Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
প্রথম সংবাদ সম্মেলনেই সৌদি আরবকে 'দক্ষিণ আফ্রিকা' বলে ফেললেন রোনালদো! 

খেলা

টিবিএস ডেস্ক
05 January, 2023, 10:10 am
Last modified: 05 January, 2023, 12:19 pm

Related News

  • সৌদির বিমান ঘাঁটিতে ইরানি হামলায় গত সপ্তাহে অন্তত ২৯ মার্কিন সেনা আহত
  • অপরিশোধিত তেল নিয়ে অনিশ্চয়তা, ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন চলবে ৬ এপ্রিল পর্যন্ত
  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন
  • সৌদি আরবে ঈদ শুক্রবার
  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রথম সংবাদ সম্মেলনেই সৌদি আরবকে 'দক্ষিণ আফ্রিকা' বলে ফেললেন রোনালদো! 

একজন টুইটার ব্যবহারকারী ব্যঙ্গ করে লিখেছেন- "২০০ মিলিয়ন ইউরো আয়ের জন্য আপনার ঐ দেশের নামটাও জানার দরকার নেই... যাই হোক দক্ষিণ আফ্রিকায় স্বাগতম, রোনালদো!"
টিবিএস ডেস্ক
05 January, 2023, 10:10 am
Last modified: 05 January, 2023, 12:19 pm
ছবি- সংগৃহীত

গত মঙ্গলবার (৩ জানুয়ারি) সৌদি আরবের ফুটবলের জন্য ছিল একটি ঐতিহাসিক দিন। এদিন কিংবদন্তি পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। সাবেক রিয়াল মাদ্রিদ তারকার সাথে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করেছে সৌদি আরবের ক্লাবটি। 

একদিকে রোনালদোর সৌদি আরবের লিগে খেলার বিষয়টি মেনে নিতে পারছেন না অনেক ফুটবলবোদ্ধা; চলছে নানা সমালোচনা-বিতর্ক। অন্যদিকে, মঙ্গলবার নতুন ক্লাবে যোগ দেওয়ার প্রথম দিনেই সংবাদ সম্মেলনে বড় রকমের একটি ভুল করে বসেছেন রোনালদো! আল নাসেরে যোগ দেওয়ার ব্যাপারে কথা বলতে গিয়ে সৌদি আরবকে ভুল করে 'দক্ষিণ আফ্রিকা' বলেছেন পর্তুগিজ যুবরাজ!
সংবাদ সম্মেলনে রোনালদো বলছিলেন, "সাউথ আফ্রিকায় (দক্ষিণ আফ্রিকা) এসেছি মানেই আমার ক্যারিয়ার এখানেই শেষ নয়।"

ধারণা করা হচ্ছে, সৌদি আরব ও সাউথ আফ্রিকা দুটি দেশের ইংরেজি প্রথম অক্ষর একই হওয়ায় মুখ ফসকে এই ভুল করে ফেলেছেন রোনালদো, কিন্তু ক্লাবের কর্তাদের কাউকেই রোনালদোর ভুল শুধরে দিতে দেখা যায়নি। সেই সাথে আল নাসেরের সমর্থকরাও এটি নিয়ে মাথা ঘামাচ্ছেন না। ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকাকে দলে পেয়েই বরং তারা মহাখুশি। ইতোমধ্যেই গতকাল (৪ জানুয়ারি) জাঁকজমকের সাথে রোনালদোকে বরণ করে নিয়েছে আল নাসের কর্তৃপক্ষ। 

?️ "Many people speak and give their opinion but they really know nothing about football. To be honest, I really don't worry about what people say. I took my decision."

Cristiano Ronaldo says he doesn't care what people think of his move to Al-Nassr. ?? pic.twitter.com/PqgkWcJden— Football Daily (@footballdaily) January 3, 2023

আল নাসেরের হলুদ-নীল জার্সি পরা রোনালদোর ছবিতে সয়লাব ইন্টারনেট পাড়া। কিন্তু রোনালদোর এই ভুলে সমালোচকেরাও চুপ করে নেই। একজন টুইটার ব্যবহারকারী ব্যঙ্গ করে লিখেছেন- "২০০ মিলিয়ন ইউরো আয়ের জন্য আপনার ঐ দেশের নামটাও জানার দরকার নেই... যাই হোক দক্ষিণ আফ্রিকায় স্বাগতম, রোনালদো!

যদিও রোনালদোর সৌদি আরবকে দক্ষিণ আফ্রিকা বলে ফেলা নিছকই 'স্লিপ অব টাং', কিন্তু তাতে করে বিশ্বখ্যাত তারকাকে নিজেদের দেশের ক্লাবে দেখার স্বপ্ন বাদ দিয়ে দিচ্ছেন না দক্ষিণ আফ্রিকার ফুটবল ভক্তরা! 

দক্ষিণ আফ্রিকার ফাকাথি নিউজ সাইট রোনালদোর এই ভুলকে উল্লেখ করেছে 'স্টানিং ব্লুপার' হিসেবে। অন্যদিকে, তাদের ফুটবল বিষয়ক সম্পাদক জন্টি মার্ক মন্তব্য করেছেন, "মানলাম সৌদি আরব এবং দক্ষিণ আফ্রিকার ইংরেজি বানানের প্রথম অক্ষর একই, কিন্তু প্রথমবার সংবাদ সম্মেলনেই যে রোনালদো ক্লাবের নাম গুলিয়ে ফেললেন তা বেশ অদ্ভুত বটে!"

তবে রোনালদোর এই ভুল নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছে না আল নাসের। তারা টুইটারে আনন্দের সাথেই পোস্ট করে লিখেছে- "আজ সবাই খুশি!" সেই সাথে রোনালদোর সৌদি আরবে আগমনের একটি ভিডিওও পোস্ট করেছে তারা, যাতে করে কেউ ভুল না ভেবে বসে যে রোনালদো দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন!

সূত্র: বিবিসি 

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / আল নাসের / ক্রিশ্চিয়ানো রোনালদো / দক্ষিণ আফ্রিকা / সংবাদ সম্মেলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • সৌদির বিমান ঘাঁটিতে ইরানি হামলায় গত সপ্তাহে অন্তত ২৯ মার্কিন সেনা আহত
  • অপরিশোধিত তেল নিয়ে অনিশ্চয়তা, ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন চলবে ৬ এপ্রিল পর্যন্ত
  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন
  • সৌদি আরবে ঈদ শুক্রবার
  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত: ওয়াল স্ট্রিট জার্নাল

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net