Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 24, 2026
করোনা মোকাবিলায় হুইল চেয়ার স্পোর্টস ফাউন্ডেশন

খেলা

টিবিএস রিপোর্ট
27 April, 2020, 03:35 pm
Last modified: 27 April, 2020, 03:58 pm

Related News

  • ‘ই-হেলথ কার্ড’ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • রোগীশূন্য পড়ে আছে চট্টগ্রামের রেলওয়ে হাসপাতাল, আশপাশের হাসপাতালে উপচে পড়া ভিড়
  • দেশে বাড়ছে মানসিক স্বাস্থ্য সমস্যা, চিকিৎসা সেবা অপ্রতুল
  • আবারও বাড়ছে করোনা, সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ পরামর্শ
  • নতুন অর্থবছরে চিকিৎসা সেবা-শিক্ষায় বরাদ্দ বাড়ল

করোনা মোকাবিলায় হুইল চেয়ার স্পোর্টস ফাউন্ডেশন

করোনা মোকাবিলায় এগিয়ে এসেছে শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড়দের সংগঠন বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য টেলিমেডিসিন সেবা নিয়ে এসেছে সংগঠনটি। 
টিবিএস রিপোর্ট
27 April, 2020, 03:35 pm
Last modified: 27 April, 2020, 03:58 pm

করোনাভাইরাসের প্রকোপে থমকে গেছে সবকিছু। প্রাণঘাতী এই ভাইরাসের কাছে অসহায় হয়ে পড়েছে পুরো বিশ্ব। ভাইরাসটির বিস্তার রোধে বিশ্বের প্রায় সব দেশেই চলছে লকডাউন। এই স্থবিরতায় কর্মহীন হয়ে পড়েছেন অনেক মানুষ। এসব মানুষের সাহায্যে অনেকেই এগিয়ে আসছেন।

করোনা মোকাবিলায় এগিয়ে এসেছে শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড়দের সংগঠন বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন (বিডব্লিউএসএফ)। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য টেলিমেডিসিন সেবা নিয়ে এসেছে সংগঠনটি। 

গ্রেগরিয়ান মেডিকেল এন্ড ডেন্টাল ফোরাম (জিএমডিএফ)-এর সহযোগিতায় ফোনের মাধ্যমে ২৪ ঘণ্টা প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন। 

ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও হুইলচেয়ার ক্রিকেটার নূর নাহিয়ান বলেছেন, 'কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে বেশিরভাগ জেলায় লকডাউন। ফলে অনেক জায়গায় গণপরিবহন বন্ধ। এতে আমাদের দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।'

এই উদ্যোগ সম্পর্কে নাহিয়ান আরও বলেন, 'তাদের চিকিৎসা সেবা প্রদানের কথা চিন্তা করেই আমার বিদ্যালয় সেন্ট গ্রেগরিজ হাই স্কুল এন্ড কলেজের সংগঠন গ্রেগরিয়ান মেডিকেল এন্ড ডেন্টাল ফোরাম  জিএমডিএফ-এর 'জিএমডিএফ ২৪ ঘণ্টা স্বাস্থ্য সেবা' সার্ভিসটির জন্য অনুরোধ করি। তারা আমাদের প্রস্তাবে রাজি হয়।'

বাংলাদেশের যেকোনো প্রতিবন্ধী ব্যক্তি যেকোনো ধরনের চিকিৎসা সেবা ও পরামর্শের প্রয়োজনে জিএমডিএফ ২৪ ঘণ্টা স্বাস্থ্য সেবায় নিয়োজিত ডাক্তারদের সঙ্গে ২৪ ঘণ্টা যোগাযোগ করতে পারবেন। সেবার সময়সূচি ও সকল ডাক্তারদের ফোন নম্বর ফাউন্ডেশনটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া আছে।

Related Topics

হুইলচেয়ার ক্রিকেটার / চিকিৎসা সেবা / করোনা প্রতিরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
    কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
  • গান্ড কোম্পানির প্রেসিডেন্ট ব্রায়ান ক্রুপিক, সিইও স্টিভ গান্ড এবং চেয়ারম্যান ও সিওও রিচ গান্ড। ছবি: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
    টানা ৭৫ বছর কোনো কর্মী ছাঁটাই করেনি এই কোম্পানি; বিশেষ পরিচালন মডেলে গড়ল ইতিহাস
  • ছবি: টিবিএস
    কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক
  • শিশু চুরির সন্দেহে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জনতার মারধরের শিকার ৪১ বছর বয়সী মো. আলম শেখ এবং এ ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন মো. মোস্তাফিজুর রহমান আয়ন। কোলাজ: টিবিএস
    ‘মাথা ছাড়া সব জায়গায় মারবেন’: সোহরাওয়ার্দী হাসপাতালে পিটিয়ে মারার ভিডিওতে যা দেখা গেল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিশ্বের মোট ঋণের পরিমাণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার; শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৫তম
  • ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

Related News

  • ‘ই-হেলথ কার্ড’ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • রোগীশূন্য পড়ে আছে চট্টগ্রামের রেলওয়ে হাসপাতাল, আশপাশের হাসপাতালে উপচে পড়া ভিড়
  • দেশে বাড়ছে মানসিক স্বাস্থ্য সমস্যা, চিকিৎসা সেবা অপ্রতুল
  • আবারও বাড়ছে করোনা, সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ পরামর্শ
  • নতুন অর্থবছরে চিকিৎসা সেবা-শিক্ষায় বরাদ্দ বাড়ল

Most Read

1
কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের

2
গান্ড কোম্পানির প্রেসিডেন্ট ব্রায়ান ক্রুপিক, সিইও স্টিভ গান্ড এবং চেয়ারম্যান ও সিওও রিচ গান্ড। ছবি: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

টানা ৭৫ বছর কোনো কর্মী ছাঁটাই করেনি এই কোম্পানি; বিশেষ পরিচালন মডেলে গড়ল ইতিহাস

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক

4
শিশু চুরির সন্দেহে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জনতার মারধরের শিকার ৪১ বছর বয়সী মো. আলম শেখ এবং এ ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন মো. মোস্তাফিজুর রহমান আয়ন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘মাথা ছাড়া সব জায়গায় মারবেন’: সোহরাওয়ার্দী হাসপাতালে পিটিয়ে মারার ভিডিওতে যা দেখা গেল

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিশ্বের মোট ঋণের পরিমাণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার; শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৫তম

6
ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
ফিচার

এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net