Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
ত্রাণের দাবিতে নৃ-গোষ্ঠীর সড়ক অবরোধ

বাংলাদেশ

দিনাজপুর প্রতিনিধি
20 April, 2020, 05:45 pm
Last modified: 20 April, 2020, 05:55 pm

Related News

  • বেতন-ভাতার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ
  • নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সড়ক অবরোধ; টিয়ারশেল, জলকামান নিক্ষেপ
  • শাকসু নির্বাচন স্থগিতের আদেশ হাইকোর্টের; প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ
  • চিকন চাকার ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে বাড্ডায় চালকদের সড়ক অবরোধ
  • ৪ ঘণ্টা পর আজকের মতো সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

ত্রাণের দাবিতে নৃ-গোষ্ঠীর সড়ক অবরোধ

দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষেরা সোমবার ত্রাণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।
দিনাজপুর প্রতিনিধি
20 April, 2020, 05:45 pm
Last modified: 20 April, 2020, 05:55 pm
সোমবার সকালে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সামনে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের কয়েকশ’ পরিবার। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষেরা ত্রাণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।

সোমবার সকালে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সামনে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের কয়েকশ' পরিবার।

নৃ-গোষ্ঠীর পরিবারগুলো দাবি করেন, সরকার ও ইউনিয়ন পরিষদ থেকে তারা কোনো প্রকার সহায়তা পাননি। তারা বলেন, ইউপি সদস্য তাদের কাছ থেকে সহায়তা দেওয়ার কথা বলে ভোটার আইডির ফটোকপি কয়েকবার নিয়ে গেলেও তাদের সঙ্গে আর যোগাযোগ করেননি। 

এ সময় তারা ত্রাণের দাবিতে বিভিন্ন ধরনের প্লে কার্ড হাতে নিয়ে স্লোগান দেয়। সড়ক অবরোধের কারণে রাস্তার দুই পাশে জরুরি কাজে নিয়োজিত যানবাহন আটকে পড়ে। 

চেহেলগাজী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য জর্জিস সোহেল জানান, আমরা ইউনিয়ন পরিষদ থেকে যা পেয়েছি তা আমাদের চাহিদার তুলনায় অনেক কম। আমার ওয়ার্ডে সাড়ে চার হাজার ভোটার। আমি বরাদ্দ পেয়েছি কয়েকশ' প্যাকেট। যা দিয়ে চাহিদা মেটানো অসম্ভব। তবু আমাদের সাধ্য মতো তাদের পাশে দাঁড়িয়েছি।

৩নং ওয়ার্ড ইউপি সদস্য জীবন কুমার রায় জানান, আমি পরিষদ থেকে ৩৮টি ত্রাণের কার্ড পেয়েছি। যার মধ্যে ১২টি কার্ড আমি নৃ-গোষ্ঠী সম্প্রদায় পরিবারের মাঝে বিতরণ করেছি। বাকিগুলো বিভিন্ন সম্প্রদায়ের গরীব মানুষদের মাঝে দিয়েছি।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসী জানান, ইতোমধ্যে আমরা এ সম্প্রদায়ের মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। সরকার সকলের জন্য ত্রাণ ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে। যারা পাননি পর্যায়ক্রমে তাদের মাঝে ত্রান পৌঁছে দেওয়া হবে।
 
Related Topics

টপ নিউজ

নৃ-গোষ্ঠী / দিনাজপুর / ত্রাণ / সড়ক অবরোধ / করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • বেতন-ভাতার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ
  • নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সড়ক অবরোধ; টিয়ারশেল, জলকামান নিক্ষেপ
  • শাকসু নির্বাচন স্থগিতের আদেশ হাইকোর্টের; প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ
  • চিকন চাকার ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে বাড্ডায় চালকদের সড়ক অবরোধ
  • ৪ ঘণ্টা পর আজকের মতো সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net