Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
জ্বর, শ্বাসকষ্ট নিয়ে সমুদ্রে মাঝির মৃত্যু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 April, 2020, 01:15 pm
Last modified: 11 April, 2020, 03:48 pm

Related News

  • উত্তাল সাগর, পাঁচ দিন ধরে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপ, আটকা পড়েছে যানবাহন ও যাত্রী
  • ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা: অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড
  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • ওমান ট্র্যাজেডি: দুখুমের সিদ্দাতেই কেন মারা যাচ্ছেন সন্দ্বীপের প্রবাসী বাংলাদেশিরা

জ্বর, শ্বাসকষ্ট নিয়ে সমুদ্রে মাঝির মৃত্যু

লাশটি চট্টগ্রামের সন্দ্বীপে দাফন করার অনুমতি দেওয়ার পাশাপাশি ওই বোটের ৭ জন মাঝি এবং খালাসিদের বোটের মধ্যেই কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হচ্ছে।
টিবিএস রিপোর্ট
11 April, 2020, 01:15 pm
Last modified: 11 April, 2020, 03:48 pm
শনিবার সন্দীপের বাংলাবাজার ঘাটে মাঝিসহ বোট। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

বঙ্গোপসাগরের হাতিয়া উপকূলে একটি বোটের মাঝি জ্বর, শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়ার ১২ ঘণ্টা পর লাশের নমুনা সংগ্রহের অনুমতি দিয়েছে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা প্রশাসন। শুক্রবার রাত আড়াইটার দিকে খুলনা থেকে সন্দ্বীপ আসার পথে হাতিয়া উপকুলের কাছাকাছি এলাকায় মারা যায় ওই বোটের মাঝি মোহাম্মদ দিদার।

শুরুতে লাশসহ ওই বোটের মাঝিদের সন্দ্বীপ উপকুলে ভিড়তে না দিয়ে চট্টগ্রামের দিকে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেয় প্রশাসন। পরবর্তী সময়ে বিভিন্ন মহলে যোগাযোগের পর দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধান্ত পরিবর্তন করে। এখন লাশের নমুনা সংগ্রহ করে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি) পাঠানো হচ্ছে। লাশটি সন্দ্বীপে দাফন করার অনুমতি দেওয়ার পাশাপাশি ওই বোটের ৭ জন মাঝি এবং খালাসিদের বোটের মধ্যেই কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হচ্ছে।

মারা যাওয়া মাঝিসহ বোটটিকে ভিড়তে না দেওয়ার জন্য সন্দীপের বাংলাবাজার ঘাটে শুরুতে পাহারা বসায় প্রশাসন। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলুল করিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই মাঝিসহ সবাইকে চট্টগ্রামে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে মারা যাওয়া ব্যক্তিকে সন্দ্বীপের নিজ বাড়িতে দাফনের পাশাপাশি তার নমুনা সংগ্রহ করে  ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডি হাসপাতালে  পাঠানো হচ্ছে। অন্য মাঝিদের বোটে কোয়ারেন্টিনে থাকতে হবে।

ওই বোটের খালাসি মামুন জানান, চট্টগ্রামের বাঁশখালী থেকে লবণ দিয়ে তারা খুলনা গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে হাতিয়ার উপকূলের কাছাকাছি রাত আড়াইটায় মারা যান মাঝি মোহাম্মদ দিদার। লাশ নিয়ে সন্দ্বীপে বোট ভেড়ানোর চেষ্টা করলে প্রশাসন বাধা দেয়। আমরা লাশ নিয়ে প্রায় ১২ ঘন্টা ভাসতে থাকি। শুরুতে লাশসহ সবাইকে চট্টগ্রামে পাঠিয়ে দেওয়ার সিন্ধান্ত দেয় প্রশাসন। এখন বলছে লাশ দাফন করে আমাদের সবাইকে সাগরে থাকতে হবে।
 
ওই বোটের সকল মাঝি ও খালাসি সবার বাড়ি সন্দ্বীপ উপজেলায়।

Related Topics

টপ নিউজ

মাঝির মৃত্যু / করোনাভাইরাস / করোনা / সন্দ্বীপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

Related News

  • উত্তাল সাগর, পাঁচ দিন ধরে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপ, আটকা পড়েছে যানবাহন ও যাত্রী
  • ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা: অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড
  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • ওমান ট্র্যাজেডি: দুখুমের সিদ্দাতেই কেন মারা যাচ্ছেন সন্দ্বীপের প্রবাসী বাংলাদেশিরা

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net