Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
'ভেবেছিলাম আমায় পাত্তা দেবেন না', ইরফানের সঙ্গে কাজ করতে ভয় পেয়েছিলেন দীপিকা! 

বিনোদন

হিন্দুস্তান টাইমস  
09 January, 2023, 04:10 pm
Last modified: 09 January, 2023, 04:22 pm

Related News

  • তিশা কেন বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করেছেন, সেটি তিনিই ভালো বলতে পারবেন: ফারুকী 
  • ৫৪ বছর বয়সে মারা গেলেন জাপানি তারকা মিহো নাকায়ামা
  • হতে চেয়েছিলেন ক্রিকেটার, করেছেন এসি মেকানিকের কাজ, তার সিনেমাগুলোর আয় ২৫,০০০ কোটি রুপি
  • শাহরুখ খান: বলিউডের রোমান্স কিং যেভাবে অ্যাকশন তারকা হয়ে উঠলেন
  • আমি 'ধুম' দেখতে চেয়েছিলাম, বাবা আমাকে তারকোভস্কির সিনেমা দেখিয়েছেন: ইরফান খানের ছেলে বাবিল 

'ভেবেছিলাম আমায় পাত্তা দেবেন না', ইরফানের সঙ্গে কাজ করতে ভয় পেয়েছিলেন দীপিকা! 

"আমিতো ভেবেছিলাম ছবির সেটে তিনি হয়তো আমার সঙ্গে কথা বলবেন না, পাত্তা দেবেন না। আমি যেহেতু মূলত বাণিজ্যিক ছবি করে থাকি, তাই হয়তো খাটো চোখেই দেখবেন। কিন্তু তিনি ছিলেন ভীষণ আলাদা।"
হিন্দুস্তান টাইমস  
09 January, 2023, 04:10 pm
Last modified: 09 January, 2023, 04:22 pm
‘পিকু’ সিনেমায় ইরফান খান ও দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত

গত ৭ জানুয়ারি ছিল প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানের জন্মবার্ষিকী। বলিউডের অন্যতম প্রতিভাবান এই অভিনেতা তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছিলেন। স্রোতে গা না ভাসিয়ে কাজ করেছিলেন ভিন্নধর্মী চলচ্চিত্রে। একাধিক বিগ বাজেট ছবিতে কাজ করে গিয়েছেন নিঃশব্দে, কখনো কোনো কাজ নিয়ে হইচই করেননি। ২০১৫ সালে মুক্তি পাওয়া 'পিকু' ছবিতে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনয় করেছিলেন ইরফান খান। সম্প্রতি অভিনেতার জন্মবার্ষিকীতে তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন দীপিকা। 

'পিকু' ছবিতেই প্রথমবারের জন্য জুটি বাঁধেন ইরফান-দীপিকা। ছবিটি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছে। এর মধ্যে রয়েছে- তিনটি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড। এই ছবির জন্য সেরা অভিনেতা বিভাগে অমিতাভ বচ্চন পুরস্কার পান, জুঁই চতুর্বেদি সেরা অরিজিনাল স্ক্রিনপ্লের জন্য এবং সেরা ডায়লগের পুরস্কারও পান।

ইরফান খানকে কী ভাবতেন দীপিকা এবং তিনি আদতে কেমন ছিলেন তা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেত্রী। ২০১৬ সালে পিটিআইকে দেওয়া ঐ সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, "আমি ভেবেছিলাম তিনি হয়তো ভীষণ গম্ভীর একজন অভিনেতা, তার সমস্ত কিছুই হয়তো ভীষণ গুরুগম্ভীর। হ্যাঁ, অবশ্য আমার এই ভাবনার নেপথ্যে মিডিয়ার হাত রয়েছে। কিন্তু আমি তাঁকে নিয়ে সত্যি এমনটা ভাবতাম।"

'পিকু' ছবির একটি দৃশ্যে ইরফান খান ও দীপিকা। ছবি: সংগৃহীত

অভিনেত্রী আরও বলেন, "আমিতো ভেবেছিলাম ছবির সেটে তিনি হয়তো আমার সঙ্গে কথা বলবেন না, পাত্তা দেবেন না। আমি যেহেতু মূলত বাণিজ্যিক ছবি করে থাকি, তাই হয়তো খাটো চোখেই দেখবেন। কিন্তু তিনি ভীষণ আলাদা ছিলেন। একদম অন্যরকম।"

'পদ্মাবত' অভিনেত্রীর ভাষ্যে, "ইরফান খান ভীষণ মজার মানুষ ছিলেন। আর আমাদের দুজনের মধ্যে যে বিষয়ে সবচেয়ে বেশি মিল ছিল তা হলো, আমরা দুজনেই ভীষণ লাজুক। উনি খুব কম কথা বলতেন। কিন্তু যখনই কিছু বলতেন, সেটা খুব মজার হতো। আমার মনে হয় ওঁর কমিক সেন্স দুর্দান্ত। আর ওঁর গুণ, অভিনয়ের দক্ষতা নিয়ে কিছু বলাই যায় না। ওটা অবর্ণনীয়।"

পরবর্তীকালে ইরফান খান দীপিকার অত্যন্ত পছন্দের এবং ঘনিষ্ঠ ব্যক্তি হয়ে উঠেছিলেন। তিনি অভিনেত্রীর প্রথম হলিউড ছবি, 'এক্সএক্সএক্স: রিটার্ন অব জেন্ডার কেজ'-এর প্রমোশনাল ইভেন্টে উপস্থিত ছিলেন। ২০২০ সালে যখন অভিনেতা চলে যান তখন দীপিকা একটি শূন্য স্ট্যাটাস পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে, সেখানে কেবল একটি হৃদয় ভাঙার ইমোজি ছিল।

ভারতে পদ্মশ্রী সম্মাননা পেয়েছিলেন ইরফান খান। শুধু তাই নয়, তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন। এছাড়াও তিনি এমন একাধিক ছবির অংশ ছিলেন যা সমালোচকদের থেকে দারুণ প্রশংসা পেয়েছে। এর মধ্যে আছে অস্কারজয়ী চলচ্চিত্র 'স্লামডগ মিলিয়নিয়ার' এবং 'লাইফ অব পাই'। এছাড়া বিশেষভাবে প্রশংসা পেয়েছিল যে ছবিগুলো তার মধ্যে আছে 'সালাম বম্বে', 'লাইফ ইন এ মেট্রো', 'মকবুল', 'পান সিং তোমার', 'দ্য লাঞ্চবক্স', 'হিন্দি মিডিয়াম', ইত্যাদি।

Related Topics

টপ নিউজ

ইরফান খান / দীপিকা পাড়ুকোন / পিকু / অভিনয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • তিশা কেন বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করেছেন, সেটি তিনিই ভালো বলতে পারবেন: ফারুকী 
  • ৫৪ বছর বয়সে মারা গেলেন জাপানি তারকা মিহো নাকায়ামা
  • হতে চেয়েছিলেন ক্রিকেটার, করেছেন এসি মেকানিকের কাজ, তার সিনেমাগুলোর আয় ২৫,০০০ কোটি রুপি
  • শাহরুখ খান: বলিউডের রোমান্স কিং যেভাবে অ্যাকশন তারকা হয়ে উঠলেন
  • আমি 'ধুম' দেখতে চেয়েছিলাম, বাবা আমাকে তারকোভস্কির সিনেমা দেখিয়েছেন: ইরফান খানের ছেলে বাবিল 

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net