Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 15, 2026
ছেঁড়া-ফাটা নোট দেওয়ার কারণে বারবার বিকল হচ্ছে মেট্রোরেলের টিকিট মেশিন 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 January, 2023, 11:20 am
Last modified: 03 January, 2023, 11:30 am

Related News

  • কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৭৯% সম্পন্ন, আগামী বছরের শুরুতে ট্রায়াল রান: সড়কমন্ত্রী
  • মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী    
  • মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে
  • এমআরটি-১ ও ৫-এর ব্যয় কমছে ৪,৮০০ কোটি টাকা, আরও কাটছাঁট করতে কমিটি গঠন
  • এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব

ছেঁড়া-ফাটা নোট দেওয়ার কারণে বারবার বিকল হচ্ছে মেট্রোরেলের টিকিট মেশিন 

রোববার থেকে মেট্রোরেলে যাত্রীর সংখ্যা কমেছে। রোববার ৬৫২৮ সিঙ্গেল টিকিট বিক্রি হয়েছে, শনিবারে বিক্রি হয়েছিল ৯২৮৯টি টিকিট।
টিবিএস রিপোর্ট
03 January, 2023, 11:20 am
Last modified: 03 January, 2023, 11:30 am
ছবি- টিবিএস

যাত্রীরা মেট্রোরেলের স্টেশনে বসানো টিকিট ভেন্ডিং মেশিনগুলোতে ছেঁড়া-ফাটা কিংবা ৫০০ ও ১ হাজার টাকার নোট দিচ্ছেন বলেই বারবার বিকল হচ্ছে সেগুলো। মেশিনগুলো এ ধরনের নোট গ্রহণের জন্য প্রোগ্রাম করা হয়নি।

মেশিনগুলোতে পুরনো বা ৫০০-১০০০ টাকার নোট না দিতে বলা হয়েছে যাত্রীদেরকে। 

সোমবার (২ জানুয়ারি) সকালে আগারগাঁও স্টেশনের তিনটি ভেন্ডিং মেশিনেই সমস্যা দেখা দেয়। এর ফলে কুয়াশাচ্ছন্ন শীতের সকালে স্টেশনের সামনে লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

যোগাযোগ করা হলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "পুরনো ও ৫০০/১০০০ টাকার নোট দেওয়ার কারণে আজ আগারগাঁওয়ে মেশিন কয়েকবার বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু প্রতিবার আমাদের টেকনিক্যাল টিম কয়েক মিনিটের মধ্যেই মেশিন খুলে টাকা বের করে সেটি চালু করে দিয়েছে।"

আরেক প্রশ্নের জবাবে, এম এ এন সিদ্দিক বলেন, "আমাদের দেশে গত ৫০ বছরে একই টাকার অনেক নোট হয়েছে। মেশিনের একটা ক্যপাসিটি আছে। সব নোট এখানে ইনপুট দেওয়া সম্ভব নয়। আমরা মেশিনটাকে গত পাঁচ বছরের নোট চিনিয়েছি।"

"আমরা ৫০০ ও ১০০০ টাকার নোট বন্ধ রেখেছি। কারণ সবাই যদি ৬০ টাকা ভাড়ার জন্য এই রকম বড় নোট দেয়, তাহলে এত টাকার ভাংতি দেওয়া সম্ভব হবে না," জানান তিনি।

এদিকে, রোববার থেকে মেট্রোরেলে যাত্রীর সংখ্যা কমেছে। রোববার ৬৫২৮ সিঙ্গেল টিকিট বিক্রি হয়েছে, শনিবারে বিক্রি হয়েছিল ৯২৮৯টি টিকিট।

এছাড়া, শনিবার ১,৩৪৮টি এমআরটি পাস বিক্রি হয়েছিল, রোববার বিক্রি হয়েছে ১,০৩৮টি পাস।

Related Topics

টপ নিউজ

মেট্রোরেল / মেট্রোরেলের ভাড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: টিবিএস
    এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন
  • ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
    ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
  • ছবি: ওয়াশিংটন পোস্ট
    গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই
  • ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর
  • একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
    একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

Related News

  • কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৭৯% সম্পন্ন, আগামী বছরের শুরুতে ট্রায়াল রান: সড়কমন্ত্রী
  • মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী    
  • মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে
  • এমআরটি-১ ও ৫-এর ব্যয় কমছে ৪,৮০০ কোটি টাকা, আরও কাটছাঁট করতে কমিটি গঠন
  • এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব

Most Read

1
ফাইল ছবি: টিবিএস
আন্তর্জাতিক

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন

2
২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
অর্থনীতি

২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়

3
ছবি: ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই

4
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর

6
একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
বাংলাদেশ

একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net