Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
'বেনজেমাকে দলে না চাওয়ার অভিযোগ হাস্যকর'

খেলা

টিবিএস রিপোর্ট
11 January, 2023, 12:30 pm
Last modified: 11 January, 2023, 12:45 pm

Related News

  • এমবাপ্পেদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইয়ামালের দুর্বার স্পেন
  • টাইব্রেকারে স্বপ্নভঙ্গ রোনালদোদের, সেমিতে ফ্রান্স
  • আত্মঘাতী গোলে বেলজিয়ামকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
  • ইউরোতে এমবাপ্পের প্রথম গোল, নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ সেরা অস্ট্রিয়া
  • স্বস্তির জয়ে ইউরো শুরু ফ্রান্সের

'বেনজেমাকে দলে না চাওয়ার অভিযোগ হাস্যকর'

করিম বেনজেমা দলে থাকলে ফ্রান্স বিশ্বকাপ জিততে পারতো কিনা সেটি তর্কযোগ্য বিষয়। কিন্তু বেনজেমাকে নিয়ে যে নাটক রচিত হলো ফ্রান্স দলে, এর পেছনে হুগো লরিস কলকাঠি নেড়েছেন বলে অভিযোগ। সদ্যই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো ফরাসি অধিনায়ক অবশ্য উড়িয়ে দিয়েছেন অভিযোগটি। 
টিবিএস রিপোর্ট
11 January, 2023, 12:30 pm
Last modified: 11 January, 2023, 12:45 pm
জাতীয় দল থেকে অবসর নিয়েছেন বেনজেমা এবং লরিস। ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে ইতিহাস গড়া থেকে বঞ্চিত হয়েছে ফ্রান্স। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের হাতছানি ছিলো লে ব্লজুদের সামনে। মেসির আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে সেই স্বপ্ন আর পূরণ হয়নি দিদিয়ের দেশমের দলের। 

করিম বেনজেমা দলে থাকলে ফ্রান্স বিশ্বকাপ জিততে পারতো কিনা সেটি তর্কযোগ্য বিষয়। কিন্তু বেনজেমাকে নিয়ে যে নাটক রচিত হলো ফ্রান্স দলে, এর পেছনে হুগো লরিস কলকাঠি নেড়েছেন বলে অভিযোগ। সদ্যই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো ফরাসি অধিনায়ক অবশ্য উড়িয়ে দিয়েছেন অভিযোগটি। 

ফ্রান্সের বিশ্বকাপ দলে শুরুতে ছিলেন করিম বেনজেমা। ২০২২ ব্যালন ডি'অর জেতা খেলোয়াড় ফ্রান্সের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্রও ছিলেন। যদিও কিছুটা চোট নিয়েই কাতারে গিয়েছিলেন বেনজেমা। সেটিই প্রকট আকার ধারণ করায় দল ছেড়ে আসতে হয় তাকে। যদিও বেনজেমার বদলে অন্য কাউকে নেননি দেশম, কারণ বেনজেমা যেন চোট সারিয়ে পরবর্তী পর্বের ম্যাচগুলোতে যোগ দিতে পারেন।   

সেই চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষপর্যন্ত আর ফেরা হয়নি বেনজেমার। বিশ্বকাপ শেষ হওয়ার পর তো তিনি জাতীয় দল থেকে অবসরই নিয়ে নিয়েছেন। বেনজেমার এজেন্ট দাবি করেছেন, চোট সেরে যাওয়া সত্ত্বেও বেনজেমাকে দলে নিতে চাননি ফ্রান্সের কেউ কেউ। 

মূল অভিযোগের তীরটা ঠেকেছে ফ্রান্স অধিনায়ক হুগো লরিসের দিকে, যিনি হেসেই উড়িয়ে দিয়েছেন এটি, 'অভিযোগটি মিথ্যা এবং খুবই হাস্যকর। করিম আমাদের সেরা খেলোয়াড়, তাকে ছাড়া আমরা কেন খেলতে চাইব! সে একটা চোট পেয়েছিল, যার কারণে দল ছেড়ে যেতে হয়। পরে সময়মতো ফিরতে পারেনি।' 

বেনজেমা যে বিশ্বকাপের দল ছেড়ে চলে যাচ্ছেন সেটিও নাকি জানতেন না ফ্রান্সের বাকি খেলোয়াড়রা, 'আমরা একদিন সন্ধ্যা পর্যন্ত অনুশীলন করলাম। সবাই যার যার রুমে ঘুমাতে গেলাম, সকালে উঠে শুনেছি করিম চলে গেছে! আমরা অবাক হয়েছিলাম ওর এভাবে চলে যাওয়া দেখে।' 

ঘটনা যাই ঘটে থাকুক, সবকিছুই এখন অতীত বেনজেমা এবং লরিসের জন্য। দুজনের কাউকেই আর দেখা যাবে ফ্রান্সের নীল জার্সিতে। তবে বিশ্বকাপ না জেতার আক্ষেপ থেকে যাবে বেনজেমার, যেটি ২০১৮ তেই অধিনায়ক হিসেবে জিতেছেন লরিস। 

Related Topics

টপ নিউজ

করিম বেনজেমা / হুগো লরিস / ফ্রান্স ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ছবি: সংগৃহীত
    বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
    রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

Related News

  • এমবাপ্পেদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইয়ামালের দুর্বার স্পেন
  • টাইব্রেকারে স্বপ্নভঙ্গ রোনালদোদের, সেমিতে ফ্রান্স
  • আত্মঘাতী গোলে বেলজিয়ামকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
  • ইউরোতে এমবাপ্পের প্রথম গোল, নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ সেরা অস্ট্রিয়া
  • স্বস্তির জয়ে ইউরো শুরু ফ্রান্সের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

5
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

6
‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
ফিচার

রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net