Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয় বাংলাদেশের

খেলা

টিবিএস রিপোর্ট
09 March, 2023, 06:10 pm
Last modified: 09 March, 2023, 06:54 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয় বাংলাদেশের

হারে শুরুর পর প্রথম দুই ম্যাচ দিয়েই ওয়ানডে সিরিজ খোয়ানো বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো দারুণ এক জয় দিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে তাদের বিপক্ষে এই ফরম্যাটে প্রথম জয়ের স্বাদ নিলেন সাকিব-শান্তরা।
টিবিএস রিপোর্ট
09 March, 2023, 06:10 pm
Last modified: 09 March, 2023, 06:54 pm

লক্ষ্য বড় ছিল না, শুরুটাও একেবারে মন্দ নয়। এরপর দ্রুত দুই উইকেট হারালেও সেটা চাপ হয়ে চাপেনি বাংলাদেশের কাঁধে। ম্যাচসেরা নাজমুল হোসেন শান্তর সঙ্গে অভিষিক্ত তৌহিদ হৃদয়ের দারুণ ব্যাটিংয়ে জয়ের পথটা সহজ হয়ে যায় ঘরের মাঠের দলটির। সেই সহজ পথটা পরে আরও সহজ বানিয়ে পাড়ি দিয়ে ফেলেন সাকিব আল হাসান ও আফিফ হোসেন ধ্রুব। তাতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়ের কাব্য লেখা হয়ে যায় বাংলাদেশের। 

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ইংলিশদের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম জয়। এর আগে খেলা একটি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হার মানে তারা। হারে শুরুর পর প্রথম দুই ম্যাচ দিয়েই ওয়ানডে সিরিজ খোয়ানো বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো দারুণ এক জয় দিয়ে। টি-টোয়েন্টিতে ১৭ বছরের পথচলায় ১৪৫ ম্যাচে এটা বাংলাদেশের ৫০তম জয়।

টস হেরে আগে ব্যাটিং করতে নামে ইংল্যান্ড। দারুণ শুরুর পর সর্বোচ্চ রানের ইনিংস খেলেন বাটলার। সল্ট চল্লিশ ছুঁইছুঁই ইনিংস খেলেন। মারকুটে ব্যাটিং শুরু করলেও ইনিংস বড় করার সুযোগ পাননি বেন ডাকেট। এই তিনজরই রানের দেখা পান, ইংল্যান্ডের হয়ে ব্যাটিং করা বাকি পাঁচ ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি। জবাবে ঝড় তুলে হাফ সেঞ্চুরি করা শান্তর সঙ্গে হৃদয়ের জুটির পর সাকিব ও আফিফের ব্যাটে ১২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা একেবারে খারাপ ছিল না বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে ৩.৩ ওভারে ৩৩ রান যোগ করেন শান্ত ও প্রায় আট বছর পর জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে নামা রনি তালুকদার। বিপিএলে আলো ছড়িয়ে জাতীয় দলে ফেরা রনি মারকুটে ব্যাটিংয়ে শুরু করেন। দারুণ ব্যাটে-বলেও হচ্ছিল তার। যদিও তার ইনিংসটি দীর্ঘ হয়নি। ১৪ বলে ৪টি চারে ২১ রান করে থামেন তিনি। 

কিছুক্ষণ পর লিটন কুমার দাসও ক্যাচ তুলে বিদায় নেন, ১০ বলে ১২ রান করেন তিনি। ৪৩ রানে ২ উইকেট হারালেও অবশ্য দরকে চাপ বুঝতে দেননি শান্ত ও হৃদয়। এ দুজন শুরু থেকেই শাসন করে খেলতে থাকেন। বিশেষ করে শান্ত ছিলেন বিধ্বংসী চেহারায়। ২৬ বলে ৮টি চারে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান মার্ক উডের করা সপ্তম ওভারে টানা ৪টি চার চারসহ ১৭ রান তোলেন। 

শান্ত-হৃদয়ের ৩৯ বলে ৬৫ রানের জুটি ভাঙে হৃদয়ের বিদায়ে। বিপিএলে ব্যাট হাতে শাসন করে ডাক পাওয়া ডানহাতি এই ব্যাটসম্যান অভিষেক ম্যাচে ১৭ বলে ২টি চার ও একটি ছক্কায় ২৪ রান করেন। চার রান পর বিদায় নেন শান্ত। দারুণ ছন্দে থাকা বাঁহাতি এই ব্যাটসম্যান ৩০ বলে ৮টি চারে ৫১ রান করে আউট হন। এরপর সহজেই বাকিটা পথ পাড়ি দেন অধিনায়ক সাকিব ও আফিফ। ঝড়ো ব্যাটিংয়ে ২৪ বলে ৬টি চারে ৩৪ রানে অপরাজিত থাকেন সাকিব। ১৩ বলে অপরাজিত ১৫ রান করেন আফিফ। ইংল্যান্ডের জফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড ও মঈন আলী একটি করে উইকেট নেন।    

এর আগে আগে ব্যাটিং করতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন দুই ইংলিশ ওপেনার সল্ট ও বাটলার। ১০ ওভারে ৮০ রানের জুটি গড়েন তারা। দশম ওভারের শেষ বলে সল্টকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাসুম। ফেরার আগে ৩৫ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৩৮ রান করেন ডানহাতি এই ইংলিশ ব্যাটসম্যান। 

এরপর দ্রুতই ফেরেন ডেভিড মালান, এতে রান তোলার গতি কমে আসে। এরপর ডাকেটের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন ইংল্যান্ডের ইনিংসকে ঠিক পথে রাখা বাটলার। ১৩৫ রানে গিয়ে ভাঙে এই জুটি, ডাকেটের স্টাম্প উপড়ে নেন মুস্তাফিজ। উইকেটে গিয়েই ঝড় তোলা ডাকেট ১৩ বলে ৩টি চারে ২০ রান করে আউট হন। পরের বলে ফিরে যান বাটলারও। 

হাসান মাহমুদের শিকারে পরিণত হওয়ার আগে ৪২ বলে ৪টি করে চার ও ছক্কায় ইনিংস সেরা ৬৭ রান করেন ইংল্যান্ড অধিনায়ক। তার বিদায়ের পর অন্যরা সেভাবে আর রান তুলতে পারেননি। মঈন আলী ৮*, স্যাম কারান ৬, ক্রিস ওকস ১ ও ক্রিস জর্ডান ৫* রান করেন। হাসান সর্বোচ্চ ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান নাসুম, তাসকিন, মুস্তাফিজ ও সাকিব। বাংলাদেশের এই পাঁচ বোলারই বোলিং করেছেন, বাড়তি কোনো বোলার ব্যবহার করেননি সাকিব।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ / টি-টোয়েন্টি সিরিজ / বাংলাদেশ ক্রিকেট দল / জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net