Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
ইনস্টাগ্রামে খ্যাতি পাওয়া ফটোগ্রাফার স্বীকার করলেন, তার ছবিগুলো এআই তৈরি করেছে

ফিচার

টিবিএস ডেস্ক
23 February, 2023, 05:00 pm
Last modified: 23 February, 2023, 08:00 pm

Related News

  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • সন্তান আত্মহত্যা–সংক্রান্ত কনটেন্ট খুঁজলে অভিভাবকদের সতর্ক করবে ইনস্টাগ্রাম
  • এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়

ইনস্টাগ্রামে খ্যাতি পাওয়া ফটোগ্রাফার স্বীকার করলেন, তার ছবিগুলো এআই তৈরি করেছে

এভ্রি জোর দিয়েই বলেছেন, দুটি ছাড়া বাকি সব ছবি আসল ফটোগ্রাফ নাহলেও- এগুলোর নিখুঁত সম্পাদনায় ব্যাপক শিল্পজ্ঞান ও দক্ষতা থাকতে হয়। এভাবেই তিনি ছবিকে করে তোলেন ফটোরিয়েলিস্টিক, বা বাস্তবে তোলা ছবির মতন।
টিবিএস ডেস্ক
23 February, 2023, 05:00 pm
Last modified: 23 February, 2023, 08:00 pm
মানুষের ফটোগ্রাফ সৃষ্টির জন্য এআই-চালিত মিডজার্নি সিন্থেসিস মডেল ব্যবহার করেন জস এভ্রি। এরপর সেগুলো সম্পাদনার পর ইনস্টাগ্রামে পোস্ট করেন। ছবি: এভ্রি সিজন আর্ট/ ইনস্টাগ্রাম ভায়া আর্টস টেকনিকা

ইনস্টাগ্রামে গত কয়েক মাস ধরে দৃষ্টিনন্দন সব ছবি পোস্ট করছেন জস এভ্রি। তার শিল্পকাজে মুগ্ধ হয়ে হাজারো মানুষ হতে থাকে ফলোয়ার, যা বর্তমানে ২৬ হাজার। তার পোস্ট করা ছবির মধ্যে আছে মানুষের পোট্রেট, যা দেখে মনে হবে তারই ফটোগ্রাফি। আর ফ্যান-ফলোয়াররা ভেবেছেনও তাই। এভ্রির ছবি তোলার দক্ষতায় কমেন্টে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তারা। কিন্তু, বাস্তবে এসব ছবি তৈরি করেছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা; এভ্রি শুধু তাতে শৈল্পিক সম্পাদনার কিছু কাজ করেছেন। আর্টস টেকনিকা অবলম্বনে

ছবি: এভ্রি সিজন আর্ট/ ইনস্টাগ্রাম ভায়া আর্টস টেকনিকা

এদিকে ফলোয়ার সংখ্যা যখন বাড়ছে, তখন অপরাধবোধও হচ্ছিল এভ্রির। কিন্তু, সবাই কীভাবে সত্যকে গ্রহণ করবে- তা ভেবেই দ্বিধা করছিলেন; অবশেষে সাহস করে তিনি স্বীকার করেই ফেললেন– ছবি তৈরিতে এআই- এর অবদান।

আর্টস টেকনিকা নামক একটি শিল্প বিষয়ক গণমাধ্যমকে তিনি বলেন, 'গত অক্টোবর থেকে ইনস্টাগ্রাম একাউন্টে প্রায় ১২ হাজার নতুন ফলোয়ার যুক্ত হয়েছেন, যা আমার প্রত্যাশারও বাইরে। এআই- এর সাহায্য তৈরি আর তারপর আমার সম্পাদিত মানব পোট্রেট আমি এই একাউন্টে পোস্ট করি। ৯৫ শতাংশ ফলোয়ারই হয়তো এটা ধরতে পারেন না। তাই আমি বিষয়টা একটু খোলাসা করতে চাইছি'।

ছবি: এভ্রি সিজন আর্ট/ ইনস্টাগ্রাম ভায়া আর্টস টেকনিকা

এভ্রি জোর দিয়েই বলেছেন, দুটি ছাড়া বাকি সব ছবি আসল ফোটোগ্রাফ নাহলেও- এগুলোর নিখুঁত সম্পাদনায় ব্যাপক শিল্পজ্ঞান ও দক্ষতা থাকতে হয়। এভাবেই তিনি ছবিকে করে তোলেন ফটোরিয়েলিস্টিক, বা আসল ফটোগ্রাফির মতোই। ছবি তৈরিতে এআই-চালিত ইমেজ সিন্থেসিস টুল- মিডজার্নি ব্যবহার করেন এভ্রি। এরপর সেগুলোকে ফটোশপের সাহায্যে সম্পাদনা করেন।  

