Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
আর্জেন্টিনার গণমাধ্যমে বাংলাদেশের জয়ের খবর, ফেসবুক গ্রুপ খুললেন উচ্ছ্বসিত ভক্তরা    

খেলা

টিবিএস রিপোর্ট
05 December, 2022, 08:25 pm
Last modified: 05 December, 2022, 08:40 pm

Related News

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • কর্নেলার পর এবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিকানা কিনলেন লিওনেল মেসি
  • ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমানোর আইনে ছাড় দিচ্ছে অর্থ মন্ত্রণালয়
  • আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু
  • চার মাস পরেও ২০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের অর্থছাড় মাত্র ১১০ কোটি টাকা

আর্জেন্টিনার গণমাধ্যমে বাংলাদেশের জয়ের খবর, ফেসবুক গ্রুপ খুললেন উচ্ছ্বসিত ভক্তরা    

চলমান ওডিআই সিরিজে ভারতের বিপক্ষে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়ের পর মেহেদি হাসান মিরাজের ছবি পোস্ট করে সাধুবাদ জানিয়েছে আর্জেন্টিনার গণমাধ্যম। বাংলাদেশের ক্রিকেটকে সমর্থন দেওয়ার জন্য 'আর্জেন্টিনা ফ্যানস অব দ্য বাংলাদেশ ক্রিকেট টিম' নামে ফেসবুকে একটি গ্রুপও খোলা হয়েছে।
টিবিএস রিপোর্ট
05 December, 2022, 08:25 pm
Last modified: 05 December, 2022, 08:40 pm

প্রতি চার বছর পর পর ফিফা বিশ্বকাপ এলেই বাংলাদেশিদের ফুটবল উন্মাদনা নতুন রূপে ধরা পড়ে। সেই সঙ্গে ব্রাজিল-আর্জেন্টিনার চিরাচরিত দ্বৈরথ তো আছেই। কিন্তু এবারের কাতার বিশ্বকাপ বাংলাদেশের জন্য একেবারেই আলাদা; কারণ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হতে না হতেই এখন বাংলাদেশের নাম জানে আর্জেন্টিনার লাখো মানুষ! দুই দেশের মধ্যে ১৬,৭৬৩ কিলোমিটার দূরত্বের ব্যবধান ঘুচিয়ে দিয়েছে ফুটবল।

বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশিদের উন্মাদনা, হাজার হাজার মানুষ বড় পর্দায় খেলা দেখতে জড়ো হওয়া, রাস্তায় রাস্তায় বিজয় মিছিলের চিত্র এবার উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচে লিওনেল মেসির গোলের পর বাংলাদেশের হাজারো সমর্থকের উল্লাসের একটি সংক্ষিপ্ত ভিডিও প্রথমে ভাইরাল হয়, যা পরে ফিফার অফিশিয়াল টুইটার একাউন্ট থেকেও পোস্ট করা হয়। এরপর থেকে দ্রুত আর্জেন্টিনার গণমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে বাংলাদেশিদের এই ফুটবলপ্রেমের কথা।

Bangladesh venció a India por un wicket en cricket y la alegría es doble allí.
?? pic.twitter.com/HliI7HXsWR— Andrés Yossen ?? (@FinoYossen) December 4, 2022

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন থেকে শুরু করে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির মুখেও বাংলাদেশের নাম। দক্ষিণ এশিয়ার এই দেশটিকে তাদের সমর্থনের জন্য মন থেকে ধন্যবাদ জানিয়েছেন তারা। কিন্তু এবার দেখা গেছে, বাংলাদেশিদের এই ভালোবাসার জবাব দিতে ক্রিকেটে টাইগারদের সাফল্যের চিত্র তুলে ধরেছে আর্জেন্টাইন মিডিয়াগুলো!

চলমান ওডিআই সিরিজে ভারতের বিপক্ষে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়ের খবর প্রকাশ করেছে আর্জেন্টিনার গণমাধ্যম। এমনকি বাংলাদেশের ক্রিকেটকে সমর্থন দেওয়ার জন্য 'আর্জেন্টিনা ফ্যানস অব দ্য বাংলাদেশ ক্রিকেট টিম' নামে ফেসবুকে একটি গ্রুপও খোলা হয়েছে। মাত্র দুদিনের মাথায় সেই গ্রুপে সদস্য সংখ্যা ৭৩০০০ ছাড়িয়েছে!

¡Vamos Bangladesh! ? 

?  El equipo bangladeshí de cricket logró una emocionante victoria de un wicket contra India ? 

?  Mehidy Miraz y Mustafizur Rahman fueron los héroes del partido.

Desde Argentina felicitamos y celebramos el tremendo triunfo  ?? ? ?? pic.twitter.com/FGa29M1FKD— El Destape (@eldestapeweb) December 4, 2022

এদিকে আর্জেন্টাইন গণমাধ্যমে বাংলাদেশি ক্রিকেটার মেহেদি হাসান মিরাজের গতকালের ম্যাচের সাফল্য তুলে ধরা হয়েছে। টাইগারদের জয়ের নায়কের ছবি পোস্ট করে সাধুবাদ জানিয়েছে তারা।   
লাতিন আমেরিকার দেশটির জন্য বাংলাদেশে বহু বছরের যে ভালোবাসা জমা রয়েছে, অবশেষ তা নজরে আসায় উচ্ছ্বসিত বাংলাদেশের সাধারণ মানুষ। এর আগে ২০১৩ সালের সেপ্টেম্বরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা; যেখানে লিওনেল মেসিই ছিলেন সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে।

কিন্তু এবারের মতো করে আগে কখনোই আর্জেন্টিনাবাসীর নজরে আসেনি বাংলাদেশ। ইতোমধ্যেই দেশের সোশ্যাল মিডিয়ায় আর্জেন্টিনা ও বাংলাদেশের প্রীতির সম্পর্কের উষ্ণতা টের পাওয়া যাচ্ছে, তাই ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার হওয়ার আশায় রয়েছেন ভক্তরা।

Related Topics

টপ নিউজ

আর্জেন্টিনা / বাংলাদেশ / ফুটবল / ক্রিকেট / জয় / গণমাধ্যম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি
  • ছবি: ফোকাস বাংলা
    অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা
  • ফাইল ছবি: সংগৃহীত
    মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

Related News

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • কর্নেলার পর এবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিকানা কিনলেন লিওনেল মেসি
  • ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমানোর আইনে ছাড় দিচ্ছে অর্থ মন্ত্রণালয়
  • আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু
  • চার মাস পরেও ২০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের অর্থছাড় মাত্র ১১০ কোটি টাকা

Most Read

1
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

2
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net