Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
মেসির কাছে ক্ষমা চাইলেন সেই মেক্সিকান বক্সার

খেলা

টিবিএস ডেস্ক
01 December, 2022, 12:00 pm
Last modified: 01 December, 2022, 12:05 pm

Related News

  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল
  • লামিন ইয়ামাল, বয়স ১৯, বিশ্বচ্যাম্পিয়ন, বুকজুড়ে ফিলিস্তিনিদের জন্য ভালোবাসা
  • ইতিহাসের পথে ফুটবলের জাদুকর মেসি
  • ইয়ামাল যখন বাচ্চা, তখন ওর সাথে ছবি তুলেছিলাম; এখন একসাথে বিশ্বকাপ খেলছি, ‘সত্যিই অবিশ্বাস্য’: মেসি
  • শিরোপা ধরে রাখতে খেলছে আর্জেন্টিনা; কিন্তু তাদের হার চেয়ে কেন গলা ফাটাচ্ছে প্রতিবেশী দেশগুলো?

মেসির কাছে ক্ষমা চাইলেন সেই মেক্সিকান বক্সার

আলভারেসের মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলে। তাকে জবাব দেন ক্রীড়াঙ্গনের অনেকেই। এর কদিন পর এসে মেসির কাছে ক্ষমা চাইলেন মেক্সিকান এই বক্সার।
টিবিএস ডেস্ক
01 December, 2022, 12:00 pm
Last modified: 01 December, 2022, 12:05 pm

লিওনেল মেসিকে যে অমন হুমকি দেওয়া ঠিক হয়নি, তা বুঝতে বেশি সময় লাগেনি কানসালো আলেভারেসের। আক্রমণাত্মক মন্তব্য করে অনেকেরই রোষাণলে পড়েন মেক্সিকান এই বক্সার। হুমকির কয়েকদিন পর এসে মেসির কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এই বিতর্ক নিয়ে কথা বলেছেন লিওনেল মেসিও। তার মতে, কাউকে অসম্মান করেননি তিনি। 

কাতার বিশ্বকাপে মেসি জাদুতে মেক্সিকোকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। ওই ম্যাচের পর এক ঘটনায় মেসির ওপর ক্ষোভ ঝারেন আলভারেস। হুমকি দিয়ে বলেন, মেসি যেন তার সামনে না পড়েন। আলভারেসের দাবি, মেক্সিকোর জার্সি ও পতাকা দিয়ে ড্রেসিং রুমের মেঝে পরিষ্কার করেছেন আর্জেন্টাইন তারকা! পরে টুইট করে ক্ষোভের কথা জানান আলভারেস।

মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয়ের পর ড্রেসিংরুমে নেচে-গেয়ে উদযাপন করেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। সেই উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়দের সরঞ্জামের সঙ্গে মেক্সিকোর একটি জার্সি মেঝেতে পড়ে আছে মেসির সামনে। নিজের বুট খুলতে গিয়ে ওই জার্সিতে সামান্য পা লাগে তার। দেখতে যা অনেকটা 'লাথির মতো' ছিল।

এতেই চটে যান আলভারেস। মেক্সিকান এই বক্সার ক্ষোভ ঝারতে গিয়ে বলেন, 'তোমরা কী দেখেছো, মেসি আমাদের জার্সি ও পতাকা দিয়ে মেঝে পরিষ্কার করছে? ঈশ্বরের কাছে প্রার্থনা করুক মেসি, যেন আমার সামনে না পড়ে। আমি যেমন আর্জেন্টিনাকে শ্রদ্ধা করি, তারও মেক্সিকোকে সম্মান করতে হবে। আমি পুরো দেশের কথা বলছি না, মেসি যে বাজে কাজটি করেছে সেটার কথা বলছি।'

আলভারেসের এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলে। তাকে জবাব দেন ক্রীড়াঙ্গনের অনেকেই। আগুয়েরোসহ অনেকেই লেখেন, ম্যাচের পর ঘামযুক্ত জার্সি ড্রেসিং রুমে এভাবেই রাখা হয়। কদিন পর আলভারেসও সেটা বুঝতে পেরেছেন। তাই মেসির কাছে ক্ষমা চেয়েছেন তিনি। 

টুইট করে আলভারসে লিখেছেন, 'দেশের প্রতি আমার আবেগ ও তীব্র ভালোবাসা থেকে গত কয়েকদিনে আমি বাড়াবাড়ি করে ফেলেছি এবং এমন মন্তব্য করেছি, যা উচিত হয়নি। আমি তাই মেসির কাছে ও আর্জেন্টিনার মানুষের কাছে ক্ষমাপ্রার্থী। প্রতিদিনই আমরা নতুন কিছু শিখছি, এবার ছিল আমার পালা।'

পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর এ নিয়ে প্রশ্ন করা হয় মেসিকে। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, 'আমি দেখেছি সে কী বলেছে। তবে আমার মনে হয়, এটা ভুল বোঝাবুঝি। আমাকে যারা চেনে, তারা জানে যে আমি কাউকে অসম্মান করি না। আমার ক্ষমা চাওয়ার কিছু নেই, কারণ আমি মেক্সিকোর মানুষ, তাদের জার্সি বা কাউকে অসম্মান করিনি।'

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / কানসালো আলভারেস / ক্ষমা প্রার্থনা / কাতার বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • ছবি: সংগৃহীত
    জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
    ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

Related News

  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল
  • লামিন ইয়ামাল, বয়স ১৯, বিশ্বচ্যাম্পিয়ন, বুকজুড়ে ফিলিস্তিনিদের জন্য ভালোবাসা
  • ইতিহাসের পথে ফুটবলের জাদুকর মেসি
  • ইয়ামাল যখন বাচ্চা, তখন ওর সাথে ছবি তুলেছিলাম; এখন একসাথে বিশ্বকাপ খেলছি, ‘সত্যিই অবিশ্বাস্য’: মেসি
  • শিরোপা ধরে রাখতে খেলছে আর্জেন্টিনা; কিন্তু তাদের হার চেয়ে কেন গলা ফাটাচ্ছে প্রতিবেশী দেশগুলো?

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী

3
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

4
'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
আন্তর্জাতিক

ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের

6
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net