Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
বাদশাহকে টেক্কা রানির! 

বিনোদন

টিবিএস ডেস্ক
22 March, 2023, 01:20 pm
Last modified: 22 March, 2023, 01:30 pm

Related News

  • শাহরুখের প্রথম ছবি ছেড়েছিলেন বিজয়ের বাবা, মাঝপথে চলে যান নায়ক: যেভাবে ‘দিওয়ানা’ পেয়েছিলেন এসআরকে
  • ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও

বাদশাহকে টেক্কা রানির! 

ধারণা করা হয়েছিল শাহরুখ খানের ‘পাঠান’ই শেষ কথা বলবে। কিন্তু নরওয়েতে নজির গড়ল রানি মুখার্জি অভিনীত সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’।
টিবিএস ডেস্ক
22 March, 2023, 01:20 pm
Last modified: 22 March, 2023, 01:30 pm

ধারণা করা হয়েছিল শাহরুখ খানের 'পাঠান'ই শেষ কথা বলবে। কিন্তু তারপর অন্য চাল দিলেন রানি মুখার্জি। নরওয়েতে নজির গড়ল রানি অভিনীত সিনেমা 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'। সপ্তাহান্তের বক্স অফিস সংগ্রহে বলিউডের আগের সব নজির ভেঙে দিয়েছে এই ছবি। ৭৪৫ হাজার নরওয়েজিয়ান মুদ্রা (ক্রোন) এসেছে ছবিটির সংগ্রহে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৯ লক্ষ রূপি।

সেই সঙ্গে তিন দিনে ৪.৮ হাজার অকুপেন্সি। এর আগে সালমান খান অভিনীত 'সুলতান' ৪.৪ হাজার অকুপেন্সি অর্জন করেছিল ৫ দিনে। সাম্প্রতিক কালের সবচেয়ে জনপ্রিয় ছবি 'পাঠানকে'ও ছাপিয়ে গিয়েছে রানি অভিনীত 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'। পাঁচ দিনে 'পাঠান'-এর দেশের বাইরে অকুপেন্সি ছিল ৪.১ হাজার। 

সন্তানের অধিকার চেয়ে এক প্রবাসী মায়ের লড়াইয়ের কাহিনি এ ছবির উপজীব্য। মায়ের চরিত্রে অভিনয় করেছেন রানি মুখার্জি। বাঙালি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও এ ছবির অন্যতম আকর্ষণ। ছবির আবেগ ছুঁয়ে গিয়েছে দর্শকদের।

প্রযোজক সংস্থার পক্ষ থেকে ছবিটির সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়েছে। প্রযোজক নিখিল আদভানি বললেন, "একজন সাহসী লড়াকু মায়ের গল্প এত মানুষকে ছুঁয়ে গিয়েছে দেখে ভাল লাগছে। দর্শকদের অনুপ্রাণিত করতে এমন ছবি আরও তৈরি করব আমরা।"

জি স্টুডিওর কর্ণধার শরিক প্যাটেল লিখেছেন, "এটি সেই ম্যাজিক তৈরি করেছে, যা জীবন থেকে উঠে আসা গল্পই পারে। দর্শকের হৃদয়কে স্পর্শ করতে পারা ভাগ্যের ব্যাপার। সাগরপারের দর্শকও যে এতে সাড়া দিয়েছেন, তাতে আমরা আপ্লুত।"

'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' সেই অর্থে ভারতীয় ছবির জয়। নরওয়ের দর্শকদের কাছ থেকে বিপুল ভালবাসা পেয়ে বলিউড ছবি হিসাবেও একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে অসীমা ছিব্বর পরিচালিত 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'। ছবিটি মুক্তি পেয়েছে গত ১৭ মার্চ। 

Related Topics

টপ নিউজ

রানী মুখার্জি / শাহরুখ খান / পাঠান / মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে / রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
    বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি
  • গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ
  • ছবি: সংগৃহীত
    নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
  • অলঙ্করণ: টিবিএস
    ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

Related News

  • শাহরুখের প্রথম ছবি ছেড়েছিলেন বিজয়ের বাবা, মাঝপথে চলে যান নায়ক: যেভাবে ‘দিওয়ানা’ পেয়েছিলেন এসআরকে
  • ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

2
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

4
গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

6
অলঙ্করণ: টিবিএস
বাংলাদেশ

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net