Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
হলিউড তারকা জুলিয়া রবার্টসের আসল পদবী 'রবার্টস' নয়!

বিনোদন

টিবিএস ডেস্ক
13 January, 2023, 01:25 pm
Last modified: 13 January, 2023, 01:40 pm

Related News

  • অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল
  • বিশ্বজুড়ে ‘দ্য ওডিসি’-র ঝড়, প্রথম সপ্তাহেই টিকিট বিক্রি থেকে আয় ২৬৪ মিলিয়ন ডলার
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ

হলিউড তারকা জুলিয়া রবার্টসের আসল পদবী 'রবার্টস' নয়!

'ফাইন্ডিং ইওর রুটস'-এর একটি এপিসোডে শিক্ষাবিদ হেনরি লুইস গেটস জুনিয়র 'নটিং হিল' তারকাকে জানান যে, অভিনেত্রীর প্রপ্রপিতামহ উইলিস রবার্টসের সঙ্গে তার আসলে কোনো সংযোগ নেই।
টিবিএস ডেস্ক
13 January, 2023, 01:25 pm
Last modified: 13 January, 2023, 01:40 pm
জুলিয়া রবার্টস। ছবি: সংগৃহীত

হলিউডের খ্যাতনামা অভিনেত্রী জুলিয়া রবার্টস। সাড়ে তিন দশকের ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন বেশকিছু অসাধারণ চলচ্চিত্র। আজ ৫৫ বছর বয়সে এসেও সিনেমায় কাজ করা থামিয়ে দেননি এ অভিনেত্রী। এখনো তার অভিনয়ে, তার হাসিতে মুগ্ধ হন দর্শকরা। কিন্তু সময় যত গড়িয়েছে, অভিনেত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে আরও অজানা তথ্য এসেছে ভক্তদের সামনে। তারকারা নিজেদের গোপন কথা সাধারণ মানুষকে জানাতে চান না- এ ধারণাকে মিথ্যা প্রমাণিত করে নিজের পরিবার, শৈশব ও জীবনসংগ্রামের অনেক গল্পই জানিয়েছেন 'প্রিটি ওম্যান' অভিনেত্রী।

খুব বেশিদিন আগের কথা নয়, জানা গিয়েছিল- জুলিয়া রবার্টসের জন্মের সময় হাসপাতালের বিল মিটিয়েছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র। সেবার পাঠকদের অনেকেই অবাক হয়েছিলেন। তবে এবার 'টিকিট টু প্যারাডাইস' তারকার পরিবার নিয়ে আরও বড় রকম তথ্য পাওয়া গেছে।

বুধবার পিবিএসের সিরিজ 'ফাইন্ডিং ইওর রুটস'-এর একটি এপিসোডে শিক্ষাবিদ হেনরি লুইস গেটস জুনিয়র 'নটিং হিল' তারকাকে জানান যে, অভিনেত্রীর প্রপ্রপিতামহ উইলিস রবার্টসের সঙ্গে আসলে তার কোনো সংযোগ নেই। অর্থাৎ, জুলিয়া রবার্টসের সত্যিকার পদবী 'রবার্টস' নয়!

অস্কারজয়ী হলিউড অভিনেত্রীকে গেটস আরও জানান- জুলিয়ার প্রপ্রমাতামহী রডা সাটল রবার্টসের ঘরে আঠারো শতকের দিকে তার প্রপিতামহ জনের জন্ম হয়। কিন্তু তার জন্মের এক দশক আগেই রবার্টস পদবীধারী পূর্বপুরুষেরা মারা যান।

একথা শোনার পর জুলিয়া রবার্টস গেটসকে প্রশ্ন করেন, "দাঁড়াও, তার মানে কি আমি আসলে 'রবার্টস' নই?"

এর জবাবে গেটস ব্যাখ্যা করে বলেন যে, ডিএনএ সূত্রে রবার্টসদের সাথে তাদের সংযোগ তৈরি হয়। তবে জুলিয়ার এক কাজিন (বোন) হেনরি ম্যাকডোনাল্ড মিশেল জুনিয়র নামের এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন এবং এই মিশেলই ছিলেন জুলিয়ার আসল প্রপ্রপিতামহ।"

"তার মানে কি আমার আসল পদবী 'মিশেল'?" প্রশ্ন করেন অভিনেত্রী।

এর জবাবে গেটস বলেন, "হ্যাঁ, আপনার নাম জুলিয়া মিশেল হওয়ার কথা ছিল। রক্তের সম্পর্কের দিক থেকে আপনি আসলে রবার্টস নন।"

জীবনের সবচেয়ে বড় একটি সত্যের মুখোমুখি হয়ে তা যেন মেনে নিতে কষ্ট হচ্ছিলো অভিনেত্রীর। তার অভিব্যক্তি থেকেই তা প্রকাশ পাচ্ছিলো। জুলিয়া বলেন, "আমি কি ঠিক আছি? আমি কি সত্যিই আপনার সামনে বসে আছি?"

শিক্ষাবিদ গেটস ও তার দলের করা গবেষণায় দেখা গেছে, রডা সাটল রবার্টসের সাথে মিশেলের আগে থেকেই সম্পর্ক ছিল এবং তার নিজের ছয় সন্তান ছিল। মিশেলের মায়ের বাড়িও ছিল রডা সাটল রবার্টসদের চারটি বাড়ি পরেই।

তবে সত্য জানার পর অভিনেত্রী জুলিয়া রবার্টস বলেন, "আমি সত্যিই ভীষণ অবাক হয়েছি। এটা সত্যিই খুব চমকপ্রদ! তবে আমার মনের আরেকটা দিক রয়েছে যে কিনা এখনও এটাই ভাবে যে আমার পরিবারই আমার কাছে সত্যি। তাই আমি এখনও রবার্টস পদবী নিয়েই থাকবো।"

Related Topics

টপ নিউজ

জুলিয়া রবার্টস / হলিউড / অভিনেত্রী / পদবী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ছবি: হোয়াইট হাউস
    ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

Related News

  • অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল
  • বিশ্বজুড়ে ‘দ্য ওডিসি’-র ঝড়, প্রথম সপ্তাহেই টিকিট বিক্রি থেকে আয় ২৬৪ মিলিয়ন ডলার
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
ছবি: হোয়াইট হাউস
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net