Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
৯২ বছর বয়সে পঞ্চম বিয়ে করছেন রুপার্ট মারডক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 March, 2023, 11:40 am
Last modified: 21 March, 2023, 11:49 am

Related News

  • পাগড়ি খুঁজছেন? আছে সঙ্গীতা শীলের ‘পাগড়ি বাঁধাই’
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েতে দাওয়াত নিয়ে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১৫
  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 
  • বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজড করার নির্দেশ হাইকোর্টের
  • টিকটক কেনার চুক্তিতে যুক্ত থাকতে পারেন মিডিয়া মোগল রুপার্ট মারডক ও তার ছেলে, দাবি ট্রাম্পের 

৯২ বছর বয়সে পঞ্চম বিয়ে করছেন রুপার্ট মারডক

নিউ ইয়র্ক পোস্ট'কে এই মিডিয়া টাইকুন বলেন, "আমি প্রেমে পড়া নিয়ে ভীত ছিলাম। তবে আমি জানি, এটাই হয়তো আমার শেষ ভালোবাসা।"
টিবিএস ডেস্ক
21 March, 2023, 11:40 am
Last modified: 21 March, 2023, 11:49 am
রুপার্ট মারডক ও লেসলি স্মিথ। ছবি: জেনা বেসকম ফটোগ্রাফি/বিবিসি

বিশ্বব্যাপী মিডিয়া টাইকুন হিসেবে পরিচিত রুপার্ট মারডক পঞ্চমবারের মত বিয়ের পিঁড়িতে বসছেন। ৯২ বছর বয়সী এ ধনকুবেরের নতুন সঙ্গী ৬৬ বছর বয়সী সাবেক পুলিশ চ্যাপলেইন অ্যান লেসলি স্মিথ। খবর বিবিসির।

গত বছর মারডকের সাথে তার চতুর্থ স্ত্রী জেরি হলের বিচ্ছেদ ঘটে। এরপর একই বছরের সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ায় নিজের আঙ্গুর বাগানে এক ইভেন্টে স্মিথের সাথে পরিচিত হন মারডক।

স্মিথের সাথে নিজের পঞ্চম বিয়ের ঘোষণা দিয়ে মার্কিন এ ধনকুবের নিজের মালিকানাধীন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট'কে বলেন, "আমি প্রেমে পড়া নিয়ে ভীত ছিলাম। তবে আমি জানি, এটাই হয়তো আমার শেষ ভালোবাসা। এমনটা হলেই ভালো। কেননা আমি খুশি আছি।"

সেন্ট প্যাট্রিকস ডে'তে স্মিথকে নিজেই ভালোবাসার প্রস্তাব দিয়েছিলেন মারডক। এ বিষয়ে স্মিথ বলেন, "আমাদের সম্পর্কটা দুইজনের জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে আশীর্বাদ। আমরা গত বছরের সেপ্টেম্বর থেকে একে অপরকে চিনি।"

মেয়ে এলিজাবেথ মারডক (বামে) ও অ্যান লেসলি স্মিথকে (ডানে) নিয়ে সুপার বোল দেখতে গিয়েছিলেন রুপার্ট মারডক। ছবি: রয়টার্স

স্মিথের আগের সঙ্গী ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরিচিত গায়ক ও মিডিয়া ব্যক্তিত্ব চেস্টার স্মিথ। এ প্রসঙ্গে লেসলি স্মিথ বলেন, "আমার ১৪ বছর আগে বিবাহবিচ্ছেদ হয়েছে। রুপার্টের মতো আমার সাবেক সঙ্গীও একজন ব্যবসায়ী ছিলেন। তাই আমি রুপার্টকে বুঝি। আমাদের চিন্তা-ধারাও একই রকম।"

মারডকের প্রথম তিন সংসারে মোট ছয় সন্তান রয়েছে। নতুন সঙ্গীর সাথে বিয়ের পিড়িঁতে বসার খবর জানিয়ে যুক্তরাষ্ট্রের এ মিডিয়া টাইকুন বলেন, "আমি ও স্মিথ একসঙ্গে জীবনের দ্বিতীয় পর্যায় শুরু করছি।"

চলতি বছরের গ্রীষ্মের শেষদিকে মারডক ও স্মিথের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর এ দম্পতি ক্যালিফোর্নিয়া, মন্টানা, নিউ ইয়র্ক ও যুক্তরাজ্যে একসঙ্গে সময় কাটাবেন।

মারডক এর আগে বিমান কর্মকর্তা অস্ট্রেলিয়ান প্যাট্রিসিয়া বুকার, স্কটিশ সাংবাদিক আনা মান ও চীনা উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকে বিয়ে করেছিলেন। তিনি ব্রিটেনের 'দি টাইমস' ও 'দি সান'-সহ সংবাদপত্র, টিভি ও বিনোদন জগতের বহু নামী প্রতিষ্ঠানের মালিক। 

Related Topics

টপ নিউজ

রুপার্ট মারডক / মিডিয়া মোগল / বিয়ে / পঞ্চম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • পাগড়ি খুঁজছেন? আছে সঙ্গীতা শীলের ‘পাগড়ি বাঁধাই’
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েতে দাওয়াত নিয়ে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১৫
  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 
  • বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজড করার নির্দেশ হাইকোর্টের
  • টিকটক কেনার চুক্তিতে যুক্ত থাকতে পারেন মিডিয়া মোগল রুপার্ট মারডক ও তার ছেলে, দাবি ট্রাম্পের 

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net