযাপন করেন না হাসান

খেলা

টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
23 March, 2023, 07:50 pm
Last modified: 23 March, 2023, 07:58 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

ব্যাটসম্যানের মন খারাপ হবে, তাই উদযাপন করেন না হাসান

আগুনঝরা বোলিংয়ে শুরুতেই আয়ারল্যান্ডকে পথ ভুলিয়ে দেন হাসান মাহমুদ। ৮.১ ওভারে ৩১ রান খরচায় ৫ উইকেট নেন ২৩ বছর বয়সী ডানহাতি এই পেসার, যা তার পুরো ক্যারিয়ারে প্রথম।
টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
23 March, 2023, 07:50 pm
Last modified: 23 March, 2023, 07:58 pm

উইকেট নিয়েই পাখির মতো ডানা মেলে দিতেন শোয়েব আখতার। ব্রেট লি লাফিয়ে উঠতেন আকাশে। অনেকে আকাশে হাত ছুড়ে করেন উইকেট পাওয়ার উদযাপন। কেউ কেউ ব্যাটসম্যানের দিকে এগিয়ে গিয়ে ধাগন আগ্রাসন। চরিত্রগত বা পছন্দের কারণে উদযাপনে অনেক ভিন্নতাই দেখা যায় বিশ্ব ক্রিকেটে। ধরন যেমনই হোক, সব বোলারই উদযাপন করে থাকেন। 

এখানে ব্যতিক্রম হাসান মাহমুদ। বাংলাদেশের তরুণ এই পেসার উইকেট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও বিশেষ কোনো উদযাপন করেন না। বৃহস্পতিবার সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ১০ উইকেটের জয়ে বল হাতে নেতৃত্ব দেওয়া হাসান উদযাপন না করার কারণ জানালেন। ব্যাটসম্যানদের কষ্ট না দিতেই নাকি উদযাপন করেন না তিনি। 

রানের হিসাবে সবচেয়ে বড় ১৮৩ রানের জয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৩৪৯ রানের বিশাল সংগ্রহ গড়েও লাভ হয়নি, ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। শেষ ওয়ানডেতেও ব্যাট-বলে শাসন করা বাংলাদেশ তুলে নিয়েছে ১০ উইকেটের বিশাল, সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে। এই ম্যাচে আইরিশদের ১০১ রানে বেধে ফেলার অন্যতম কারিগর হাসান। 

২৩ বছর বয়সী ডানহাতি এই পেসার আগুনঝরা বোলিংয়ে শুরুতেই আয়ারল্যান্ডকে পথ ভুলিয়ে দেন। ৮.১ ওভারে ৩১ রান খরচায় নেন ৫ উইকেট, যা তার পুরো ক্যারিয়ারে প্রথম। ম্যাচসেরার পুরস্কার জেতা হাসান সংবাদ সম্মেলনে এসে দ্বিতীয় প্রশ্নেই শুনলেন উদযাপন নিয়ে। পেসার হলেও মাঠে শান্ত স্বভাবের হিসেবে নিজেকে চেনানো বাংলাদেশ পেসার বলেন, 'করি না, এটাই। ব্যাটসম্যানকে আউট করার পর সেলিব্রেশন করলে ওর মন খারাপ হবে আরও, এই ভেবেই করি না।'

ক্যারিয়ার সেরা বোলিং করে উচ্ছ্বসিত হাসান। ঘরোয়া ক্রিকেটেও কখনও ৫ উইকেট পাননি বলে তার ভালো লাগাটা একটু বেশিই, 'এটা আমার প্রথম পাঁচ উইকেট (আন্তর্জাতিক ক্রিকেটে), ঘরোয়াতেও পাঁচ উইকেট পাওয়া হয়নি। আমাদের যে ফাস্ট বোলাররা আছে, শেষ কয়েক বছর ধরে অনেক কঠোর পরিশ্রম করছি। আমাদের (পেস বোলিং কোচ) অ্যালান ডোনাল্ড আছেন, তার সঙ্গে ভালো একটা 'কানেকশন' আছে আমাদের সবার। দিন দিন নিজেদের সবাইকে আরও গড়ে তোলার চেষ্টা করছি।'

গতি দিয়ে সবার নজরে আসেন হাসান। পরবর্তীতে নিজের বোলিংয়ে যোগ করেছেন সুইংসহ আরও কিছু রসদ। মাত্রই ক্যারিয়ার শুরু করা বাংলাদেশের এই পেসার আরও গোছানো বোলিং করতে চান, উন্নতি করতে চান ফিটনেসে, 'উন্নতি বলতে গেলে ফিটনেসটা আরেকটু উন্নতি করতে হবে। আর বোলিংটা আরেকটু গোছালো করতে হবে।'

Related Topics

টপ নিউজ

হাসান মাহমুদ / বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net