Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
২ ঘণ্টারও বেশি সময় বিভ্রাটের পর আবারও সচল জিপির নেটওয়ার্ক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 February, 2023, 12:35 pm
Last modified: 23 February, 2023, 03:24 pm

Related News

  • রবির বিরুদ্ধে একীভূতকরণের শর্ত লঙ্ঘনের অভিযোগ জিপি ও বাংলালিংকের; চায় বিটিআরসির হস্তক্ষেপ
  • জানুয়ারি–সেপ্টেম্বরে গ্রামীণফোনের মুনাফা কমেছে ২৩ শতাংশ
  • দেশের প্রথম ফিক্সড ওয়্যারলেস ব্রডব্যান্ড ইন্টারনেট ‘জিপিফাই’ নিয়ে এল গ্রামীণফোন
  • ১২৫ শতাংশ লভ্যাংশের ঘোষণা জিপির, ১৩ বছরে সর্বনিম্ন
  • আগামীকাল থেকে গ্রামীণফোনে ৩০ টাকার নিচে রিচার্জ করা যাবে না

২ ঘণ্টারও বেশি সময় বিভ্রাটের পর আবারও সচল জিপির নেটওয়ার্ক

এর আগে, জিপি সিম ব্যবহারকারীরা দেশের বেশকিছু জায়গায় থেকে নেটওয়ার্ক পাচ্ছেন বলে অভিযোগ করেছিলেন। মোবাইল নেটওয়ার্ক একেবারেই কাজ করছে না বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন অনেকে।
টিবিএস রিপোর্ট
23 February, 2023, 12:35 pm
Last modified: 23 February, 2023, 03:24 pm

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টা থেকে দুই ঘন্টারও বেশি সময় বিভ্রাটের পর, আবারও সচল হয়েছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক।

বেলা ২টার দিকে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ এলাকায় সড়ক রক্ষণাবেক্ষণের কাজের সময় ফাইবার কাটা পড়ার কারণে আমাদের বেশকিছু গ্রাহক সংযোগ সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে সমস্ত সমস্যা সমাধান করা হয়েছে।"

এর আগে, জিপি সিম ব্যবহারকারীরা দেশের বেশকিছু জায়গায় থেকে নেটওয়ার্ক পাচ্ছেন বলে অভিযোগ করেছিলেন। মোবাইল নেটওয়ার্ক একেবারেই কাজ করছে না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন অনেকে। কল করতে এবং এসএমএস পাঠাতে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তারা।

এ বিষয়ে খায়রুল বাশার জানান, "ফাইবার অপটিকাল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্বসহকারে কাজ করে যাচ্ছে।"

জিপির আরেক কর্মকর্তা বলেন, "সকাল ১১টা ৪৫ মিনিটে সড়ক সংস্কার কাজের সময় টাঙ্গাইল ও সিরাজগঞ্জের ৩টি স্থানে ফাইবার তার কাটা পড়ে। আমরা যত দ্রুত সম্ভব সমস্যাটি সমাধানের চেষ্টা করছি।"

এদিকে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) গ্রামীণফোনকে এক চিঠিতে নেটওয়ার্ক পুনরুদ্ধার এবং এর পরিষেবাগুলো পুনরায় চালু হতে কত সময় লাগবে সে বিষয়ে জানতে চায়। 

জবাবে গ্রামীণফোন জানায়, ঘন্টা দেড়েকের মধ্যেই নেটওয়ার্ক আবার চালু হবে। 

নেটওয়ার্কে হঠাৎ এমন বিঘ্ন ঘটায় চরম বিপাকে পড়েন জিপি সিম ব্যবহারকারীরা। মোবাইল নেটওয়ার্কসহ ইন্টারনেট পরিষেবা- সবকিছু থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েন তারা। 

ফলে এ সময় যোগাযোগের জন্য অনেকেই নির্ভর করছিলেন ভিন্ন কোম্পানির মোবাইল সিম এবং ওয়াইফাই ইন্টারনেট সংযোগের ওপর।

গ্রাহকদের জন্য মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে না পারায় গেল বছরের জুনে, জিপির সিম কার্ড বিক্রির ওপর অনির্দিষ্টকালের স্থগিতাদেশ জারি করেছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

পরবর্তীতে, একই বছর সেপ্টেম্বরে অব্যবহৃত স্থগিত নম্বরগুলোর বিপরীতে গ্রামীণফোন কোম্পানিকে সিম কার্ড বিক্রির অনুমতি দেয় কর্তৃপক্ষ। 

নভেম্বরে আবারও জিপির অব্যবহৃত পূর্ব-অনুমোদিত সিম বিক্রির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে বিটিআরসি। দেশের শীর্ষস্থানীয় এই টেলিকম কোম্পানির পুরানো সিম কার্ড পুনর্ব্যবহার করাসহ নতুন বিক্রির ওপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়। 

তবে চলতি বছরের ৩ জানুয়ারি জিপি সিম কার্ড বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় সরকার।
 
Related Topics

টপ নিউজ

জিপি / গ্রামীনফোন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
    উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
    শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
  • আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
    ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

Related News

  • রবির বিরুদ্ধে একীভূতকরণের শর্ত লঙ্ঘনের অভিযোগ জিপি ও বাংলালিংকের; চায় বিটিআরসির হস্তক্ষেপ
  • জানুয়ারি–সেপ্টেম্বরে গ্রামীণফোনের মুনাফা কমেছে ২৩ শতাংশ
  • দেশের প্রথম ফিক্সড ওয়্যারলেস ব্রডব্যান্ড ইন্টারনেট ‘জিপিফাই’ নিয়ে এল গ্রামীণফোন
  • ১২৫ শতাংশ লভ্যাংশের ঘোষণা জিপির, ১৩ বছরে সর্বনিম্ন
  • আগামীকাল থেকে গ্রামীণফোনে ৩০ টাকার নিচে রিচার্জ করা যাবে না

Most Read

1
উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
বাংলাদেশ

উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

2
শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
বাংলাদেশ

শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 

3
আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
খেলা

‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net