Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
কী আছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধাবসানে চীনের দেওয়া শান্তি প্রস্তাবে?

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
21 March, 2023, 11:35 am
Last modified: 21 March, 2023, 12:32 pm

Related News

  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব চীন; তবে কি জিতলেন কিম জং উন?
  • পুতিনের কাছে বার্তা পৌঁছাতে রুশ ধনকুবের আব্রামোভিচের সঙ্গে বৈঠক করেছিলেন জেলেনস্কি
  • কেন এই সময়ে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং?
  • শি জিনপিংয়ের সফরের আগেই ১০ হাজার টনের ডেস্ট্রয়ার তৈরির ঘোষণা উত্তর কোরিয়ার

কী আছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধাবসানে চীনের দেওয়া শান্তি প্রস্তাবে?

তবে যুদ্ধাবসানের আহ্বান জানালেও, এখন পর্যন্ত নিজেদের মিত্র রাশিয়ার নিন্দা করেনি চীন। তাছাড়া, এতদিন ধরে মস্কোর উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞারও সমালোচনা করেছে তারা।
টিবিএস রিপোর্ট
21 March, 2023, 11:35 am
Last modified: 21 March, 2023, 12:32 pm

ছবি- এপি

রাশিয়ার আগ্রাসনের এক বছর পর ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। এবারের মস্কো সফরে ১২-দফা শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। খবর দ্য ইন্ডিপেনডেন্টের। 

এ প্রস্তাবের মাধ্যমে রাশিয়ার আগ্রাসনের অবসান ঘটাতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে যাচ্ছে চীন।

ইউক্রেন-রাশিয়াতে যুদ্ধাবস্থা 'আরো অবনতি কিংবা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া'র আগেই 'উত্তেজনা বাড়ানো থেকে বিরত থাকতে' সব পক্ষকে আহ্বান জানিয়েছে বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার মন্ত্রণালয়ের প্রকাশিত একটি প্রতিবেদনে 'সংঘাত এবং যুদ্ধ কারও উপকারে আসে না' উল্লেখ করে চীন বলে, এক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই 'যৌক্তিক থাকতে হবে'।

তবে যুদ্ধাবসানের আহ্বান জানালেও, এখন পর্যন্ত নিজেদের মিত্র রাশিয়ার নিন্দা করেনি চীন। এমনকি এ যুদ্ধকে 'আক্রমণ' হিসেবেও দেখছেনা দেশটি। তাছাড়া, এতদিন ধরে মস্কোর উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞারও সমালোচনা করেছে চীন।

চীনের ১২-দফা শান্তি প্রস্তাব:

  • সকল দেশের সার্বভৌমত্বকে সম্মান করা 
  • স্নায়ুযুদ্ধের মানসিকতা পরিত্যাগ করা
  • শত্রুতা বন্ধ করা
  • শান্তি আলোচনা পুনরায় শুরু করা
  • মানবিক সংকটের সমাধান
  • বেসামরিক নাগরিক এবং যুদ্ধবন্দীদের সুরক্ষা দান
  • পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিরাপদ রাখা
  • কৌশলগত ঝুঁকি কমানো
  • শস্য রপ্তানি সহজ করা
  • একতরফা নিষেধাজ্ঞা বন্ধ করা
  • শিল্প ও সাপ্লাই চেইন স্থিতিশীল রাখা
  • দ্বন্দ্ব-পরবর্তী পুনর্গঠনের প্রচার করা

রাশিয়া বেইজিংয়ের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, শান্তি পরিকল্পনার একটি 'সংক্ষিপ্ত অধ্যয়ন' করবে তারা। তবে এখনই শান্তিপূর্ণ সমাধানের কোনো লক্ষণ দেখছে না বলেও জানিয়েছে দেশটি।

এদিকে চীন তার অবস্থান নিয়ে পরস্পরবিরোধী বিবৃতি দিয়েছে।

একদিকে তারা বলছে, ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের ফলে রাশিয়া এ পদক্ষেপ নিতে বাধ্য হয়। অন্যদিকে, এ যুদ্ধের বিষয়ে তারা নিরপেক্ষ অবস্থানে রয়েছে বলেও দাবি চীনের।

Related Topics

টপ নিউজ

চীন-রাশিয়া সম্পর্ক / শি জিনপিং / পুতিন / শি-পুতিন আলোচনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব চীন; তবে কি জিতলেন কিম জং উন?
  • পুতিনের কাছে বার্তা পৌঁছাতে রুশ ধনকুবের আব্রামোভিচের সঙ্গে বৈঠক করেছিলেন জেলেনস্কি
  • কেন এই সময়ে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং?
  • শি জিনপিংয়ের সফরের আগেই ১০ হাজার টনের ডেস্ট্রয়ার তৈরির ঘোষণা উত্তর কোরিয়ার

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net