Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
চট্টগ্রামে টিকেট নিয়ে কাড়াকাড়ি

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
09 December, 2022, 03:10 pm
Last modified: 09 December, 2022, 03:21 pm

Related News

  • বিশেষ ট্রেন পরিচালনার অনুমতিতে স্বাভাবিক নিয়মের ব্যত্যয় ঘটেনি: বাংলাদেশ রেলওয়ে
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক
  • ভারতের বিপক্ষে হারের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা স্মিথের
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে

চট্টগ্রামে টিকেট নিয়ে কাড়াকাড়ি

চলছে ফুটবল বিশ্বকাপ, সবার দৃষ্টি সেদিকেই। আবার প্রথম দুই ম্যাচ দিয়ে ভারতের বিপক্ষে সিরিজ জেতায় তৃতীয় ম্যাচটি এখন নিতান্তই নিয়ম রক্ষার। কিন্তু কয়েকটি উপলক্ষ্যে এই ম্যাচ নিয়ে চট্টগ্রামের ক্রিকেটমোদীদের আগ্রহের সীমা ছাড়িয়ে গেছে।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
09 December, 2022, 03:10 pm
Last modified: 09 December, 2022, 03:21 pm
চট্টগ্রামে তৃতীয় ওয়ানডের আগে টিকেট নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন, টিবিএস

ফুটবল বিশ্বকাপে বুদ হয়ে আছে গোটা দুনিয়া। বিশ্বকাপ স্বপ্ন এখনও দূর আকাশের তারা হয়ে থাকলেও বাংলাদেশে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' নিয়ে উন্মাদনার কমতি থাকে না। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনা নিয়ে এ দেশের ফুটবল ভক্তদের উচ্ছ্বাস কখনও কখনও পাগলামিকেও ছাড়িয়ে যায়। কাতার বিশ্বকাপ নিয়ে তেমনই চলছে। 

ফুটবল উন্মাদনার মাঝে ঘরের মাঠে চলছে বাংলাদেশ-ভারত সিরিজ। ফুটবল বিশ্বকাপের মতো এই সিরিজ নিয়েও আগ্রহের শেষ নেই বাংলাদেশের ক্রীড়ামোদীদের। দেশের সবচেয়ে বড় আবেগের নাম ক্রিকেট মাঠে গড়াতেই কারও কারও মনোযোগ ঘুরে গেছে। কেউ কেউ আবার দুইয়ের সমন্বয় করছেন; দিনে ক্রিকেট, রাতে ফুটবল। 

এই সংখ্যাটা অনেক। তাদের কারণেই চট্টগ্রামে তৃতীয় ওয়ানডের আগে টিকেট নিয়ে কাড়াকাড়ি অবস্থা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠেয় সিরিজের শেষ ওয়ানডের টিকেট নিয়ে ক্রিকেটমোদীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। চট্টগ্রামের বিটাক মোড়ের কাছে সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের কাউন্টারে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহ করেছেন ক্রিকেট ভক্তরা।

লম্বা লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহ করেন চট্টগ্রামের ক্রিকেটমোদীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন, টিবিএস

হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্য জয়ের গল্প লেখেন মেহেদী হাসান মিরাজ। পেসার মুস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে ডানহাতি এই অলরাউন্ডারের করা লড়াইয়ে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ জয় পায় বাংলাদেশ। প্রিয় ফরম্যাট, সঙ্গে হারতে বসা ম্যাচে জয় ছিনিয়ে নেওয়া। আত্মবিশ্বাসে টই-টুম্বুর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেও বিজয় নিশান ওড়ায়। মিরাজের অসাধারণ সেঞ্চুরিতে ম্যাচের সঙ্গে সিরিজও জিতে নেয় ঘরের মাঠের দলটি। 

সেই হিসেবে তৃতীয় ম্যাচটি নিতান্তই নিয়ম রক্ষার। কিন্তু কয়েকটি উপলক্ষ্যে এই ম্যাচ নিয়ে চট্টগ্রামের ক্রিকেটমোদীদের আগ্রহের সীমা ছাড়িয়ে গেছে। ভারতের মতো দলের বিপক্ষে প্রথম দুই ম্যাচ দিয়েই সিরিজ জয়, আসল কাজ শেষ। কিন্তু দৃষ্টি যে এবার হোয়াইটওয়াশে। শেষ ম্যাচ জিতে সেটা করতে পারলে বাংলাদেশের জন্য সেটা হবে দারুণ কীর্তি। 

প্রথমবারের মতো পরাশক্তি ভারতকে হোয়াইটওয়াশ করার স্বাদ নেওয়া হবে। এমন একটি কীর্তির অংশীদার হয়ে থাকতে চান অনেকেই। আছে আরও উপলক্ষ্য। চট্টগ্রামে ক্রিকেট ফিরেছে লম্বা সময় পর। সাগরিকার এই ম্যাঠে আন্তর্জাতিক ম্যাচ হয়নি দীর্ঘ আট মাস। গত মার্চে এখানে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশ। এসব কারণেই টিকেট নিয়ে সমর্থকদের মধ্যে এতো আগ্রহ।   
 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজ / ওয়ানডে / টিকেট / জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
    ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

Related News

  • বিশেষ ট্রেন পরিচালনার অনুমতিতে স্বাভাবিক নিয়মের ব্যত্যয় ঘটেনি: বাংলাদেশ রেলওয়ে
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক
  • ভারতের বিপক্ষে হারের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা স্মিথের
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
ফিচার

স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net