Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ইতিহাস গড়লেন বিয়ন্সে, সর্বোচ্চ গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ের রেকর্ড

বিনোদন

হিন্দুস্তান টাইমস
06 February, 2023, 03:10 pm
Last modified: 06 February, 2023, 03:24 pm

Related News

  • গাড়ি থেকে বিয়ন্সের অপ্রকাশিত গানের হার্ডড্রাইভ চুরি, অভিযুক্তের ২ বছরের কারাদণ্ড
  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • প্রথম আফ্রিকান হিসেবে গ্র্যামির আজীবন সম্মাননা পাচ্ছেন ‘অ্যাফ্রোবিটের জনক’ ফেলা কুটি

ইতিহাস গড়লেন বিয়ন্সে, সর্বোচ্চ গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ের রেকর্ড

৩২টি গ্র্যামি জয়ের মাধ্যমে সর্বোচ্চ গ্র্যামিজয়ী সঙ্গীতশিল্পী হিসেবে রেকর্ড গড়লেন বিয়ন্সে। এর আগে সর্বোচ্চ গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ের খেতাব ছিল হাঙ্গেরিয়ান-ব্রিটিশ কন্ডাকটর জর্জ সল্টির কাছে।
হিন্দুস্তান টাইমস
06 February, 2023, 03:10 pm
Last modified: 06 February, 2023, 03:24 pm
৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে বিয়ন্সে। ছবি: বিবিসি

রোববার (৫ ফেব্রুয়ারি) গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৫তম আসরে একসঙ্গে চারটি পুরস্কার জিতে ২৬ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন মার্কিন গায়িকা ও গীতিকার বিয়ন্সে। এ নিয়ে ৩২টি গ্র্যামি জয়ের মাধ্যমে সর্বোচ্চ গ্র্যামিজয়ী সঙ্গীতশিল্পী হিসেবে রেকর্ড গড়লেন বিয়ন্সে। এর আগে সর্বোচ্চ গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ের খেতাব ছিল হাঙ্গেরিয়ান-ব্রিটিশ কন্ডাকটর জর্জ সল্টির কাছে।

৩২তম গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়ে আবেগাপ্লুত বিয়ন্সে বলেন, 'আমি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়ছি। আজ রাতে আমি শুধু এটাই পেতে চেয়েছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই এর জন্য।'

বিয়ন্সে এ পুরস্কার পাওয়ার পর তার স্বামী জে জেড উঠে দাঁড়িয়ে হাততালি দেন তার জন্য। গায়িকা তার বক্তব্যে তার বাবা মা, প্রয়াত আংকেল, তার স্বামী এবং সন্তানদের ধন্যবাদ জানান।

বিয়ন্সের ভাষ্যে, "আমি আমার আংকেল জনিকে ধন্যবাদ জানাই, তিনি হয়তো সশরীরে আজ এখানে নেই, কিন্তু আমি জানি তার আত্মা এখানেই আছে। আমি আমার মা-বাবাকে ধন্যবাদ জানাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য। আমার স্বামী সন্তানদের অনেক ধন্যবাদ।"

এবছর 'কাফ ইট' গানটির জন্য সেরা আর অ্যান্ড বি গানের পুরস্কার পান বিয়ন্সে। বিয়ন্সের ২০২২ সালে প্রকাশিত স্টুডিও অ্যালবাম 'রেনেসাঁ' একাধিক বিভাগে মনোনীত হিয়েছিল। তার মধ্যে থেকে চারটি বিভাগে পুরস্কার পান তিনি। এক রাতে চারটি পুরস্কার পাওয়ার পর সব মিলিয়ে ৩২টি গ্র্যামি অ্যাওয়ার্ডের মালিক হলেন 'সিঙ্গেল লেডিস' গায়িকা। তার এই জয়ের জন্য সঞ্চালক ট্রেভর নোয়া তাকে 'দ্য গোট' (গ্রেটেস্ট অব অল টাইম বা সর্বকালের সেরা) অ্যাখ্যা দেন। 

তবে গ্র্যামি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে দেরি করে পৌঁছেছিলেন বিয়ন্সে। তাই তিনি নিজের হাতে সেরা আর অ্যান্ড বি পুরস্কার নিতে পারেননি। তার বদলে নীল রজার্স এই পুরস্কার গ্রহণ করেন।

Related Topics

টপ নিউজ

বিয়ন্সে / গ্র্যামি অ্যাওয়ার্ড / রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • গাড়ি থেকে বিয়ন্সের অপ্রকাশিত গানের হার্ডড্রাইভ চুরি, অভিযুক্তের ২ বছরের কারাদণ্ড
  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • প্রথম আফ্রিকান হিসেবে গ্র্যামির আজীবন সম্মাননা পাচ্ছেন ‘অ্যাফ্রোবিটের জনক’ ফেলা কুটি

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net