Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
ভিসা বাণিজ্যের অভিযোগে ঢাকাস্থ দূতাবাসের সাবেক ২ কর্মকর্তাকে গ্রেপ্তার করলো সৌদি আরব

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
05 March, 2023, 07:10 pm
Last modified: 05 March, 2023, 09:47 pm

Related News

  • সৌদির বিমান ঘাঁটিতে ইরানি হামলায় গত সপ্তাহে অন্তত ২৯ মার্কিন সেনা আহত
  • অপরিশোধিত তেল নিয়ে অনিশ্চয়তা, ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন চলবে ৬ এপ্রিল পর্যন্ত
  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন
  • সৌদি আরবে ঈদ শুক্রবার
  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত: ওয়াল স্ট্রিট জার্নাল

ভিসা বাণিজ্যের অভিযোগে ঢাকাস্থ দূতাবাসের সাবেক ২ কর্মকর্তাকে গ্রেপ্তার করলো সৌদি আরব

ঢাকায় সৌদি দূতাবাসে কর্মরত থাকার সময় তারা ৫ কোটি ৪০ লাখ সৌদি রিয়াল (১৫৪ কোটি টাকা) ঘুষ নিয়ে সৌদিতে কাজের ভিসা দেন। এই যোগসাজশে বাংলাদেশি নাগরিকরা জড়িত ছিলেন। 
টিবিএস ডেস্ক
05 March, 2023, 07:10 pm
Last modified: 05 March, 2023, 09:47 pm

ঘুষ নিয়ে সৌদি আরবে কাজের ভিসা দেওয়ায় ঢাকাস্থ সৌদি দূতাবাসের সাবেক দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দেশটির দূর্নীতি দমনকারী কর্তৃপক্ষ- নাজাহা। তাদের সঙ্গে ভিসা বাণিজ্য জড়িত থাকায় এবং সৌদি আরব থেকে অর্থ পাচারের অভিযোগে, প্রবাসী বাংলাদেশি নাগরিক মো. নাসের উদ্দিন নূর (বাংলাদেশে একটি রিক্রুটমেন্ট এজেন্সির মালিক)সহ কয়েকজনকে আটক করা হয়েছে। খবর আরব নিউজের

নাজাহা জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা অবৈধ ভিসা বাণিজ্যে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সাবেক এই কর্মকর্তারা হলেন, বাংলাদেশ অবস্থিত সৌদি দূতাবাসের কনস্যুলার বিভাগের সাবেক প্রধান ও উপরাষ্ট্রদূত আবদুল্লাহ ফালাহ মুদাহি আল-শামারি এবং কনস্যুলার বিভাগের উপপ্রধান খালেদ নাসের আয়েদ আল-কাহতানি। 

সৌদিতে একটি তদন্তের সূত্র ধরে তাদের গ্রেপ্তার করা হয়। 

ঢাকায় সৌদি দূতাবাসে কর্মরত থাকার সময় তারা ৫ কোটি ৪০ লাখ সৌদি রিয়াল (১৫৪ কোটি টাকা) ঘুষ নিয়ে সৌদিতে কাজের ভিসা দেন। এই যোগসাজশে বাংলাদেশি নাগরিকরা জড়িত ছিলেন। 

পরে সৌদি আরবে গ্রেপ্তারকৃতদের বাড়িতে অভিযান চালিয়ে ২ কোটি ১৮ লাখ সৌদি রিয়াল, সোনার পাত ও বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়। ঘুষ নিয়ে সৌদির ভিসা অবৈধভাবে দেওয়ার মাধ্যমে তারা এসব সম্পদ অর্জন করেছেন বলে নাজাহা জানিয়েছে। 

নাজাহা জানায়, 'গ্রেপ্তারকৃত কর্মকর্তারা স্বীকার করেছেন এই অর্থের কিছু অংশ তারা সৌদিতে প্রেরণ করেন, আর বাকিটা সৌদির বাইরে বিনিয়োগ করেছেন। 

এদিকে পৃথক এক অভিযোগে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মী এবং প্রবাসী তিন বাংলাদেশিকেও আটক করেছে সেদেশের দুর্নীতি দমন কর্তৃপক্ষ। তাদের সঙ্গে ফিলিস্তিনি এক বিনিয়োগকারীকেও আটক করা হয়।

An official source in the Oversight and Anti-Corruption Authority stated that the Authority with the cooperation of the Ministry of Interior, has arrested 2 employees of the Ministry for forcing a resident to sign a 23,000,000 SR financial commitment to a foreign investor,

— Oversight and Anti-Corruption Authority (@nazaha_en) March 4, 2023

সৌদির এক নাগরিককে জোর করে এক আর্থিক অঙ্গীকারনামায় সই করতে বাধ্য করার অভিযোগে রয়েছে তাদের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, ফিলিস্তিনি ওই বিনিয়োগকারীর পক্ষে অঙ্গীকারনামায় সই করিয়ে নেওয়ার বিনিময়ে তারা ৬০ হাজার সৌদি রিয়াল ঘুষ নিয়েছেন। 

শনিবার (৪ মার্চ) তাদের বিরুদ্ধে এক অপরাধ মামলা দায়ের করেছে নাজাহা। 

এই অভিযোগে গ্রেপ্তার হওয়া সৌদি নাগরিকরা হলেন রিয়াদ আঞ্চলিক পুলিশের আদালতের নিরাপত্তার ভারপ্রাপ্ত সার্জেন্ট মেতাব সাল-ঘানৌম এবং রিয়াদের স্পেশাল মিশন ফোর্সের কর্পোরাল মাস্তুর সাদ বিন তায়েব। ফিলিস্তিনি বিনিয়োগকারীর নাম সালেহ মোহাম্মদ সালেহ আল-শাহলত। 

আরো তদন্তের পর বাংলাদেশি নাগরিক আশরাফ উদ্দিন আকন্দ, আলমগীর হোসেন খান, শফিক আল ইসলাম শাহ জাহানসহ বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দাকে আটক করা হয়। 

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / ভিসা বাণিজ্য / ঘুষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • সৌদির বিমান ঘাঁটিতে ইরানি হামলায় গত সপ্তাহে অন্তত ২৯ মার্কিন সেনা আহত
  • অপরিশোধিত তেল নিয়ে অনিশ্চয়তা, ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন চলবে ৬ এপ্রিল পর্যন্ত
  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন
  • সৌদি আরবে ঈদ শুক্রবার
  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত: ওয়াল স্ট্রিট জার্নাল

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net