Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
ইংল্যান্ডের সমীহই পাচ্ছে আয়ারল্যান্ড

খেলা

টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
17 March, 2023, 01:15 pm
Last modified: 17 March, 2023, 01:20 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

ইংল্যান্ডের সমীহই পাচ্ছে আয়ারল্যান্ড

প্রথমবারের মতো ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হারানোর সিরিজে তাদেরকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এমন সাফল্যের আনন্দে গা ভাসাচ্ছে না বাংলাদেশ, ঘরের মাঠে আয়ারল্যান্ডকে নিয়েও একই রকম ‘সিরিয়াস’ বাংলাদেশ। 
টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
17 March, 2023, 01:15 pm
Last modified: 17 March, 2023, 01:20 pm

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আক্রমণাত্মক ক্রিকেটে গত কয়েক বছর ধরে বিশ্ব শাসন করে আসছে ইংলিশরা। বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিপক্ষে ঘরের মাঠে প্রিয় ফরম্যাট ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হারানোর সিরিজে তাদেরকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এমন সাফল্যের আনন্দে গা ভাসাচ্ছে না বাংলাদেশ, ঘরের মাঠে আয়ারল্যান্ডকে নিয়েও একই রকম 'সিরিয়াস' বাংলাদেশ। 

শক্তি, সাফল্য, অভিজ্ঞতা; সব দিক থেকেই ইংল্যান্ডের চেয়ে দুর্বল দল আয়ারল্যান্ড। এসব বিবেচনায় আইরিশদের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশও। সেটা কেবল ঘরের মাঠেই নয়, যেকোনো কন্ডিশনেই। তবে কি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতা বাংলাদেশ কিছুটা 'রিল্যাক্সড?' সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের আগেরদিন বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে জানালেন, ইংল্যান্ডের মতো করেই আয়ারল্যান্ডকবে ভাবছেন তারা।

ভালো পারফরম্যান্স করতে ইংলিশদের বিপক্ষে যেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে, আইরিশদের জন্যও একইভাবে প্রস্তুতি সারা হচ্ছে বলে জানান লঙ্কান এই কোচ। আয়ারল্যান্ডের বিপক্ষে কিছুটা নিশ্চিন্ত থাকার সুযোগ আছে কিনা, এমন প্রশ্নের উত্তরে হাথুরুসিংহে বলেন, 'খুবই ভয়ঙ্কর, মোটেও তেমন নয়। আমরা আয়ারল্যান্ড ক্রিকেট দলকেও ইংল্যান্ডের মতো করেই সমীহ করছি। আমি নিশ্চিত করে বলতে পারি আপনার মতো করে চিন্তা করাটা ভুল হবে আমার ক্যারিয়ারের জন্য।'

'আমরা আয়ারল্যন্ডকে মোটেও হাল্কাভাবে নিচ্ছি না। ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে প্রস্তুতি নিয়েছি, তাদের বিপক্ষেও আমাদের মানসিকতা একই। আমরা তাদের সম্মান করছি। সঙ্গে এও বলতে চাই, আমরা কোনো দলকে ভয় পাই না। যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে এটাই আমাদের একমাত্র মন্ত্র। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো। আমরা যখন আমাদের সেরা ক্রিকেট খেলি, তখন যেকোনো দলকেই হারাতে পারি।' যোগ করেন তিনি।

আইরিশদের বিপক্ষেও বাংলাদেশের অভিন্ন লক্ষ্য, সেটা কেবলই জয়। তবে পরীক্ষা নিরীক্ষার ভাবনাও আছে হাথুরুসিংহের। তার ভাষায়, 'দুটোই (জয় ও পরীক্ষা-নিরীক্ষা)। আমাদের সব সময়ই মূল লক্ষ্য থাকে জয়, আমরা যাদের বিপক্ষেই খেলি। আমি আপনার প্রথম মন্তব্যের সঙ্গে একমত নই (আয়ারল্যান্ড সহজ প্রতিপক্ষ)। আন্তর্জাতিক অঙ্গনে এখন কোনো দলই সহজ নয়। পরিসংখ্যানটা মনে হয় সবাই জানি, তারা ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে হারিয়েছে। নিজেদের দিনে যেকোনো দলই যে কাউকে হারাতে পারে। আমরা আমাদের সুযোগগুলো নেব অবশ্যই। সঙ্গে অবশ্যই জিততে চাইবো।'

তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ও একটি টেস্ট খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড। ১৮ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। পরের দুটি ওয়ানডেও এই মাঠে অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একমাত্র টেস্ট ম্যাচটি হবে মিরপুরে।

Related Topics

টপ নিউজ

চান্দিকা হাথুরুসিংহে / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: টিবিএস
    কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • ফাইল ছবি: পিএমও
    ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
ফাইল ছবি: পিএমও
বাংলাদেশ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net