Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
ফিরে এসে আসিফ বললেন ‘নিজেই চলে গিয়েছিলাম’

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
02 February, 2023, 08:30 pm
Last modified: 02 February, 2023, 08:31 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ 
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০
  • উপনির্বাচন: বগুড়ায় মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ২ বিএনপি নেতার ধস্তাধস্তি
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ ভোটকেন্দ্রের ৫৭৪টি ঝুঁকিপূর্ণ
  • বিদ্রোহীদের নিয়ে শেষ মুহূর্তে কী ভাবছে বিএনপি

ফিরে এসে আসিফ বললেন ‘নিজেই চলে গিয়েছিলাম’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
02 February, 2023, 08:30 pm
Last modified: 02 February, 2023, 08:31 pm

'নিখোঁজ' হওয়ার ছয়দিন পর বাড়ি ফিরে এসেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ। বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শরীয়তনগরে নিজের বাড়িতে ফিরে আসেন তিনি। এদিন দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানিয়েছিলেন আসিফ তার ঢাকার বাসায় অবস্থান করছেন।

বাড়িতে ফিরে আবু আসিফ আহমেদ সাংবাদিকদের বলেন, 'নির্বাচন যখন কাছাকাছি সময় এসেছে, তখন আমি বেশি চাপ অনুভব করায় নিজেই চলে গিয়েছিলাম। কারণ এই চাপ নিয়ে আমি থাকতে পারব না। এজন্য নির্বাচন ছেড়ে চলে গিয়েছি। নির্বাচন শেষে হয়েছে, আমিও বাসায় চলে এসেছি। আমাকে কেউ কোনো ভয় দেখায়নি।'

তবে আসিফ কী চাপ অনুভব করছিলেন—তা স্পষ্ট করে বলেননি। তবে তার স্ত্রী মেহেরুন নিছা জানিয়েছেন আসিফ তার জীবন নিরাপদ মনে করছিলেন না।

মেহেরুন নিছা সাংবাদিকদের বলেন, 'নিখোঁজ হওয়ার তিন দিন আগে থেকে নিরাপদ বোধ করছিলেন না। সেজন্য ভেবেছিলেন, আমি দূরে সরে যাই, নির্বাচন শেষ হলে আসব। যাওয়ার সময় এতটাই হতাশায় ভুগছিলেন যে মোবাইল ফোনও বাসায় ফেলে চলে যান। উনি এক কাপড়েই চলে গিয়েছিলেন, এখনও ওই কাপড়ই পরা আছে। ইনি এখন অসুস্থ। মানসিক চাপে থাকলে যেরকম অসুস্থ হয়। যেহেতু ওনাকে পেয়ে গেছি, আমার আর কোনো অভিযোগ নাই।'

তবে গত ২৭ জানুযারি রাত থেকে আসিফের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে দাবি করেছিলেন তার স্ত্রী মেহেরুন নিছা। নিখোঁজ হওয়ার পর থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল বলে সাংবাদিকদের জানিয়েছিলেন তিনি। এ ঘটনায় গত ৩১ জানুয়ারি থানায় সাধারণ ডায়েরি করা হয়। 

তার আগে গত রোববার মেহেরুন নিছা এবং বাড়ির কেয়ারটেকারের একটি ফোনালাপ ফাঁস হয়। যাতে শোনা যায়, আসিফ পূর্ব প্রস্তুতি নিয়েই স্বেচ্ছায় 'আত্মগোপনে' যান।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, 'বৃহস্পতিবার দুপুরে সাধারণ ডায়েরি তদন্তে কাজে আসিফের স্ত্রীর সঙ্গে কথা বলেন তদন্তকারী কর্মকর্তা। তখন তিনি জানান—আসিফ তার ঢাকার বসুন্ধরা এলাকার বাসায় অবস্থান করছেন। তিনি নিজেই আশুগঞ্জে ফিরে আসবেন। যেহেতু তিনি নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে আবার নিজেই ফিরে এসেছেন, সেহেতু এটা নিয়ে পুলিশের আর তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন নেই।'

উল্লেখ্য, বুধবার (০২ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৪৪ হাজার ৯১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির দলছুট নেতা আব্দুস সাত্তার ভূইয়া। আর আবু আসিফ আহমেদ পান ৩ হাজার ২৬৯ ভোট।
 

Related Topics

টপ নিউজ

ব্রাহ্মণবাড়িয়া / উপনির্বাচন / ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ 
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০
  • উপনির্বাচন: বগুড়ায় মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ২ বিএনপি নেতার ধস্তাধস্তি
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ ভোটকেন্দ্রের ৫৭৪টি ঝুঁকিপূর্ণ
  • বিদ্রোহীদের নিয়ে শেষ মুহূর্তে কী ভাবছে বিএনপি

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net