সাবস্ক্রিপশন ফি দিয়ে যে কেউ ব্যবহার করতে পারেন মিডজার্নি। গ্রাহকের লিখিত কম্যান্ড অনুসরণ করে তারপর সে অনুযায়ী ছবি বানিয়ে দেয় এটি। ইন্টারনেটে বিদ্যমান বিভিন্ন ছবির সমন্বয় করে নিজস্ব ছবি তৈরি করে। এজন্য কৃত্রিম বুদ্ধিমত্তাটিকে অন্যান্য শিল্পীর তৈরি লাখ লাখ ছবি ইনপুট দিয়েছেন এর ডেভেলপাররা। ফলে এটি অনবদ্য ফটোরিয়েলিস্টিক ছবি উৎপাদনে সক্ষম, যা দেখে অনেকেই আসল ছবি ভেবে বিভ্রান্ত হতে পারেন। বিশেষ করে, যদি পরবর্তীতে সেসব ছবিকে কেউ সম্পাদনা করে আরো নিখুঁত করে তোলেন।   

ছবি: এভ্রি সিজন আর্ট/ ইনস্টাগ্রাম ভায়া আর্টস টেকনিকা

এভ্রি শুরুতে এআই- এর দক্ষতা নিয়ে সন্দিহান ছিলেন, কিন্তু অচিরেই শিল্প-তৈরির নতুন এই মাধ্যমের ভক্ত হয়ে ওঠেন। তাছাড়া, শিল্প-দুনিয়ায় এ ধরনের ছবি তুমুল বিতর্কেরও জন্ম দেয়। কেননা অন্য শিল্পীর ছবি তার অনুমতি ছাড়াই যেহেতু ব্যবহার করে এআই। তবে মিডজার্নির মডেলে এমন কিছু সুবিধা আছে, যা কাজে লাগিয়ে একজন ফোটগ্রাফারের চেয়েও ভালোভাবে ছবি তৈরি করতে পারেন শিল্পজ্ঞান থাকা দক্ষ ব্যবহারকারী।  

ছবি: এভ্রি সিজন আর্ট/ ইনস্টাগ্রাম ভায়া আর্টস টেকনিকা

এভ্রি স্বীকার করেন, 'আমি কিছুটা স্ববিরোধিতায় ভুগছি। আমার আসল লক্ষ্য ছিল মানুষের সামনে এআই এর দক্ষতাকে তুলে ধরা, আর তারপর এনিয়ে একটি নিবন্ধ লেখা। কিন্তু, তারপর আমার একাউন্টটি শিল্প প্রকাশের মাধ্যমে পরিণত হয়। তখন আমারও মনোভাব বদলে যায়'।

ছবি: এভ্রি সিজন আর্ট/ ইনস্টাগ্রাম ভায়া আর্টস টেকনিকা

অক্টোবরে যখন ইনস্টাগ্রাম একাউন্টটি চালু করেন তখন থেকেই ফলোয়ারদের ইতিবাচক কমেন্টের জোয়ারে ভাসতে থাকেন এভ্রি। কেউ বলছিলেন, 'আপনার শিল্পকাজ অনন্য- এতটুকুই বলব'; কেউবা বলছিলেন, 'এগুলো অমূল্য'। মানুষের এত উৎসাহে এভ্রিও কিছুটা মিথ্যাচার করেছেন। যেমন কিছুদিন আগেও ছবি কীভাবে তুলেছেন জানতে চাইলে তিনি ফলোয়ারদের কোন ক্যামেরা ও লেন্স ব্যবহার করেছেন তার বর্ণনা দিতেন। তবে তার এই 'কথিত ফটোগ্রাফির' সমাদর যতই বাড়ছিল, তার ভেতরেও সেভাবে অপরাধবোধ তৈরি হচ্ছিল।

ছবি: এভ্রি সিজন আর্ট/ ইনস্টাগ্রাম ভায়া আর্টস টেকনিকা

এজন্যই আর রাখঢাক না করে সাহস করে সত্যিটাকেই প্রকাশ করলেন। সঙ্গে জানিয়েছেন, ছবি তৈরির কাজে বিভিন্ন ফোটোশপ টুলস ব্যবহারের কথাও।

Related Topics

টপ নিউজ

এআই / শিল্প / ইনস্টাগ্রাম / ফটোগ্রাফার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • সন্তান আত্মহত্যা–সংক্রান্ত কনটেন্ট খুঁজলে অভিভাবকদের সতর্ক করবে ইনস্টাগ্রাম
  • এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net