Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
ইতালির উপকূলে নৌকাডুবি: শিশুসহ মৃত ৬২, শতাধিক ছাড়ানোর আশঙ্কা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 February, 2023, 07:00 pm
Last modified: 27 February, 2023, 07:16 pm

Related News

  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • চাকরি, চিকিৎসা ও আবাসন বন্ধ করে যেভাবে অভিবাসীদের কোণঠাসা করছেন ট্রাম্প
  • গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ট্রাম্প প্রশাসনের আকস্মিক গ্রিন কার্ড নীতি পরিবর্তনে বিভ্রান্ত ও উদ্বিগ্ন অভিবাসীরা
  • ‘অবৈধ’ অভিবাসী প্রত্যাবাসনে নাগরিকত্ব যাচাই দ্রুত করতে ঢাকাকে দিল্লির আহ্বান

ইতালির উপকূলে নৌকাডুবি: শিশুসহ মৃত ৬২, শতাধিক ছাড়ানোর আশঙ্কা

জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় পাথরের সঙ্গে ধাক্কা খায় নৌকাটি।
টিবিএস ডেস্ক
27 February, 2023, 07:00 pm
Last modified: 27 February, 2023, 07:16 pm
প্রায় ২০০ জন অভিবাসী বহনকারী নৌকাটিতে বেশিরভাগ আফগানিস্তান, পাকিস্তান, সোমালিয়া, ও ইরানের নাগরিক ছিলেন বলে জানা গেছে। ছবি: ইতালিয়ান রেড ক্রস

ইতালির দক্ষিণ উপকূলের কাছাকাছি সমুদ্রে রবিবার (২৬ ফেব্রুয়ারি) অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় শিশুসহ কমপক্ষে ১০০-এর বেশি অভিবাসী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি'র।

এখন পর্যন্ত ৬২ জন অভিবাসীর মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে ১৬টি বালক-বালিকা ও একটি শিশু রয়েছে।

জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় পাথরের সঙ্গে ধাক্কা খায় নৌকাটি। এরপর ইতালির কালাব্রিয়া অঞ্চলের উপকূলীয় শহর ক্রোটোনে ভেড়ার চেষ্টা করার সময় ফাটলধরা নৌকাটি ডুবে যায়।

প্রায় ২০০ জন অভিবাসী বহনকারী নৌকাটিতে বেশিরভাগ আফগানিস্তান, পাকিস্তান, সোমালিয়া, ও ইরানের নাগরিক ছিলেন বলে জানা গেছে।

পাশের একটি সমুদ্রতীরবর্তী রিসর্টের সৈকত থেকে অনেক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে স্থানীয় কোস্টগার্ড জানিয়েছিল, ৮০ জনকে তারা জীবিত উদ্ধার করেছে।

বেঁচে যাওয়া একজনকে পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে ইতালির কাস্টম পুলিশ জানিয়েছে।

নৌকাডুবির পর শুরু হয় উদ্ধারকাজ। ছবি: গিজেপ্পে পিপিতা/রয়টার্স

নৌকায় আরোহী অভিবাসীদের মধ্যে অনেকেই পাকিস্তানের নাগরিক ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, ডুবে যাওয়াদের মধ্যে দুই ডজেনের বেশি পাকিস্তানের নাগরিক ছিলেন বলে মনে করা হচ্ছে।

উদ্ধারকৃতদের সহায়তা সেবা দেওয়া হচ্ছে ও স্থানান্তর করা হচ্ছে। অনেকেই তাদের প্রিয়জন হারানোর শোকে মুহ্যমান হয়ে আছেন।

এসব অভিযাত্রী দুর্ঘটনার কারণে মারাত্মকভাবে ট্রমার শিকার হয়েছেন বলে জানান স্থানীয় একটি দাতব্যসংস্থার সঙ্গে সংশ্লিষ্ট সার্জিও ডি দাতো। অনেক ছোট বাচ্চা তাদের পুরো পরিবারকে হারিয়েছে।

ইতালির স্থানীয় একজন প্রশাসনিক কর্মকর্তা ম্যানুয়েলা কুরা রয়টার্সকে জানান, তিন থেকে চারদিন আগে তুরস্কের উপকূলীয় শহর ইজমির থেকে এ অভিবাসীদের নিয়ে নৌকাটি ছেড়ে এসেছিল।

উদ্ধারের পর কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনি নৌকাডুবির ঘটনায় 'গভীর শোক' প্রকাশ করেন। এ দুর্ঘটনার জন্য তিনি পাচারকারীদের দায়ী করেছেন।

মেলোনির ডনাপন্থী সরকার ইতালিতে অভিবাসীদের আগমন ঠেকানোর শপথ নিয়েছে। সমুদ্রে বিপদে পড়া অভিবাসীদের উদ্ধারকাজ বিষয়ক নিয়মনীতিকে আরও কঠিন করে নতুন একটি আইন পাস করার ব্যাপারে কাজ করছে এ সরকার।

২০১৪ সাল থেকে ভূমধ্যসাগরে ২০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন অথবা নিখোঁজ হয়েছেন।

ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন এ নৌকাডুবির ঘটনায় 'গভীর মনোবেদনা' প্রকাশ করেছেন।

Related Topics

টপ নিউজ

অভিবাসী / নৌকাডুবি / ভূমধ্যসাগরে নৌকাডুবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • চাকরি, চিকিৎসা ও আবাসন বন্ধ করে যেভাবে অভিবাসীদের কোণঠাসা করছেন ট্রাম্প
  • গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ট্রাম্প প্রশাসনের আকস্মিক গ্রিন কার্ড নীতি পরিবর্তনে বিভ্রান্ত ও উদ্বিগ্ন অভিবাসীরা
  • ‘অবৈধ’ অভিবাসী প্রত্যাবাসনে নাগরিকত্ব যাচাই দ্রুত করতে ঢাকাকে দিল্লির আহ্বান

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net