Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
চালু হলো বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ, যাত্রাপথে বাংলাদেশও আছে। প্রমোদতরীতে আরো যা থাকছে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 January, 2023, 05:50 pm
Last modified: 13 January, 2023, 05:52 pm

Related News

  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি কমলো প্রায় ২ লাখ টন, সংকটে সিঅ্যান্ডএফ-শ্রমিকেরা
  • ভারতে কর্পোরেট কর্তা সেজে অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা
  • রুপির পতন ঠেকাতে বিশেষ আমানত কর্মসূচিতে ভারতের প্রায় ১ হাজার কোটি ডলার সংগ্রহ
  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত

চালু হলো বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ, যাত্রাপথে বাংলাদেশও আছে। প্রমোদতরীতে আরো যা থাকছে

টিবিএস ডেস্ক
13 January, 2023, 05:50 pm
Last modified: 13 January, 2023, 05:52 pm
বিশ্বের দীর্ঘতম নৌবিহার হিসেবে যাত্রা শুরু করল গঙ্গা বিলাস। ছবি: পিটিআই

ভারতের উত্তর প্রদেশের বারাণসী থেকে আসাম পর্যন্ত চালু হলো বিশ্বের দীর্ঘতম বিলাসবহুল নদী ক্রুজ বা নৌবিহার 'গঙ্গা বিলাস'। আজ শুক্রবার ভার্চুয়ালি এ নদী ক্রুজের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর হিন্দুস্তান টাইমস-এর।

গঙ্গার বুকে যাত্রা শুরু করে আসামে ডিব্রুগড় পর্যন্ত জলপথে পাড়ি দেবে এ নৌবিহার। যাত্রাকালে বাংলাদেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে যাওয়া নৌপথও পাড়ি দেবে এই নদী ক্রুজ। 

'গঙ্গা বিলাস'-এর প্রথম যাত্রায় আছেন সুইজারল্যান্ডের ৩২ জন পর্যটক। তাদের একজন সংবাদসংস্থা এএনআইকে বলেন, 'এই ক্রুজটি একেবারে নতুন। কর্মীরা দুর্দান্ত। ঘরগুলো দারুণ। আগামী পাঁচ সপ্তাহে আমরা গঙ্গা এবং ব্রহ্মপুত্রের উপর দিয়ে যাব।'

ছবি: পিটিআই

যে পথে ভ্রমণ করবে নদী ক্রুজ 'গঙ্গা বিলাস'

বারাণসী থেকে ডিব্রুগড় পর্যন্ত যাবে 'গঙ্গা বিলাস'। মোট ৩ হাজার ২০০ কিলোমিটার পথ অতিক্রম করবে। বারাণসীর রবিদাস ঘাট থেকে যাত্রা শুরু করেছে।

ভারতের পাঁচটি রাজ্য অতিক্রম করবে সেই বিলাসবহুল প্রমোদতরী। পশ্চিমবঙ্গের কলকাতা এবং বাংলাদেশের রাজধানী ঢাকাকে ছুঁয়ে যাবে। ভারত ও বাংলাদেশ মিলিয়ে মোট ২৭ টি নদীতে চলবে 'গঙ্গা বিলাস'।

বক্সার, রামনগর এবং গাজিপুর হয়ে যাত্রা শুরুর অষ্টম দিনে পাটনায় পৌঁছাবে 'গঙ্গা বিলাস'। ২০তম দিনে পৌঁছাবে কলকাতায়। সেখান থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশে রওনা দেবে। তারপর গুয়াহাটি ও শিবসাগর হয়ে ৫১ তম দিনে পৌঁছাবে ডিব্রুগড়ে। যাত্রাপথে বগিবিল ব্রিজেরও সাক্ষী থাকবেন পর্যটকরা।

হেরিটেজ তকমা পাওয়া বিভিন্ন জায়গাসহ যাত্রাপথে ৫০টি জায়গায় দাঁড়াবে 'গঙ্গা বিলাস'। যে জায়গাগুলো স্থাপত্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রাকে আরও রোমাঞ্চকর করে তুলতে সুন্দরবন ও কাজিরাঙা জাতীয় উদ্যানসহ অভয়ারণ্য, জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে যাবে ক্রুজ।

কেমন হবে প্রমোদতরী 'গঙ্গা বিলাস'-এর অন্দর

'গঙ্গা বিলাস' নামের এই ক্রুজের দৈর্ঘ্য ৬২.৫ মিটার ও প্রস্থ ১২.৮ মিটার। বিলাসবহুল 'গঙ্গা বিলাস'-এ মিলবে পাঁচতারা হোটেলের মতো সেবা। মোট ৮০ জন যাত্রী থাকতে পারবেন এতে। আর এই প্রমোদতরীতে আছে ১৮টি লাক্সারি স্যুট। 

ছবি: সংগৃহীত

উত্তরপ্রদেশের পর্যটন দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, স্যুটের ডিজাইনে সবাই মুগ্ধ হবেন। স্যুটে শাওয়ারসহ বাথরুম, রূপান্তরযোগ্য বিছানা, ফ্রেঞ্চ ব্যালকনি, এলইডি টিভি, স্মোক ডিটেক্টর, লাইভ ভেস্ট, স্প্রিঙ্কলার রয়েছে। 

ঐতিহ্যবাহী ও সমসাময়িক অন্দরসজ্জার ফিউশন করে ক্রুজটির স্যুটগুলো সাজানো হয়েছে। অ্যাপার্টমেন্টগুলোতে বিশেষ বিশেষ রং ব্যবহারের মাধ্যমে এক ধরনের শান্ত-মনোরম অন্দরমহল তৈরি করা হয়েছে।

'গঙ্গা বিলাস'-এর অন্দরে রয়েছে দামি রেস্টুরেন্ট এবং সানডেক। এর প্রধান ডেকে থাকা ৪০ আসন বিশিষ্ট রেস্টুরেন্টের ভেতরে কন্টিনেন্টাল ও ভারতীয় খাবারদাবারসহ কয়েকটি ব্যুফে কাউন্টার রয়েছে। কর্মকর্তাদের ভাষ্যমতে, উপরের ডেকের আউডোর ব্যবস্থার মধ্যে রয়েছে রিয়েল টিক স্টিমার চেয়ারসহ একটি বার এবং কফি টেবিল, যেখানে সবচেয়ে সেরা সেবা দেওয়া হবে যাত্রীদের।

ছবি: সংগৃহীত

পর্যটকদের বিনোদনের জন্য গানবাজনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হবে। সব মিলিয়ে 'গঙ্গা বিলাস'-এ পর্যটকদের বিশ্বমানের সেবা দেওয়া হবে বলে দাবি কর্মকর্তাদের।
 

Related Topics

টপ নিউজ

গঙ্গা বিলাস / নদী ক্রুজ / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত
  • হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস
  • মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
    বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি কমলো প্রায় ২ লাখ টন, সংকটে সিঅ্যান্ডএফ-শ্রমিকেরা
  • ভারতে কর্পোরেট কর্তা সেজে অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা
  • রুপির পতন ঠেকাতে বিশেষ আমানত কর্মসূচিতে ভারতের প্রায় ১ হাজার কোটি ডলার সংগ্রহ
  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত

4
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস

5
মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
বাংলাদেশ

বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net