Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
জাতীয় দলের সহকারী কোচের পদে আগ্রহ নেই সালাহউদ্দিনের

খেলা

টিবিএস রিপোর্ট
04 February, 2023, 09:30 pm
Last modified: 04 February, 2023, 09:39 pm

Related News

  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতীয় দলের সহকারী কোচের পদে আগ্রহ নেই সালাহউদ্দিনের

দীর্ঘদিন ধরে প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছেন সালাহউদ্দিন। এতোদিন পর সহকারী কোচের দায়িত্ব পালন করতে মানসিকভাবে প্রস্তুত আছেন কিনা, এ ব্যাপারে নিশ্চিত নন তিনি। এ ছাড়া হাথুরুসিংহের সম্পর্কে তেমন ধারণা না থাকার ব্যাপারটিও উল্লেখ করেন বিপিএলের সফলতম এই কোচ।
টিবিএস রিপোর্ট
04 February, 2023, 09:30 pm
Last modified: 04 February, 2023, 09:39 pm

রাসেল ডমিঙ্গো দায়িত্ব ছাড়ার পর প্রধান কোচ খুঁজতে বেশি সময় নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক কোচ চান্দিকা হাথুরুসিংহের হাতে দ্বিতীয় দফায় দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এবার সহকারী কোচের সন্ধানে বিসিবি, পছন্দের তালিকায় আছে কয়েকজনের নাম। এই পদে মোহাম্মদ সালাহউদ্দিন কেমন হতে পারেন? কেমন হবে, সেটা পরের আলোচনা; সহকারী কোচের পদে আগ্রহই নেই স্থানীয় এই কোচের। 

বছর দুয়েক আগে সহকারী কোচ হওয়ার প্রস্তাব পান চলতি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচের দায়িত্বে থাকা সালাহউদ্দিন। কিন্তু ঘরোয়া ক্রিকেটের একটি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় মৌখিকভাবে পাওয়া প্রাথমিক সেই প্রস্তাবে সাড়া দেননি তিনি। সে সময় তাকে কোচিং স্টাফে নিতে আগ্রহ দেখান বিসিবি পরিচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও। 

বিপিএলের সফলতম কোচ সালাহউদ্দিন, তিনবার কুমিল্লাকে শিরোপা জিতিয়েছেন তিনি। ঘরোয়া অন্যান্য লিগেও সফলতার সঙ্গে কোচিং করিয়ে আসছেন তিনি। এ ছাড়া অনেক ক্রিকেটারই ব্যক্তিগত সমস্যা সমাধানে ছুটে যান তার কাছে। সেই তালিকায় আছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুমিনুল হকদের মতো ক্রিকেটাররা। 

যে পদটি নিয়ে অনাগ্রহের কথা জানিয়েছেন সালাহউদ্দিন, জাতীয় দলে সেই পদে অবশ্য কাজ করার অভিজ্ঞতা আছে তার। জেমি সিডন্স প্রধান কোচের দায়িত্ব নেওয়ার আগের বছর ২০০৬ সালে জাতীয় দলের সহকারী কোচ হন সালাউদ্দিন, কাজ করেন ২০০৮ সাল পর্যন্ত। ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেন ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত। 

পুরনো সেই পদে হাথুরুসিংহের সঙ্গে কাজ করতে আগ্রহী কিনা, শনিবার এমন প্রশ্ন করলে বিসিবির কাউকে এই দায়িত্ব নেওয়ার পরামর্শ দেন সালাহউদ্দিন। তিনি বলেন, 'আমার মনে হয়, বোর্ডের যারা নিয়োগকৃত আছে, তাদের থেকে নিলে সবচেয়ে ভালো হয়। তারা অনেক দিন ধরে বোর্ডে কাজ করছেন। বিভিন্ন কোচের সঙ্গে কাজ করছেন। তারা আসলে হাতুরুসিংহের সম্পর্কে জানে। তারা হয়তো তাকে সেরা সার্ভটা করতে পারবেন।'

'আমি আসলে ডেভেলপমেন্টের ছেলেদের চিনি না, এমনকি এইচপির ছেলেদেরও চিনি না। আমার একটা জায়গায় কাজ করতে হলে সব জ্ঞান লাগবে এবং সেই কোচটা সম্পর্কে ধারণা থাকতে হবে। হাতুরুসিংহের মানসিকতা কেমন, সে কেমন কোচ, তা আমি জানি না। আমি যার সাথে কাজ করব, তার ব্যাপারে আমার জানা দরকার।' যোগ করেন সালাহউদ্দিন। 

নিজের সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন সালাহউদ্দিন। তার ভাষায়, 'আমার এখন যে বয়স, নিজে থেকে মানিয়ে নেওয়ার মানসিকতা আমারও আছে কিনা, আমি জানি না। কারণ গত ৫-১০ বছর ধরে প্রধান কোচ হিসেবে আমি নিজেই কাজ করছি। এখন সহকারী কোচের দায়িত্বটা আমি পারব কিনা, আমার সেই সার্বিক ক্ষমতা আছে কিনা, সেটাও দেখতে হবে। কারণ সহকারী কোচদের কাজ অনেক বেশি।'

Related Topics

টপ নিউজ

মোহাম্মদ সালাহউদ্দিন / জাতীয় ক্রিকেট দল / বিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
    সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • ছবি: রয়টার্স
    রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা
  • মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে
  • মিনাবের ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শনে সন্তানের ছবি হাতে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স
    ১০ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে মিনাবের স্কুলে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সতর্কবার্তা এড়িয়ে যান কমান্ডাররা
  • সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

Related News

  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর

Most Read

1
সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
অর্থনীতি

সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা

3
মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে

4
মিনাবের ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শনে সন্তানের ছবি হাতে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

১০ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে মিনাবের স্কুলে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সতর্কবার্তা এড়িয়ে যান কমান্ডাররা

5
সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net