Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
সেঞ্চুরিতে ষষ্ঠতম মুস্তাফিজ

খেলা

টিবিএস রিপোর্ট
14 March, 2023, 06:15 pm
Last modified: 14 March, 2023, 06:19 pm

Related News

  • আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ
  • আইপিএলে সাকিব-মুস্তাফিজদের দল না পাওয়ার ব্যাখ্যায় যা বললেন ফাহিম
  • ঢাকায় মুস্তাফিজ, চিটাগংয়ে সাকিব; ড্রাফটের আগে কে গেলেন কোন দলে
  • এলপিএলে শুরুটা ভালো হলো না হৃদয়-মুস্তাফিজের
  • দলের বোলিং আক্রমণে সবকিছু আছে বলে মনে করেন শান্ত

সেঞ্চুরিতে ষষ্ঠতম মুস্তাফিজ

শহীদ আফ্রিদিকে আউট করার সেই দৃশ্যটা নিশ্চয়ই মনে আছে মুস্তাফিজুর রহমানের। এবার ইংল্যান্ডের ডেভিড মালানকে ফিরিয়ে আরও একটি মনে রাখার মতো উইকেট নিলেন বাঁহাতি এই পেসার।
টিবিএস রিপোর্ট
14 March, 2023, 06:15 pm
Last modified: 14 March, 2023, 06:19 pm

শহীদ আফ্রিদিকে আউট করার সেই দৃশ্যটা নিশ্চয়ই মনে আছে মুস্তাফিজুর রহমানের। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম উইকেট বলে কথা। ২০১৫ সালে শুরুর পর বিশ্বকে কাঁপিয়ে দেওয়া বাংলাদেশের বাঁহাতি এই পেসার এরপর অনেক সাফল্যের পথ মাড়িয়েছেন, দেখেছেন দুঃসময়ও। সব ছাপিয়ে এখনও তিনি বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র। এবার ইংল্যান্ডের ডেভিড মালানকে ফিরিয়ে আরও একটি মনে রাখার মতো উইকেট নিলেন তিনি, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যে ১০০ উইকেট পূর্ণ হলো মুস্তাফিজের। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ষষ্ঠতম বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি পূর্ণ হলো মুস্তাফিজের। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে এলিট এই তালিকায় নাম উঠলো তার। বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গার পর ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, যিনি এখন এই ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার দুই নম্বরে।

৮১তম ম্যাচে এসে উইকেটের সেঞ্চুরি পূরণ হলো মুস্তাফিজের, যা বিশ্বের চতুর্থ দ্রুততম। আফগানিস্তানের লেগ স্পিনার মাত্র ৫৩ ম্যাচে ১০০ উইকেট পূর্ণ করেন, দ্রুততমর তালিকায় তিনি সবার উপরে। দ্বিতীয় দ্রুততম মালিঙ্গা ৭৬ ম্যাচে ১০০ উইকেট নেন। ৭৮ ম্যাচে ১০০ উইকেট পূর্ণ করা নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধি তৃতীয় দ্রুততম, এরপরই মুস্তাফিজ।   

১০০ উইকেটের মাইলফলক আরও আগে পূরণ হতে পারতো মুস্তাফিজের। কিন্তু মাঝে ধারহীন হয়ে পড়ায় তা হয়নি। হইচই ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা বাংলাদেশের এই পেসার টি-টোয়েন্টিতে প্রথম ৫০ উইকেট নেন ৩৩ ম্যাচ। পরের ৫০ উইকেট নিতে তার লেগে গেল ৪৮ ম্যাচ। ৫৪ ম্যাচ পর্যন্ত ছন্দময় পথচলা ছিল মুস্তাফিজের, নেন ৮২ উইকেট। কিন্তু শেষ ২৭ ম্যাচে তার শিকার কেবল ১৮ উইকেট।

১০৭ ম্যাচে ১৩৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। দুইয়ে থাকা সাকিব ১১২ ম্যাচে নিয়েছেন ১৩০ উইকেট। আফগানিস্তানের লেগ স্পিনার ৭৭ ম্যাচে ১২৬ উইকেট নিয়ে তিন নম্বরে। চার নম্বরে থাকা ইশ সোধি ৯১ ম্যাচে ১১৪ উইকেট শিকার করেছেন। সর্বপ্রথম এই মাইলফলক ছোঁয়া মালিঙ্গা ৮৪ ম্যাচে নিয়েছেন ১০৭ উইকেট, তিনি আছেন পাঁচ নম্বরে।  

Related Topics

টপ নিউজ

মুস্তাফিজুর রহমান / বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ / ১০০ উইকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • ছবি: রয়টার্স
    টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’
  • ছবি: টিবিএস
    রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪
  • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
    ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
  • ছবি: সংগৃহীত
    এবার রাজধানীর আশুলিয়ায় চায়ের দোকানের সামনে মিলল প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা
  • এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
    হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

Related News

  • আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ
  • আইপিএলে সাকিব-মুস্তাফিজদের দল না পাওয়ার ব্যাখ্যায় যা বললেন ফাহিম
  • ঢাকায় মুস্তাফিজ, চিটাগংয়ে সাকিব; ড্রাফটের আগে কে গেলেন কোন দলে
  • এলপিএলে শুরুটা ভালো হলো না হৃদয়-মুস্তাফিজের
  • দলের বোলিং আক্রমণে সবকিছু আছে বলে মনে করেন শান্ত

Most Read

1
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
বাংলাদেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

4
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এবার রাজধানীর আশুলিয়ায় চায়ের দোকানের সামনে মিলল প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা

6
এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net