Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 04, 2026
সুন্দরবনে বাঘ গণনার ক্যামেরা চুরি, জেলেদের প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি    
16 February, 2023, 04:10 pm
Last modified: 16 February, 2023, 04:17 pm

Related News

  • তিন মাস পর দুয়ার খুলল সুন্দরবন, বৈরী আবহাওয়ায় পর্যটক কম
  • সুন্দরবনে চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ
  • ১ সেপ্টেম্বর থেকে খুলছে সুন্দরবন, তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রাণ-প্রকৃতি
  • সুন্দরবনের বাঘের দেহে মিলল অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা
  • বনের রানি বনে ফিরে গেল

সুন্দরবনে বাঘ গণনার ক্যামেরা চুরি, জেলেদের প্রবেশে নিষেধাজ্ঞা

সাতক্ষীরা রেঞ্জে বাঘ গণনার জন্য ৩৭৬টি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যার মধ্যে ৮টি চুরি হয়েছে।
খুলনা প্রতিনিধি    
16 February, 2023, 04:10 pm
Last modified: 16 February, 2023, 04:17 pm
সুন্দরবনে বাঘ গণনার জন্য স্থাপন করা হয়েছে ক্যামেরা। ছবি-টিবিএস

সুন্দরবনের পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন এলাকায় বাঘ গণনার জন্য স্থাপিত ৮টি ক্যামেরা চুরি হয়েছে। ফলে ওই এলাকায় জেলেদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ।

বনবিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে সুন্দরবনে বাঘ গণনার জন্য ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়। বাঘের পায়ের ছাপ দেখে বনের বিভিন্ন স্থানে এসব ক্যামেরা বসানো হচ্ছে। সাধারণত বাঘের বসবাসের এলাকা (টেরিটরি) শনাক্ত করে প্রতি চার বর্গ কিলোমিটারে দুটি করে ক্যামেরা বসানো হয়। সেখানে টানা ৪৫ দিন ক্যামেরা রাখা হয়। তবে ব্যাটারি পরিবর্তন করার জন্য ১০ থেকে ১৫ দিন পরপর বন কর্মীরা সেখানে গিয়ে ক্যামেরা পরীক্ষা করে আসেন। 

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার (এসও) নূর আলম বলেন, 'সাতক্ষীরা রেঞ্জে বাঘ গণনার জন্য ইতিমধ্যে ৩৭৬টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তবে নোটাবেঁকী অভয়ারণ্য অঞ্চলে স্থাপিত ৮টি ক্যামেরা চুরি হয়ে গেছে।'

এদিকে সুন্দরবনে বাঘ গণনার জন্য স্থাপিত ক্যামেরা চুরির ঘটনায় অনির্দিষ্ট সময়ের জন্য সাতক্ষীরা রেঞ্জের দুটি স্টেশন হতে জেলেদের বনে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

বাঘ গণনার জন্য স্থাপিত ক্যামেরাতে ধরা পড়েছে একটি বাঘ। ফাইল ছবি/ বন বিভাগ

ফেব্রুয়ারির দ্বিতীয় দিন হতে কৈখালী ও কদমতলা স্টেশন হতে জেলেদের অনুকূলে পাশ (অনুমতিপত্র) প্রদান স্থগিত করা হয়।

বনবিভাগ জানায়, বাঘ গণনার জন্য ক্যামেরা ট্র্যাকিং পদ্ধতি স্থাপনের স্বার্থে জেলেদের বনে প্রবেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসসিএফ) ইকবাল হোসাইন চৌধুরী বলেন, 'সম্প্রতি সুন্দরবনে বাঘ গণনার জন্য স্থাপিত ক্যামেরা চুরির ঘটনা বিস্ময়ের। কারা এই ক্যামেরা চুরি করেছে তা এখনো জানা যায়নি। তবে ঘটনাটি উদঘাটনের চেষ্টা অব্যাহত আছে।'

তিনি আরো বলেন, সাতক্ষীরা রেঞ্জ চারটি স্টেশনের মধ্যে আছে। তার মধ্যে কৈখালী ও কদমতলা স্টেশন ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। ফলে সেখানে নিরাপত্তার স্বার্থে জেলেদের বনে প্রবেশের পারমিট বাতিল করা হয়েছে। তবে  কোবাদক ও বুড়িগোয়ালীনি স্টেশন দিয়ে যথারীতি জেলেদের সুন্দরবনে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে।

তিনি বলেন, বাঘ গণনার কাজ শেষ কৈখালী ও কদমতলা স্টেশন জেলেদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

 

Related Topics

টপ নিউজ

বাঘ গণনা / বাঘ গণনার ক্যামেরা / সুন্দরবন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: রয়টার্স।
    কয়লা পরিবহনে বিঘ্ন: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর ব্যাখ্যায় যা বলেছে আদানি পাওয়ার
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ও র‌্যাবের সদস্যরা। ছবি: সংগৃহীত
    সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্রধারীদের ধরতে জঙ্গল সলিমপুরে অভিযান
  • ছবি: সংগৃহীত
    অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার
  • ছবি: সংগৃহীত
    সংসদে ১০ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
  • ছবি: সংগৃহীত
    শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি মহাকালের মহানায়ক

Related News

  • তিন মাস পর দুয়ার খুলল সুন্দরবন, বৈরী আবহাওয়ায় পর্যটক কম
  • সুন্দরবনে চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ
  • ১ সেপ্টেম্বর থেকে খুলছে সুন্দরবন, তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রাণ-প্রকৃতি
  • সুন্দরবনের বাঘের দেহে মিলল অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা
  • বনের রানি বনে ফিরে গেল

Most Read

1
ফাইল ছবি: রয়টার্স।
বাংলাদেশ

কয়লা পরিবহনে বিঘ্ন: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর ব্যাখ্যায় যা বলেছে আদানি পাওয়ার

2
জঙ্গল সলিমপুরে পুলিশ ও র‌্যাবের সদস্যরা। ছবি: সংগৃহীত
সারাদেশ

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্রধারীদের ধরতে জঙ্গল সলিমপুরে অভিযান

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে ১০ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

6
ছবি: সংগৃহীত
ফিচার

শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি মহাকালের মহানায়ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net