Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 02, 2026
ব্যবসায়ীদের হয়রানির কথা শুনতে চাইলেন না এনবিআর চেয়ারম্যান

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 March, 2023, 10:25 am
Last modified: 06 March, 2023, 10:29 am

Related News

  • শাহজালাল বিমানবন্দরে অভিযান, মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার পণ্য জব্দ
  • উৎসে কর থেকে বাড়তি ৫২ হাজার কোটি টাকা চায় এনবিআর, উদ্বেগ ব্যবসায়ীদের
  • ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের
  • ২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু, জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে ৫ শতাংশ প্রণোদনা

ব্যবসায়ীদের হয়রানির কথা শুনতে চাইলেন না এনবিআর চেয়ারম্যান

অভিযোগকারী ব্যক্তিকে বক্তব্যের মাঝপথে থামিয়ে দিয়ে এনবিআর চেয়ারম্যান বললেন, “আজকে এখানে বসেছি বাজেট বিষয়ক পলিসি নেওয়ার সময় যে সমস্ত বিষয় আলোচনা হবে, সেজন্য। এসব অভিযোগ আমাদের আরেক ফোরামে আলোচনা হবে।” 
টিবিএস রিপোর্ট
06 March, 2023, 10:25 am
Last modified: 06 March, 2023, 10:29 am
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।

ব্যবসায়ীদের কথা শুনতে তাদের আমন্ত্রণ জানানো হলেও যখন মাঠ পর্যায়ে হয়রানি আর অনিয়ম নিয়ে কথা এলো, তখনই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম তা শুনতে আগ্রহ দেখালেন না। 

অভিযোগকারী ব্যক্তিকে বক্তব্যের মাঝপথে থামিয়ে দিয়ে এনবিআর চেয়ারম্যান বললেন, "আজকে এখানে বসেছি বাজেট বিষয়ক পলিসি নেওয়ার সময় যে সমস্ত বিষয় আলোচনা হবে, সেজন্য। এসব অভিযোগ আমাদের আরেক ফোরামে আলোচনা হবে।" 

রোববার (৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনা চলাকালে এ পরিস্থিতির সৃষ্টি হয়। 

আলোচনায় বাংলাদেশ অ্যাগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আমিরুল ইসলাম বক্তব্য প্রদানকালে আমদানি পণ্য, কিংবা কাঁচামালের এইচএস কোড নিয়ে হয়রানির প্রসঙ্গ তোলেন। 

তিনি বলেন, "আমরা মাঝেমধ্যেই দেখি, আমাদের এসআরওতে যে এইচএস কোড অনুমোদন আছে, তা চট্টগ্রাম বন্দর (কাস্টমস) মানছে না। যখন তারা ভিন্ন কোডের অধীনে পণ্য মূল্যায়ন করে, তখন আমরা হয়রানির সম্মুখীন হই (এতে আমাদের অতিরিক্ত ট্যাক্স খরচ করতে হয়)।"

হারমোনাইজড সিস্টেম (এইচএস) কোড হল পণ্য শ্রেণিবদ্ধকরণের একটি মানসম্মত সংখ্যাসূচক পদ্ধতি। সারা বিশ্বের শুল্ক কর্তৃপক্ষ এই পদ্ধতি পণ্য শনাক্তের কাজে ব্যবহার করে থাকে।

এনবিআরের অনুমোদিত এইচএস কোড যাতে সব কাস্টম হাউজে মেনে চলা হয়, তার আহ্বান জানিয়ে তিনি বলেন, "নাহলে আমরা হয়রানির শিকার হচ্ছি। ল্যান্ডিং ট্যাক্স, শিপিং চার্জ বাড়ছে। অনৈতিক কাজতো আছেই, সেগুলো থেকেও আমরা অব্যাহতি চাই।"

এছাড়া, আমদানিকৃত পণ্যের আসল মূল্যের তুলনায় মূল্যায়ন করার সময় কাস্টমস কর্তৃক বেশি শুল্ক ধরার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, "অনেক সময় আমাদের যদি তিন বা দুই ডলার থাকে (আমদানি মূল্য), তারা (কাস্টমস কর্মকর্তারা) অ্যাসেসমেন্ট করে পাঁচ ডলারে।" 

"আমার মনে হয় এগুলো রাজস্ব আহরণের অপকৌশল," যোগ করেন তিনি।

এরপরই এনবিআর চেয়ারম্যান তাকে থামিয়ে দিয়ে বলেন, "এসব অভিযোগ আমাদের আরেক ফোরামে আলোচনা হবে। সেখানে আমাদের মেম্বারা আছেন, লিখিত অভিযোগ দেওয়ার ব্যবস্থা আছে। আজকে এখানে বসেছি বাজেট বিষয়ক পলিসি নেওয়ার সময় যে সমস্ত বিষয় আলোচনা হবে, সেজন্য।" 

"আপনারা (ব্যবসায়ীরা) শুধু হয়রানির কথা বলেন। কিন্তু আপনি নিজের বিষোয়টা কি দেখেছেন, নিজের কাগজপত্র ঠিকমত দিয়েছেন কিনা? এইসএস কোড ঠিকমতো অনুসরণ করেছেন কিনা?," বলেন এনবিআর চেয়ারম্যান।

এনবিআর সদস্য মাসুদ সাদিকও এনবিআর চেয়ারম্যানের সুরেই বক্তব্য দেন।

তিনি বলেন, "আমাদের কাছে হাজার হাজার প্রমাণ আছে (আমদানিকারক কর্তৃক এইচএস কোড অনিয়মের)। আপনাদের মনমত কাজ না হলেই আপনারা অনিয়মের কথা বলেন।" 

আলোচনায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস, বাংলাদেশ রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন, ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন ছাড়াও কাগজ, মুদ্রণ, প্রকাশনাসহ ১৬টি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
 

Related Topics

টপ নিউজ

এনবিআর চেয়ারম্যান / এনবিআর / বন্দরে হয়রানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • ছবি: রয়টার্স
    তুমুল বিরোধিতার মুখে বিশ্বকাপ বেচে দেওয়ার পরিকল্পনা থেকে পিছু হটল ফিফা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • ছবি: বাসস
    ঢাকা-কক্সবাজার রুটে এ মাসেই আরও একজোড়া নতুন ট্রেন চালু হবে: রেল প্রতিমন্ত্রী

Related News

  • শাহজালাল বিমানবন্দরে অভিযান, মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার পণ্য জব্দ
  • উৎসে কর থেকে বাড়তি ৫২ হাজার কোটি টাকা চায় এনবিআর, উদ্বেগ ব্যবসায়ীদের
  • ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের
  • ২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু, জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে ৫ শতাংশ প্রণোদনা

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র

3
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

4
ছবি: রয়টার্স
খেলা

তুমুল বিরোধিতার মুখে বিশ্বকাপ বেচে দেওয়ার পরিকল্পনা থেকে পিছু হটল ফিফা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকা-কক্সবাজার রুটে এ মাসেই আরও একজোড়া নতুন ট্রেন চালু হবে: রেল প্রতিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net