Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বিভিন্ন পদ থেকে ১৭ শিক্ষকের পদত্যাগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 March, 2023, 05:20 pm
Last modified: 12 March, 2023, 05:30 pm

Related News

  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়ার পদত্যাগ
  • কেন্দ্রীয় ব্যাংকের মব পরিস্থিতির কথা উল্লেখ করে গভর্নরের উপদেষ্টা অহসান উল্লাহর পদত্যাগ
  • বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসির সদস্য পদ থেকে সাদিক আহমেদের স্বেচ্ছায় পদত্যাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বিভিন্ন পদ থেকে ১৭ শিক্ষকের পদত্যাগ

পদত্যাগ করা শিক্ষকদের মধ্যে প্রক্টরিয়াল বডির ছয় জন, একজন প্রাধ্যক্ষ এবং ১০ জন আবাসিক শিক্ষক রয়েছেন।
টিবিএস রিপোর্ট
12 March, 2023, 05:20 pm
Last modified: 12 March, 2023, 05:30 pm
ছবি: ইউএনবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর, সহকারী প্রক্টর, আবাসিক হলের প্রাধ্যক্ষ, ও আবাসিক শিক্ষকসহ ১৮টি প্রশাসনিক পদ থেকে ১৭ শিক্ষক পদত্যাগ করেছেন। রোববার (১২ মার্চ) ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে. এম. নূর আহমদের নিকট এ পদত্যাগ পত্র জমা দেন।

এর দু্ই ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মো. নুরুল আজিম সিকদারকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রেজিস্ট্রার কে. এম. নূর আহমদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেছেন। প্রক্টর হিসেবে নতুন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

পদত্যাগ করা শিক্ষকদের মধ্যে প্রক্টরিয়াল বডির ছয় জন, একজন প্রাধ্যক্ষ এবং ১০ জন আবাসিক শিক্ষক রয়েছেন। এর আগে প্রক্টরিয়াল বডিতে মোট ১১ জন ছিলেন। এখন নতুন একজনকে প্রক্টর এবং আরও দুজনকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ৭ মার্চ সহকারী প্রক্টর মরিয়ম ইসলাম রিজাও পদত্যাগ করেন। গত বছরের নভেম্বরে পদত্যাগ করেন তৎকালীন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভাষ্য, শিক্ষক রাজনীতিতে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের অনুসারী দুটি পক্ষ রয়েছে। এর মধ্যে প্রক্টরিয়াল বডির নেতৃত্বে একটি পক্ষ এবং দুজন সিন্ডিকেট সদস্যের নেতৃত্বে অপর পক্ষ পরিচালিত হয়। নিয়োগ, পদোন্নতিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন উভয় পক্ষ। দুই পক্ষের মধ্যে টানাপোড়েন চলছিল দীর্ঘদিনের। সর্বশেষ গত তিন মাসে শিক্ষক নিয়োগ নিয়ে দুপক্ষের মধ্যকার দ্বন্দ্ব চরমে ওঠে।

এ বিষয়ে জানতে পদত্যাগ করা দুজন শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

২০১৯ সালের ৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারকে পরবর্তী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে বলা হয়। এরপর অনুমোদনহীন নিয়োগ, শিক্ষক নিয়োগে ঘুষ লেনদেন নিয়ে নিজের ব্যক্তিগত সহকারীর ফোনালাপ ফাঁস হলে সমালোচিত হন তিনি।

২০১৯ সালের ১৩ জুন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার চৌধুরীর মেয়াদ শেষ হওয়ার দুদিন আগে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারকে রুটিন দায়িত্ব পালন করতে বলে প্রজ্ঞাপন জারি করা হয়। ২০১৬ সালের ২৮ মার্চ প্রথম নারী উপ-উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগের এ অধ্যাপক।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় / চবি / প্রক্টর / পদত্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়ার পদত্যাগ
  • কেন্দ্রীয় ব্যাংকের মব পরিস্থিতির কথা উল্লেখ করে গভর্নরের উপদেষ্টা অহসান উল্লাহর পদত্যাগ
  • বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসির সদস্য পদ থেকে সাদিক আহমেদের স্বেচ্ছায় পদত্যাগ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net