Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
বিশ্বকাপ ফাইনালে অসুস্থতা ফ্রান্সের খেলার ওপর প্রভাব রেখেছে বলে দাবি দেশমের 

টিবিএস ডেস্ক
19 December, 2022, 02:00 pm
Last modified: 19 December, 2022, 02:08 pm

Related News

  • এমবাপ্পেদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইয়ামালের দুর্বার স্পেন
  • টাইব্রেকারে স্বপ্নভঙ্গ রোনালদোদের, সেমিতে ফ্রান্স
  • আত্মঘাতী গোলে বেলজিয়ামকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
  • ইউরোতে এমবাপ্পের প্রথম গোল, নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ সেরা অস্ট্রিয়া
  • স্বস্তির জয়ে ইউরো শুরু ফ্রান্সের

বিশ্বকাপ ফাইনালে অসুস্থতা ফ্রান্সের খেলার ওপর প্রভাব রেখেছে বলে দাবি দেশমের 

"শেষ ম্যাচের জন্য আমাদের হাতে মাত্র ৪ দিন সময় ছিল। তাই আমাদের মধ্যে হয়তো কিছুটা ক্লান্তি কাজ করেছে। এটা কোনো অজুহাত নয়। আগের ম্যাচগুলো যেভাবে খেলেছি, সে রকম খেলার মতো শক্তি আমাদের ছিল না।"
টিবিএস ডেস্ক
19 December, 2022, 02:00 pm
Last modified: 19 December, 2022, 02:08 pm

বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স দলের কয়েকজনের অসুস্থতা পুরো দলের ওপর শারীরিক ও মানসিকভাবে চাপ ফেলেছে বলে উল্লেখ করেছেন দিদিয়ের দেশম, যদিও এ কারণেই তার দল হেরেছে বলে দাবি করেননি তিনি। 

আর্জেন্টিনা ফ্রান্সের ওপর খেলার ৮০ মিনিট পর্যন্ত আধিপত্য ধরে রেখেছিল, তবে ৯৭ সেকেন্ডের মধ্যে কিলিয়ান এমবাপ্পের দুই গোল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ইঞ্জুরির কারণে ফ্রান্স দল ইতিমধ্যেই বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে কাতারেই নিয়ে আসতে পারেনি, তার ওপর সেমি-ফাইনালের আগে ভাইরাসের কারণে তিনজন খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ায় সেমিফাইনাল মিস করে। ফাইনালের আগে আরও দুইজন আক্রান্ত হলেও ফাইনালে সবাই খেলার মতো সুস্থ হয়ে যায় তারপরেও দেশম অসুস্থতার দিকে নজর দিয়ে বলেছেন, তার দল একেবারে ঢিমেতালে খেলার কারণ এই অসুস্থতাই। 

"পুরো দলই বেশ একটা কঠিন সময়ে পড়েছে। এর একটা শারীরিক এবং মানসিক প্রভাব রয়েছে। তবে শুরু থেকে যারা খেলেছে তারা ১০০ ভাগ ফিটই ছিল। 

"শেষ ম্যাচের জন্য আমাদের হাতে মাত্র ৪ দিন সময় ছিল। তাই আমাদের মধ্যে হয়তো কিছুটা ক্লান্তি কাজ করেছে। এটা কোনো অজুহাত নয়। আগের ম্যাচগুলো যেভাবে খেলেছি, সে রকম খেলার মতো শক্তি আমাদের ছিল না। তা-ই, প্রথম ঘণ্টায় আমরা ম্যাচে সেভাবে পারফর্ম করতে পারিনি।"

দেশমের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে। ১০ বছর ধরে ফরাসি দলের দায়িত্বে থাকা এই কোচের মেয়াদ কাতার বিশ্বকাপ পর্যন্তই ছিল। তার ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে দেশম জানান, "যদি আমরা ফাইনাল জিততামও, তারপরও আমি আজকে এই প্রশ্নের উত্তর দিতাম না। আমি আমার দলের খেলোয়াড় এবং স্টাফদের জন্য প্রচন্ড শোকার্ত। আগামী বছরের শুরুতে আমি [ফ্রান্স ফুটবল] ফেডারেশনের প্রেসিডেন্টের সাথে কথা বলবো এবং তারপর আপনারা এ ব্যাপারে জেনে যাবেন।"

এমবাপ্পে ১৯৬৬ সালের পর প্রথম এবং ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করলেও হেরে গিয়েছেন। এমবাপ্পে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে দেশম বলেন: "কিলিয়ান এই ফাইনালেই নিজের ছাপ রেখে দিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, সে যেভাবে চেয়েছিল ম্যাচের শেষটা সেভাবে হয়নি। আর তাই অন্য সবার মতো সেও হতাশ।"  
 
Related Topics

ফ্রান্স ফুটবল দল / বিশ্বকাপ ফাইনাল / দিদিয়ের দেশম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • এমবাপ্পেদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইয়ামালের দুর্বার স্পেন
  • টাইব্রেকারে স্বপ্নভঙ্গ রোনালদোদের, সেমিতে ফ্রান্স
  • আত্মঘাতী গোলে বেলজিয়ামকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
  • ইউরোতে এমবাপ্পের প্রথম গোল, নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ সেরা অস্ট্রিয়া
  • স্বস্তির জয়ে ইউরো শুরু ফ্রান্সের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net