Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
সাত দিনে ৩০০ কোটির ক্লাবে 'পাঠান', ভাঙলো 'বাহুবলী-২' এর রেকর্ড!

বিনোদন

হিন্দুস্তান টাইমস
01 February, 2023, 11:20 am
Last modified: 01 February, 2023, 12:05 pm

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • সুজন: নির্বাচনে ৪১ শতাংশ প্রার্থীর আয় ৫ লাখের নিচে, সবচেয়ে বেশি যাদের
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
  • আয় ও সম্পদ সংক্রান্ত তথ্য নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানোর অভিযোগ নাহিদ ইসলামের

সাত দিনে ৩০০ কোটির ক্লাবে 'পাঠান', ভাঙলো 'বাহুবলী-২' এর রেকর্ড!

২০১৭ সালের ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’-এর হিন্দি সংস্করণের ৩০০ কোটিতে প্রবেশ করতে ১০ দিন সময় লেগেছিল। কিন্তু ‘পাঠান’ মাত্র ৭ দিনে এই রেকর্ড গড়েছে।
হিন্দুস্তান টাইমস
01 February, 2023, 11:20 am
Last modified: 01 February, 2023, 12:05 pm

এক সপ্তাহ হয়ে গেছে মুক্তি পেয়েছে শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন-জন আব্রাহাম অভিনীত চলচ্চিত্র 'পাঠান'। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালিয়েই এই ছবি বলিউডে রেকর্ড গড়েছে। নানা বিতর্ক ছাপিয়ে বক্স অফিসে দারুণ ব্যবসাসফল হয়েছে 'পাঠান'। মুক্তির পর মাত্র সাত দিনে ৩০০ কোটি রূপির ঘরে প্রবেশ করেছে শাহরুখ খানের কামব্যাক ছবিটি। ঘরোয়া বক্স অফিসে 'পাঠান' এর প্রথম সপ্তাহের আয় এখন পর্যন্ত ৩১৫ কোটি রূপি।

বক্স অফিসের দিকে চোখ রাখলে দেখা যায়, দ্রুততম হিন্দি ছবি হিসেবে ৩০০ কোটির ঘরে প্রবেশ করেছে 'পাঠান'।

বুধবার বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন, মুক্তির পর একের পর এক রেকর্ড ভেঙে চলেছে 'পাঠান'। ২০১৭ সালের 'বাহুবলী ২: দ্য কনক্লুশন'-এর হিন্দি সংস্করণের ৩০০ কোটিতে প্রবেশ করতে ১০ দিন সময় লেগেছিল। কিন্তু 'পাঠান' মাত্র ৭ দিনে এই রেকর্ড গড়েছে।

তরণ আদর্শ টুইটে আরও জানিয়েছেন, 'কেজিএফ: চ্যাপ্টার ২' (২০২২)-এর হিন্দি সংস্করণ ১১ দিনে ৩০০ কোটিতে পৌঁছেছিল, যেখানে আমির খানের 'দঙ্গল' (২০১৬) এর জন্য সময় নিয়েছিল ১৩ দিন। 'সঞ্জু' (২০১৮) এবং 'টাইগার জিন্দা হ্যায়' (২০১৬) উভয়ই ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করতে ১৬ দিন সময় নিয়েছে। অন্যদিকে, আমিরের 'পিকে' (২০১৪) এবং হৃতিক রোশনের 'ওয়ার' ৩০০ কোটির মাইলস্টোন ছুঁতে যথাক্রমে ১৭ দিন এবং ১৯ দিন সময় নিয়েছিল।

বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, 'পাঠান'র এক সপ্তাহের বক্স অফিস কালেকশন– ৩১৫ কোটি নেট–  যা কেজিএফ চ্যাপ্টার ২-এর চেয়ে নেট ৬৫ কোটি বেশি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান- হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে গত ২৫ জানুয়ারি।

৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শেষে 'পাঠান' এর মাধ্যমে রুপোলি পর্দায় ফিরেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ছবির সাফল্যে রীতিমতো আপ্লুত কিং খান। সোমবার মুম্বাইয়ে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে এসেছে 'পাঠান' টিম।

২০১৮'র পরে বড়পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে শাহরুখের। এ প্রসঙ্গে অভিনেতার মন্তব্য, কঠিন সময়ের পরে আবারও বড় পর্দায় ফেরার সবচেয়ে বড় অনুপ্রেরণা জুগিয়েছেন দর্শকরাই।

এদিন গণমাধ্যমকে শাহরুখ বলেন, 'আমরা সত্যি কৃতজ্ঞ দর্শক এবং সংবাদমাধ্যমের কাছে পাঠানকে এতটা সমর্থন জোগানোর জন্য। এমন অনেক কিছুই ঘটতে পারত যা এই ছবির আনন্দদায়ক মুক্তিকে সংকুচিত করতে পারতো…. তবে সবদিক থেকে যে ভালোবাসা এসেছে সেটাই আমাদের এই সাফল্য এনে দিয়েছে। এর জন্য আমরা যতই কৃতজ্ঞতা জানাই সেটা কম হবে। আমি আমার সমস্ত সহকর্মীদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের। সিনেমায় আবারও জীবন ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ'।

Related Topics

টপ নিউজ

পাঠান / শাহরুখ খান / রেকর্ড / আয় / বাহুবলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • সুজন: নির্বাচনে ৪১ শতাংশ প্রার্থীর আয় ৫ লাখের নিচে, সবচেয়ে বেশি যাদের
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
  • আয় ও সম্পদ সংক্রান্ত তথ্য নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানোর অভিযোগ নাহিদ ইসলামের

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net