Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
দেশের সংস্কার উদ্যোগ ব্যাহত করে প্রভাবশালী মহল: সানেম

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
04 February, 2023, 08:30 pm
Last modified: 04 February, 2023, 08:36 pm

Related News

  • আকুর বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ কমে ২৯ দশমিক ৪৮ বিলিয়ন ডলার
  • বাংলাদেশের রুগ্ণ অর্থনীতি বাঁচাতে কেন স্বাধীন গণমাধ্যম দরকার?
  • জ্বালানি সংকটে দেশের অর্থনীতিতে 'এনার্জি ট্র্যাপ' শঙ্কা, সমন্বিত নীতির তাগিদ বিশেষজ্ঞদের 
  • ঋণখেলাপিরা এখন রাজনৈতিক ব্যবস্থার অংশ, সংস্কারে বাধা সৃষ্টি করছে: রেহমান সোবহান
  • সংস্কারের পরিকল্পনা প্রস্তুত করা সহজ, বাস্তবায়ন কঠিন: দেবপ্রিয় ভট্টাচার্য

দেশের সংস্কার উদ্যোগ ব্যাহত করে প্রভাবশালী মহল: সানেম

শনিবার ঢাকার ব্রাক সেন্টার ইন-এ সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর ৬ষ্ঠ অর্থনৈতিক কনফারেন্সে এ পর্যবক্ষণের কথা জানান অর্থনীতিবিদেরা।
টিবিএস রিপোর্ট
04 February, 2023, 08:30 pm
Last modified: 04 February, 2023, 08:36 pm

ক্ষমতাধর মহলের অযৌক্তিক প্রভাবের কারণে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক খাতে সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশের শীর্ষ অর্থনীতিবিদেরা।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ৪.৭ বিলিয়ন ডলার ঋণের সঙ্গে পাওয়া সংস্কারের শর্তগুলো এবারও বাংলাদেশ আদৌ বাস্তবায়ন করতে পারবে কি-না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তারা।

শনিবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার ব্রাক সেন্টার ইন-এ সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর ৬ষ্ঠ অর্থনৈতিক কনফারেন্সে এ পর্যবক্ষণের কথা জানান অর্থনীতিবিদেরা।

নতুন কর্মসংস্থান না হওয়া ও বৈষম্য হ্রাস না পাওয়ায় দেশের প্রবৃদ্ধির মান নিয়েও প্রশ্ন তোলেন তারা।

সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হানের এক গবেষণাপত্র উপস্থাপনের পর এ আলোচনা করেন অর্থনীতিবিদেরা। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জগুলো তৈরি হয়েছে কাঠামোগত দুর্বলতা, দশকের পর দশক ধরে সংস্কার বিষয়ে অজ্ঞতা ও আগ্রহের অভাব থেকে।

সেলিম রায়হান বলেন, এসব সংস্কারের উদ্দেশ্য নিয়ে দেশের সরকার ও জনগণের কোনো স্বচ্ছ ধারণা নেই। কিছু বিশেষ মহল সংস্কার বাস্তবায়নের বিরুদ্ধে।

'আমাদের এখানে অনেকেই আছেন যারা সংস্কার বিষয়ে ভীষণ আগ্রহী, কিন্তু তারা অতটা প্রভাবশালী নন। অন্যদিকে, কিছু অ্যাক্টর আছেন যারা তুমুল প্রভাবশালী কিন্তু সংস্কার নিয়ে তাদের আগ্রহ খুবই কম,' বলেন তিনি।

ব্রাক ও পিপিআরসি'র চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমানও মনে করেন প্রভাবশালী লোকেরা সংস্কারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে।

'বাংলাদেশের সমস্যা হলো, এখানকার প্রভাবশালী মানুষদের ব্যক্তিগত স্বার্থবোধটা বেশি। সে কারণে সংস্কার নিয়ে তাদের কোনো আগ্রহ নেই,' জিল্লুর বলেন।

তিনি বলেন, বাংলাদেশের অনেক কাঠামোগত সমস্যা রয়েছে এবং এসব বিষয়ে তারা অনেক আলোচনা করেছেন। কিন্তু নীতিনির্ধারকেরা এসব সমস্যার সমাধানে খুব একটা আগ্রহ প্রকাশ করেননি,' তিনি বলেন।

বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, 'অনেক প্রভাবশালী ব্যক্তির মূল উদ্দেশ্য হলো সম্পদের পাহাড় গড়া। তারা কোনো উৎপাদনশীল কাজে অংশ নেন না। এর ফলে সংস্কারের উদ্যোগ মন্থর হয়ে পড়ে।'

তিনি বলেন, নারী শ্রমিকদের অংশগ্রহণ বাড়াতে চার বছর আগে বিশ্ব ব্যাংক জেন্ডার সংস্কারের প্রস্তাব জানায়। এ সংস্কারের অংশ হিসেবে ২০০৭ সালে মন্ত্রীসভা শিশু দিবাযত্ন কেন্দ্র আইনের অনুমোদন দেয়। কিন্তু এ আইনের বাস্তবায়নের কথা সরকার ভুলে গেছে।

Related Topics

টপ নিউজ

সানেম / অর্থনৈতিক কনফারেন্স / অর্থনীতি / সংস্কার / আইএমএফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • আকুর বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ কমে ২৯ দশমিক ৪৮ বিলিয়ন ডলার
  • বাংলাদেশের রুগ্ণ অর্থনীতি বাঁচাতে কেন স্বাধীন গণমাধ্যম দরকার?
  • জ্বালানি সংকটে দেশের অর্থনীতিতে 'এনার্জি ট্র্যাপ' শঙ্কা, সমন্বিত নীতির তাগিদ বিশেষজ্ঞদের 
  • ঋণখেলাপিরা এখন রাজনৈতিক ব্যবস্থার অংশ, সংস্কারে বাধা সৃষ্টি করছে: রেহমান সোবহান
  • সংস্কারের পরিকল্পনা প্রস্তুত করা সহজ, বাস্তবায়ন কঠিন: দেবপ্রিয় ভট্টাচার্য

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net