Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
দরিদ্রদের সাড়ে ১৪ হাজার কোটি রুপি নগদ অর্থ সহায়তা দিচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 April, 2020, 11:10 am
Last modified: 11 April, 2020, 11:40 am

Related News

  • এক ঘণ্টার বেশি ফোনালাপ: পেজেশকিয়ানকে যুদ্ধ বন্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবগত করলেন শাহবাজ
  • হরমুজ প্রণালি দিয়ে পাকিস্তানের আরও ২০ জাহাজ যাওয়ার অনুমতি দিয়েছে ইরান
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতি: সৌদি, তুরস্ক ও মিশরকে নিয়ে বৈঠকের আয়োজন করছে পাকিস্তান
  • একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান; সঙ্গে আছে তুরস্ক, মিসর: ইসহাক দার

দরিদ্রদের সাড়ে ১৪ হাজার কোটি রুপি নগদ অর্থ সহায়তা দিচ্ছে পাকিস্তান

দেশজুড়ে করোনাভাইরাস বিস্তাররোধে চলমান লকডাউনের কারণে সমাজের নিম্ন আয়ের মানুষের সংকটের কথা মাথায় রেখেই- ইমরান খান এই ঘোষণা দেন। সমাজের দরিদ্র এবং নিম্ন আয়ের এক কোটি ২০ লাখ দিনমজুর পরিবার এই ভাতা পাচ্ছে। 
টিবিএস ডেস্ক
11 April, 2020, 11:10 am
Last modified: 11 April, 2020, 11:40 am
সরকারি সহায়তা সংগ্রহে গতকাল শুক্রবার হায়দেরাবাদ, পেশোয়ার এবং ইসলামাবাদ শহরে গরীব নারীদের দীর্ঘ লাইন দেখা যায়।

দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ১৪ হাজার ৪০০ কোটি রুপি সমমানের নগদ অর্থ সহায়তা দেওয়ার কথা জানান। এটি আর্থ-সামাজিক সহায়তা তহবিল 'এহসাস' থেকে দেওয়া হবে। 

ইতোমধ্যেই, ৫ হাজার কোটি রুপি দেওয়া হয়েছে ব্যাংকিং ব্যবস্থায়। এখান থেকে  পরিবারপ্রতি ১২ হাজার রুপি, চার মাসভিত্তিক একটি দারিদ্র্যভাতা কর্মসূচীর আওতায় দেওয়া হবে। সমাজের অতি-দরিদ্র এবং নিম্ন আয়ের এক কোটি ২০ লাখ দিনমজুর পরিবার এই ভাতা পাচ্ছে। 

দেশজুড়ে করোনাভাইরাস বিস্তাররোধে চলমান লকডাউনের কারণে সমাজের নিম্ন আয়ের মানুষের সংকটের কথা মাথায় রেখেই- ইমরান খান এই পদক্ষেপ নিয়েছেন।

ইতোমধ্যেই আলোচিত বরাদ্দ থেকে অর্থ বিতরণ শুরু হয়েছে। গত শুক্রবার অর্থ বিতরণের প্রথম দিন প্রায় ৪ কোটি মানুষের কাছে এই সংক্রান্ত মুঠোফোন বার্তা দেয় পাকিস্তানী কর্তৃপক্ষ। 

'টেক্সট ম্যাসেজে' সরকার নির্ধারিত দুটি ব্যাংক; ব্যাংক আল-ফালাহ এবং হাবিব ব্যাংকের ১৭ হাজার স্থানীয় শাখা এবং প্রাদেশিক সরকারগুলোর প্রতিষ্ঠিত তিন হাজার অস্থায়ী ক্যাম্প থেকে এসব অর্থ সংগ্রহ করতে বলা হয়। 

আর শুক্রবার অর্থ বিতরণের প্রথমদিনেই অভাবী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। উচ্চমুল্যস্ফীতির চাপে থাকা পাকিস্তানের দরিদ্ররা সরকার নির্ধারিত পয়েন্ট থেকে অর্থ সংগ্রহে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন। 

এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ইমরান খানের সিদ্ধান্তের কথা এক আনুষ্ঠানিক ঘোষণায় জানান, তার বিশেষ উপদেষ্টা ডক্টর ফিরদৌস আশিক আওয়ান। 

এই উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ প্রধানমন্ত্রী ইমরান খান এহসাস জরুরি নগদ অর্থ বিতরণ কর্মসূচী শুরু করার নির্দেশ দিয়েছেন। এর আওতায় দেশের এক কোটি ২০ লাখ দারিদ্র্য কবলিত পরিবারকে মাসিক ১২ হাজার রুপি করে দেওয়া হবে। সরকার এজন্য ১৪ হাজার ৪০০ কোটি রুপি ররাদ্দ দিয়েছে। 

পাশাপাশি আরও আড়াইশ কোটি রুপি রমজানের বিশেষ সহায়তার কথা জানান। এই অর্থ থেকে সরকার রমজান মাসে ১৯ প্রকার নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যে বিশেষ ভর্তুকি দিচ্ছে, যার আওতায় সরকারি সংস্থা ইউটিলিটি স্টোর কর্পোরেশন (ইউএসসি) স্বল্পমূল্যে পণ্যদ্রব্য বিক্রি করবে।   

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / করোনাভাইরাস / দারিদ্র্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • এক ঘণ্টার বেশি ফোনালাপ: পেজেশকিয়ানকে যুদ্ধ বন্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবগত করলেন শাহবাজ
  • হরমুজ প্রণালি দিয়ে পাকিস্তানের আরও ২০ জাহাজ যাওয়ার অনুমতি দিয়েছে ইরান
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতি: সৌদি, তুরস্ক ও মিশরকে নিয়ে বৈঠকের আয়োজন করছে পাকিস্তান
  • একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান; সঙ্গে আছে তুরস্ক, মিসর: ইসহাক দার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net