Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
১৫-১৯ মার্চ শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা

বাংলাদেশ

জয়নাল আবেদীন শিশির
11 March, 2023, 09:30 am
Last modified: 11 March, 2023, 02:52 pm

Related News

  • রৈবী আবহাওয়ায় সেন্টমার্টিন-টেকনাফ রুটে ৬ দিন ধরে নৌ চলাচল বন্ধ, খাদ্য সংকটের আশঙ্কা
  • উত্তাল সাগর, পাঁচ দিন ধরে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপ, আটকা পড়েছে যানবাহন ও যাত্রী
  • আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 
  • ঈদের দিন সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ

১৫-১৯ মার্চ শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা

ময়মনসিংহ ও সিলেট বিভাগের সব জেলায়, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া এবং রাজশাহী বিভাগের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতের ঝুঁকি সবচেয়ে বেশি। এ সময় ঢাকা শহরের ওপর দিয়েও ঝড় বয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
জয়নাল আবেদীন শিশির
11 March, 2023, 09:30 am
Last modified: 11 March, 2023, 02:52 pm
প্রতীকী ছবি / সংগৃহীত

আগামী ১৫ মার্চ থেকে ১৯ মার্চ বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ ওপর দিয়ে শিলাবৃষ্টি, মৌসুমী বৃষ্টি এবং তীব্র বজ্রঝড়সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ। 

আবহাওয়ার এ পূর্বাভাস সম্পর্কে শুক্রবার (১০ মার্চ) তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, "দিনের বেলায় দেশের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে; অন্যদিকে, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের জেলাগুলোতে কালবৈশাখীর তীব্রতা সবচেয়ে বেশি হতে পারে।"

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতেও ৩০ থেকে ৭০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহ ও সিলেট বিভাগের সব জেলায়, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া এবং রাজশাহী বিভাগের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতের ঝুঁকি সবচেয়ে বেশি। এ সময় ঢাকা শহরের ওপর দিয়েও ঝড় বয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

যোগাযোগ করা হলে মোস্তফা কামাল পলাশ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, তিনি উত্তর আমেরিকা ও ইউরোপের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কিত মডেলগুলোর তথ্য গভীরভাবে বিশ্লেষণের পর এই পূর্বাভাস দিয়েছেন।

"যেহেতু সম্ভাব্য কালবৈশাখীটি এই মৌসুমের প্রথম ঝড় হবে, তাই বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে; কিন্তু ঝড়টি মারাত্মকভাবে ধূলিময় হতে পারে," জানান তিনি। 

সম্ভাব্য ঝড়ের সময় ক্ষতি এড়াতে কৃষকদের আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন এ আবহাওয়াবিদ। তিনি বলেন, "যদি আলু এবং সরিষার ক্ষেতে ফসল কাটার সময় হয়ে যায়, তাহলে অনুগ্রহ করে ১৪ মার্চের মধ্যেই ফসল কেটে ফেলুন। অন্যান্য ফসলের জন্য স্থানীয় কৃষি কর্মকর্তা বা বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করুন।"

ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে ১৫ মার্চ বিকেল থেকে ১৬ মার্চ সকাল পর্যন্ত ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। এছাড়া, ১৬ মার্চ খুলনা বিভাগের কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর এবং রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

"১৭ থেকে ১৮ মার্চ রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে এবং ১৮ থেকে ১৯ মার্চ বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ঘন ঘন বজ্রপাত ও বজ্রঝড়ের উচ্চ সম্ভাবনা রয়েছে," যোগ করেন এ আবহাওয়াবিদ। 
 
Related Topics

টপ নিউজ

কালবৈশাখি ঝড় / কালবৈশাখী / আবহাওয়া / ঝড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
    ‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
  • ছবি: এএফপি
    দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ছবি: সিসিটিভি
    চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
  • রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
    রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১
  • ফাইল ছবি
    বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

Related News

  • রৈবী আবহাওয়ায় সেন্টমার্টিন-টেকনাফ রুটে ৬ দিন ধরে নৌ চলাচল বন্ধ, খাদ্য সংকটের আশঙ্কা
  • উত্তাল সাগর, পাঁচ দিন ধরে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপ, আটকা পড়েছে যানবাহন ও যাত্রী
  • আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 
  • ঈদের দিন সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ

Most Read

1
ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
খেলা

‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা

2
ছবি: এএফপি
খেলা

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

3
ছবি: সিসিটিভি
আন্তর্জাতিক

চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

4
রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
অর্থনীতি

রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১

6
ফাইল ছবি
অর্থনীতি

বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net