Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
চট্টগ্রামে জন্মনিবন্ধন জালিয়াতি: কার্যক্রমের স্থগিতাদেশ প্রত্যাহার চায় চসিক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 January, 2023, 09:55 am
Last modified: 28 January, 2023, 09:56 am

Related News

  • মেয়াদ শেষেও চেয়ার ছাড়তে নারাজ চসিক মেয়র, আইনি বিতর্ক
  • ক্রিপ্টো অপরাধীরা যেভাবে সাধারণ মানুষের ৭০ কোটি ডলার হাতিয়ে নিয়েছে
  • নিজ খরচে বিদেশ সফর, সরকারি অর্থে নয়: লন্ডন থেকে চসিক মেয়রের বিবৃতি
  • পরিবেশ উদ্বেগের মধ্যেই আধুনিক পর্যটন গড়তে চর বাকলিয়ায় ২০০ একর জমি চায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন
  • দুর্বল পাসওয়ার্ড থেকে হ্যাকারদের হামলায় যেভাবে ধ্বংস হয়ে গেল ১৫৮ বছরের কোম্পানি

চট্টগ্রামে জন্মনিবন্ধন জালিয়াতি: কার্যক্রমের স্থগিতাদেশ প্রত্যাহার চায় চসিক

৮ থেকে ২১ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের উত্তর পতেঙ্গা, আন্দরকিল্লা, উত্তর পাহাড়তলী, দক্ষিণ কাট্টলী ও দক্ষিণ-মধ্যম হালিশহর ওয়ার্ডের আইডি ব্যবহার করে সার্ভারে অনুপ্রবেশ করে ৫৪৭টি জন্মনিবন্ধন সনদ ইস্যু করা হয়। এরপর গত ২৪ জানুয়ারি এসব ওয়ার্ডে জন্মনিবন্ধন সনদ ইস্যু কার্যক্রম স্থগিত করে রেজিস্ট্রার জেনারেল কার্যালয়।
টিবিএস রিপোর্ট
28 January, 2023, 09:55 am
Last modified: 28 January, 2023, 09:56 am

চট্টগ্রামের ৫টি ওয়ার্ডে জন্মনিবন্ধন সনদ ইস্যু কার্যক্রমের উপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার চেয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 

সিটি কর্পোরেশনের অফিসিয়াল অ্যাকাউন্ট হ্যাক করে গত দুই সপ্তাহে শতাধিক সার্টিফিকেট জাল করে হ্যাকারদের একটি দল। এরপরই প্রক্রিয়াটি স্থগিত করা হয়।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের কাছে চিঠি দিয়েছে চসিক। 

একইদিন এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট।

এ জালিয়াতির ঘটনায় নগরের খুলশী, হালিশহর ও পাহাড়তলী থানায় তিনটি মামলা হয়েছে। ঘটনার ছায়াতদন্তে নেমে কাউন্টার টেররিজম ইউনিট সনদ জালিয়াত চক্র শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চালাচ্ছে। 

সর্বশেষ গত বুধবার চসিকের ১১ নম্বর ওয়ার্ড অফিস ও ইপিজেড এলাকা থেকে মো. রাকিব হোসেন ও মনি দেবী নামে দুইজনকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। এ নিয়ে এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

৮ থেকে ২১ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের উত্তর পতেঙ্গা, আন্দরকিল্লা, উত্তর পাহাড়তলী, দক্ষিণ কাট্টলী ও দক্ষিণ-মধ্যম হালিশহর ওয়ার্ডের আইডি ব্যবহার করে সার্ভারে অনুপ্রবেশ করে ৫৪৭টি জন্মনিবন্ধন সনদ ইস্যু করা হয়। ২১ জানুয়ারি বিষয়টি জানাজানি হয়। 

এরপর গত ২৪ জানুয়ারি এসব ওয়ার্ডে জন্মনিবন্ধন সনদ ইস্যু কার্যক্রম স্থগিত করে রেজিস্ট্রার জেনারেল কার্যালয়। এ উদ্যোগের মধ্যেই গত মঙ্গলবার রাতে নগরের লালখান বাজার ওয়ার্ডের আইডি ব্যবহার করে ১৩৩টি জন্মনিবন্ধন সনদ নিয়েছে জালিয়াত চক্র।

চসিকের পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগে পাঠানো চিঠিতে বলা হয়, হ্যাকিংসংক্রান্ত জটিলতার কারণে সিটি করপোরেশনের দক্ষিণ কাট্টলী, পাহাড়তলী, আন্দরকিল্লা, দক্ষিণ মধ্যম হালিশহর ও উত্তর পতেঙ্গা ওয়ার্ডের জন্মনিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে। এতে ওয়ার্ডগুলোতে মানুষ জন্মনিবন্ধন করতে ভোগান্তির সম্মুখীন হচ্ছে। জনভোগান্তি দূর করতে দ্রুত সময়ের মধ্যে হ্যাকিং বা ভুয়া জন্মনিবন্ধন সনদ গ্রহণ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।

চিঠিতে রেজিস্ট্রার জেনারেলকে দেওয়া সাময়িকভাবে স্থগিত করা পাঁচটি ওয়ার্ডের জন্মনিবন্ধন কার্যক্রম সচল করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের অনুরোধ জানানো হয়।

কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামের অতিরিক্ত উপকমিশনার আসিফ মহিউদ্দীন বলেন, "ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে একটি চক্র জন্মনিবন্ধন জালিয়াতির এ কার্যক্রম চালাচ্ছিলো। গ্রেপ্তার আসামিদের অনেকে এ বিষয়টি স্বীকার করেছে।"
 
Related Topics

টপ নিউজ / সারাদেশ

চসিক / জন্ম নিবন্ধন সার্ভার  / হ্যাকিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • মেয়াদ শেষেও চেয়ার ছাড়তে নারাজ চসিক মেয়র, আইনি বিতর্ক
  • ক্রিপ্টো অপরাধীরা যেভাবে সাধারণ মানুষের ৭০ কোটি ডলার হাতিয়ে নিয়েছে
  • নিজ খরচে বিদেশ সফর, সরকারি অর্থে নয়: লন্ডন থেকে চসিক মেয়রের বিবৃতি
  • পরিবেশ উদ্বেগের মধ্যেই আধুনিক পর্যটন গড়তে চর বাকলিয়ায় ২০০ একর জমি চায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন
  • দুর্বল পাসওয়ার্ড থেকে হ্যাকারদের হামলায় যেভাবে ধ্বংস হয়ে গেল ১৫৮ বছরের কোম্পানি

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net