সৌদি আরবে ঈদ শুক্রবার
সৌদি আরবে হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটি আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে।
আজ বুধবার গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গালফ নিউজ জানায়, বুধবার দেশটির চাঁদ দেখা কমিটি জানিয়েছে, শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং তার পরদিন অর্থাৎ ২০ মার্চ ঈদ উদযাপিত হবে।
এদিকে সৌদি আরবে ঈদুল ফিতর উপলক্ষে বেসরকারি ও অলাভজনক (নন-প্রফিট) খাতের কর্মীদের জন্য চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
যদিও বাংলাদেশে ঈদ পালনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে সবসময় সৌদি আরবের ওপর নির্ভর করা হয় না, তবুও চট্টগ্রাম, মৌলভীবাজার, চাঁদপুর এবং জামালপুরের কয়েকটি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখেই ঈদ উদ্যাপন করা হয়।
