Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মিরাজ-মাহমুদউল্লাহর হাফ সেঞ্চুরি

খেলা

টিবিএস রিপোর্ট
07 December, 2022, 01:55 pm
Last modified: 07 December, 2022, 04:24 pm

Related News

  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক
  • ভারতের বিপক্ষে হারের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা স্মিথের
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • খেলা শুরুর আগেও টিকেট নিয়ে তোলপাড়, আটকে গেল মিরাজের গাড়ি

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মিরাজ-মাহমুদউল্লাহর হাফ সেঞ্চুরি

ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আরও দুর্বার হয়ে উঠলেন মিরাজ। এ যাত্রায় ডানহাতি এই অলরাউন্ডার সঙ্গী হিসেবে পেলেন মাহমুদউল্লাহ রিয়াদকে। এই জুটিতে লড়ে যাচ্ছে বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
07 December, 2022, 01:55 pm
Last modified: 07 December, 2022, 04:24 pm

প্রথম ওয়ানডেতে ছিলেন কাণ্ডারীর ভূমিকায়, অবিশ্বাস্য ব্যাটিংয়ে দলকে রোমাঞ্চকর জয়ে এনে দেন মেহেদী হাসান মিরাজ। ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আরও দুর্বার হয়ে উঠলেন ডানহাতি এই অলরাউন্ডার। ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছিল, তখনই ত্রাতা হয়ে হাজির হলেন মিরাজ।

এ যাত্রায় সঙ্গী হিসেবে পেলেন মাহমুদউল্লাহ রিয়াদকে। এই জুটিতে চাপ কাটিয়ে স্কোরকার্ডে রান জমা করে যাচ্ছে বাংলাদেশ। সপ্তম উইকেটে ইতোমধ্যে ১০০ রানের জুটি গড়েছেন তারা। এ পথে দুজনই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। মিরাজ তার ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরির দেখা পেলেন মিরাজ। মাহমুদউল্লাহ পেলেন ২৭ হাফ সেঞ্চুরি।

হতাশার ব্যাটিংয়ে ধুঁকছে বাংলাদেশ

দারুণ জয়ে শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ দিয়েই সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। টস জিতে ব্যাটিং করছে লিটন কুমার দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। ইনিংসের মাঝপথও পেরোয়নি, এর মধ্যেই পথ কঠিন হয়ে উঠেছে ঘরের মাঠের দলটির। ১৮ ওভারে ৬৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। 

প্রথম ওয়ানডেতে অবিশ্বাস্য জয় পেলেও ব্যাটিং নিয়ে হতাশার শেষ ছিল না। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১২টায় শুরু হওয়া ম্যাচেও ভাগ্য বদলায়নি, এদিনও আসা যাওয়ার মিছিলে যোগ দিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ভারতের ওয়াশিংটন সুন্দর ও উমরান মালিকের বোলিং তোপে বাংলাদেশ এখন দিশেহারা।

লিটন কুমার দাস থেকে শুরু করে এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব; কেউই পারেননি দলকে পথ দেখাতে। বিজয়, শান্ত ও মুশফিকরা সাবলীল শুরু করলেও পরে হতাশই করেছেন। 

দলকে বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আগের ম্যাচের নায়ক মেহেদী হাসান মিরাজ। ২১ ওভার শেষে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৭৯ রান। মাহমুদউল্লাহ ৪ ও মিরাজ ৮ রানে ব্যাটিং করছেন। 

এর আগে ১১ বলে ৯ রান করেন বিজয়। লিটন ৭ রান করেন ২৩ বলে। থিতু হয়েও শান্ত ৩৫ বলে ২১ রান করে আউট হন। সাকিব ৮ রান করতে খরচা করেন ২০ বল। ২৪ বলে ১২ রান করেন ‍মুশফিক। আর আফিফ রানের খাতাই খুলতে পারেননি। 
 
Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ভারত সিরিজ / ওয়ানডে / মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক
  • ভারতের বিপক্ষে হারের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা স্মিথের
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • খেলা শুরুর আগেও টিকেট নিয়ে তোলপাড়, আটকে গেল মিরাজের গাড়ি

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net