Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
অস্কারজয়ী অভিনেত্রী মিশেল ইয়োর বাগদত্ত কে এই সাবেক ফেরারি বস? 

ফিচার

টিবিএস ডেস্ক
19 March, 2023, 02:25 pm
Last modified: 20 March, 2023, 11:14 am

Related News

  • ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • মধ্যপ্রাচ্যের অস্থিরতায় নতুন শ্রমবাজার খুঁজছে সরকার: প্রবাসী কল্যাণ মন্ত্রী 
  • দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহদী আমিন
  • বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খোলার আশা
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক: শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি

অস্কারজয়ী অভিনেত্রী মিশেল ইয়োর বাগদত্ত কে এই সাবেক ফেরারি বস? 

পোডিয়ামে একাই দাঁড়িয়ে আবেগঘন বক্তব্য দিলেও, অস্কারের লাল গালিচায় তার সঙ্গে ছিলেন তার দীর্ঘদিনের সঙ্গী জ্যঁ তোদ। ২০০৪ সাল থেকে একসঙ্গে আছেন এই জুটি।
টিবিএস ডেস্ক
19 March, 2023, 02:25 pm
Last modified: 20 March, 2023, 11:14 am
মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়োর অস্কার জয়ের পর তার সঙ্গে ছবিতে পোজ দিচ্ছেন জ্যঁ তোদ। ছবি: এএফপি

গত ১৩ মার্চ লস অ্যাঞ্জেলেসে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অস্কারের ৯৫তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫ বছরের ইতিহাসে প্রথম একজন এশিয়ান নারী অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো। 'এভ্রিথিং এভ্রিহয়্যার অল অ্যাট ওয়ান্স' সিনেমায় অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন ৬০ বছর বয়সী মিশেল।

গত ১২ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে মিশেল ও জ্যঁ তোদ। ছবি: এপি

চার দশকের ক্যারিয়ারে এবারই প্রথম অস্কারে মনোনয়ন পেয়েছিলেন মিশেল; আর প্রথমবারেই বাজিমাত! পোডিয়ামে একাই দাঁড়িয়ে আবেগঘন বক্তব্য দিলেও, অস্কারের লাল গালিচায় তার সঙ্গে ছিলেন তার দীর্ঘদিনের সঙ্গী, ৭৭ বছর বয়সী ফরাসি নাগরিক জ্যঁ তোদ। ২০০৪ সাল থেকে একসঙ্গে আছেন এই জুটি এবং ২০০৫ সালে তারা বাগদান সারেন।

২০১৫ সালে মিলান ফ্যাশন উইকে মিশেল ও জ্যঁ তোদ। ছবি: স্প্ল্যাশ নিউজ/করবিস

তবে রেসিং জগতের বাইরে জ্যঁ তোদকে হয়তো খুব কম মানুষই চেনেন। কিন্তু তোদ তার আপন মহিমায়ই আলোকিত। মোটরস্পোর্টসে ঈর্ষণীয় ক্যারিয়ার পার করেছেন এই ফ্রেঞ্চম্যান।

ছবি: এপি

ফর্মুলা ওয়ানে যোগ দেওয়ার আগে, ষাট ও সত্তরের দশকের শুরুর দিকে জ্যঁ তোদ ছিলেন একজন কো-ড্রাইভার। এরপরে ১৯৮২ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি পেজো ট্যালবেট স্পোর্টের পরিচালক হিসেবে কাজ করেছেন। তার নেতৃত্বে পেজো ওয়ার্ল্ড র‍্যালি চ্যাম্পিয়নশিপ এবং লে মাস দুটোই জিতে। এরপর ১৯৯৪ সালে তোদ ফেরারির এফ ওয়ান টিমের জেনারেল ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করেন।

জ্যঁ তোদ ও তার ছেলে নিকোলাসের সঙ্গে মিশেল ইয়ো। ছবি: মিশেল ইয়োর ইনস্টাগ্রাম থেকে

দুই বছর পরে ড্রাইভার হিসেবে চুক্তিবদ্ধ হন মাইকেল শুমেখার এবং মোটরস্পোর্টসের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত কিছু কীর্তি গড়েন। ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেরারির হয়ে শুমেখার টানা পাঁচবার ড্রাইভার'স চ্যাম্পিয়নশিপ জেতেন।

জার্মান ফর্মুলা ওয়ান ড্রাইভার মাইকেল শুমেখারের (ডানে) সঙ্গে জ্যঁ তোদ। ছবি: রয়টার্স

ফেরারির হয়ে ব্যাপক সাফল্য অর্জনের পর তোদকে প্রথমে ফেরারির সিইও এবং পরে দলের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে ২০০৯ সালে ফেরারি থেকে অব্যহতি নেওয়ার পরেও ফর্মুলা ওয়ানেই থেকে গিয়েছেন জ্যঁ তোদ।

২০১৪ সালে ফ্রেঞ্চ আলপসে মিশেল ও জ্যঁ তোদ। ছবি: ইপিএ

২০০৯ সালে জ্যঁ তোদ ফেডারেশন ইন্টারন্যাশনালে দে অটোমোবাইল (এফআইএ)-এর সভাপতি নির্বাচিত হন। যেদিন তাকে নির্বাচিত করা হয়, সেদিনও মিশেল ইয়ো তার পাশে ছিলেন। ২০২১ সালে সভাপতির পদ থেকে সরে আসার আগপর্যন্ত তিনি তিনবার এফআইএ'র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট 

Related Topics

টপ নিউজ / বিনোদন

মিশেল ইয়ো / মালয়েশিয়া / অভিনেত্রী / অস্কার / ফরাসি / জ্যঁ তোদ / ফর্মুলা ওয়ান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার
  • ছবি: সংগৃহীত
    তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে
  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

Related News

  • ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • মধ্যপ্রাচ্যের অস্থিরতায় নতুন শ্রমবাজার খুঁজছে সরকার: প্রবাসী কল্যাণ মন্ত্রী 
  • দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহদী আমিন
  • বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খোলার আশা
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক: শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে

3
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net