Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
নিজের নাম বদলে ইলন মাস্ক এখন ‘মি. টুইট’!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 January, 2023, 04:05 pm
Last modified: 26 January, 2023, 04:14 pm

Related News

  • শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি: বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী
  • র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক

নিজের নাম বদলে ইলন মাস্ক এখন ‘মি. টুইট’!

তবে টুইটারে নাম পাল্টে আপাতত বিপদেই পড়েছেন ইলন মাস্ক। কারণ মাস্ক নিজেই পোস্ট দিয়ে মজার ছলে জানিয়েছেন যে, এখন আর তিনি আগের নামে ফিরে যেতে পারছেন না!
টিবিএস ডেস্ক
26 January, 2023, 04:05 pm
Last modified: 26 January, 2023, 04:14 pm
ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

টুইটারে নিজের নাম বদলে 'মি. টুইট' রেখে নিজের অনুসারীদের হতবুদ্ধি করে দিয়েছেন টুইটারের সিইও ও স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। গত বছরের অক্টোবরে টুইটারের মালিকানা নিজের হাতে নেওয়ার পর থেকেই একের পর এক বিতর্কের জন্ম দিয়েছেন টেসলার সিইও। তবে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে আগে থেকেই বেশ সক্রিয় মাস্ক। তার সর্বশেষ সংযোজন হিসেবে নিজের নামটাই পাল্টে ফেলেছেন এই বিলিয়নিয়ার।

তবে টুইটারে নাম পাল্টে আপাতত বিপদেই পড়েছেন ইলন মাস্ক। কারণ নাম পরিবর্তনের পর মাস্ক নিজেই পোস্ট দিয়ে মজার ছলে জানিয়েছেন যে এখন আর তিনি আগের নামে ফিরে যেতে পারছেন না!

তবে এবারই প্রথম টুইটারে নিজের নাম পরিবর্তন করেননি মাস্ক। আগেও নিজের অ্যাকাউন্টে এই একই কাজ করেছিলেন তিনি। এদিকে মাস্কের এহেন কান্ডে বেশ মজা পেয়েছেন  টুইটার ব্যবহারকারীরা। জনৈক টুইটার ব্যবহারকারী মজা করে লিখেছেন, "মি. টুইট চাইলে বোধহয় এখানে একটা কমেডি চ্যানেলও খুলতে পারেন? কারণ কমেডিয়ানরা আজকাল আর বিনোদন দিতে পারছেন না তেমন। কিন্তু মাস্ক যা করেছেন সেটা বেশ মজার ব্যাপার!"

আরেকজন লিখেছেন, "আমি তাহলে এবার আমার নাম বদলে ইলন মাস্ক রাখতে পারি কি?"

মাস্কের সেই পোস্টের কমেন্ট সেকশন মারফত জানা গেছে, একবার আদালতে তুমুল বাকবিতণ্ডের পর একজন আইনজীবী ইলন মাস্ককে এই নাম দিয়েছিলেন। সান-ফ্রান্সিসকোর এক টেক সাংবাদিক প্যাট্রিক ম্যাকগি জানিয়েছেন, সোমবার আদালতে ওই আইনজীবী ভুলবশত মাস্ককে 'মি. টুইট' বলে সম্বোধন করেন। অ্যাটর্নি নিকোলাস পরিট এটিকে 'ফ্রয়েডিয়ান স্লিপ' বলে অভিহিত করলেও, মাস্ক ঠাট্টা করে বলেছিলেন 'এটাই হয়তো সঠিক (তার জন্য) বর্ণনা!'

গত বছর আমেরিকান র‍্যাপার দোজা ক্যাটও তার টুইটার একাউন্টের নাম পরিবর্তন করে 'ক্রিসমাস' রাখার পর সেটি পুনরায় পরিবর্তন করতে পারছিলেন না। এরপরে এই শিল্পী সরাসরি ইলন মাস্কের সহায়তা নিয়ে তার সমস্যা সমাধান করেন।

সূত্র: এনডিটিভি  

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / নাম পরিবর্তন / টুইটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
    বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Related News

  • শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি: বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী
  • র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক

Most Read

1
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

2
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান

4
বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
বাংলাদেশ

বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা

5
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

6
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net