Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
'সেই ম্যাজিক আর হবে না', নিজের সিনেমার রিমেক চান না কাজল  

বিনোদন

হিন্দুস্তান টাইমস
24 February, 2023, 10:50 am
Last modified: 24 February, 2023, 11:01 am

Related News

  • ডিডিএলজের ৩০ বছর: লন্ডনে শাহরুখ-কাজলের নতুন মূর্তি; বিবাহিতদের পরামর্শও দিলেন ‘রোমান্সের রাজা’
  • করণের 'সারজামিন' দিয়ে বলিউডে অভিষেক ইব্রাহিম আলী খানের, থাকছেন কাজলও
  • ক্যারিয়ারের শুরুতে ‘কালো-মোটা’ বলে ডাকা হতো! বলিউডে কটূক্তির শিকার হয়েছিলেন কাজল 
  • 'এ আমার হিরো!' অজয়কে প্রথমবার দেখে আশাহত হয়েছিলেন কাজল!
  • দুই যুগ পেরিয়ে ‘কুছ কুছ হোতা হ্যায়'

'সেই ম্যাজিক আর হবে না', নিজের সিনেমার রিমেক চান না কাজল  

অভিনেত্রী বলেন, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবিটিকে পুনরায় বানালে সেটা হতাশা ছাড়া হয়তো কিছুই দেবে না।
হিন্দুস্তান টাইমস
24 February, 2023, 10:50 am
Last modified: 24 February, 2023, 11:01 am

বলিউডের শাহরুখ-কাজল জুটি বলতেই একটা শব্দ মনে আসে, আর সেটা হল 'ম্যাজিক'। 'কুছ কুছ হোতা হ্যায়' বলুন বা 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'- এই জুটির রসায়নে পর্দায় বারবার ম্যাজিক তৈরি হয়েছে।

১৯৯৫ সালে মুক্তি পায় দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। তখন থেকেই এটি বলিউড প্রেমীদের কাছে আইকনিক ছবি হয়ে থেকে গেছে। আদিত্য চোপড়া পরিচালিত এই ছবি মারাঠা মন্দিরে দীর্ঘ ২৮ বছর ধরে চলেছে। এমনকি গত ভ্যালেন্টাইন উইকে একাধিক হলে এটি পুনরায় মুক্তি পেয়েছিল। শাহরুখ-কাজলের সেই দুর্দান্ত কেমিস্ট্রিতে নতুন করে ভেসেছেন অনেকেই। তবে এখন শোনা যাচ্ছে এই ছবির নাকি রিমেক হবে! এবার সেই বিষয়ে নিজের মতামত জানালেন কাজল। বললেন, 'না, সেই ম্যাজিক আর তৈরি হবে না।'

ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবিটিকে পুনরায় বানালে সেটা হতাশা ছাড়া হয়তো কিছুই দেবে না, কারণ আসল ছবির সঙ্গে তুলনা আসবেই।

আসলে বলিপাড়ার হাওয়ায় শোনা যাচ্ছে, আদিত্য চোপড়া নাকি এই ছবি প্রযোজনা করতে চলেছেন। আর শাহরুখের জায়গায় নতুন ছবিতে নাকি বিজয় দেবেরাকোন্ডাকে দেখা যেতে চলেছে। যদিও এই বিষয়ে যখন যশ রাজ ফিল্মসকে প্রশ্ন করা হয় তারা এই গুজবকে নস্যাৎ করে দেন। এখন সেই একই কথা শোনা গেল এই আইকনিক ছবির অভিনেত্রীর মুখেও।

কাজল এই ছবির রিমেকে বিষয়ে বলেন, 'আমার ব্যক্তিগত মতামত হলো, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের মতো ছবিগুলো আবার তৈরি না করাই ভালো। একই মত কাভি খুশি কাভি গাম ছবিটা নিয়েও। আমার মনে হয় সেই ম্যাজিকগুলো একবারই তৈরি হয়েছিল। যদি সেটাকে কেউ আবার করে তৈরি করতে চায়, তাহলে সেই এক অনুভূতি হয়তো আর আসবে না।'

তিনি এই প্রসঙ্গে আরও বলেন, 'যত ভালো করেই ছবিটি বানানো হোক না কেন এই ছবিগুলো তৈরি করলে হতাশা ছাড়া আর কিছুই মিলবে না। কারণ সেই ম্যাজিক তৈরি হবে না যেটা আগের ছবিগুলোতে হয়েছিল। প্রথমবারের সেই ম্যাজিক দ্বিতীয়বার আসে না। আর সেই ম্যাজিককে রিপ্লেস করা যায় না।'

সম্প্রতি অভিনেত্রীকে যশ চোপড়ার জীবনের উপর নির্মিত নেটফ্লিক্স সিরিজ 'দ্য রোম্যান্টিক্সে' দেখা গেছে। তিনি সর্বশেষ 'সালাম ভেঙ্কি' ছবিতে ওভিনয় করেছেন। 

Related Topics

টপ নিউজ

দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে / কাজল / শাহরুখ-কাজল জুটি / কুছ কুছ হোতা হ্যায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ইন্ডিয়া টুডে
    সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'
  • ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
    যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Related News

  • ডিডিএলজের ৩০ বছর: লন্ডনে শাহরুখ-কাজলের নতুন মূর্তি; বিবাহিতদের পরামর্শও দিলেন ‘রোমান্সের রাজা’
  • করণের 'সারজামিন' দিয়ে বলিউডে অভিষেক ইব্রাহিম আলী খানের, থাকছেন কাজলও
  • ক্যারিয়ারের শুরুতে ‘কালো-মোটা’ বলে ডাকা হতো! বলিউডে কটূক্তির শিকার হয়েছিলেন কাজল 
  • 'এ আমার হিরো!' অজয়কে প্রথমবার দেখে আশাহত হয়েছিলেন কাজল!
  • দুই যুগ পেরিয়ে ‘কুছ কুছ হোতা হ্যায়'

Most Read

1
ছবি: ইন্ডিয়া টুডে
আন্তর্জাতিক

সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'

2
ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

3
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

6
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net