Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
২০২১ সালের আগে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া সম্ভব নয়!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 April, 2020, 09:10 am
Last modified: 11 April, 2020, 03:40 pm

Related News

  • নৌ অবরোধ বহাল থাকলে পাকিস্তানে আলোচনায় বসবে না ইরান
  • হরমুজ প্রণালি ইরানের হাতে, দিতে হবে রিয়ালে টোল: ইরানের ডেপুটি স্পিকার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত
  • ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা
  • ট্রাম্প অস্তিত্বের জন্য হুমকি: যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ বিক্ষোভে রবার্ট ডি নিরো

২০২১ সালের আগে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া সম্ভব নয়!

সারা পৃথিবীতেই চলাচল ও অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে, কর্মহীন হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ। এই অবস্থায় ক্রমেই ধৈর্য হারিয়ে ফেলছে সাধারণ মানুষ।
টিবিএস ডেস্ক
11 April, 2020, 09:10 am
Last modified: 11 April, 2020, 03:40 pm

মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় মেডিকেল বিশেষজ্ঞরা বলছেন ২০২১ সালের শেষ নাগাদ বাজারে করোনা ভাইরাসের প্রতিষেধক আসছে, এর আগে তৈরি শেষ হচ্ছে না এই ভাইরাসের কোনো ওষুধও। সুতরাং এই সময়ের আগে রেস্তোঁরায় খাওয়া, কনসার্টে অংশ নেওয়া বা কোনও সরাসরি খেলাধুলার অনুষ্ঠান দেখার মতো স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া যাবে না।  

সারা পৃথিবীতেই চলাচল ও অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে, কর্মহীন হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ। এই অবস্থায় ক্রমেই ধৈর্য হারিয়ে ফেলছে সাধারণ মানুষ। আর এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা নিয়ে বিতর্ক চলছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

"এই ইস্যুতে হোয়াইট হাউজের বক্তব্যের ধরন দেখে আমি সত্যিই হতাশ হয়ে যাচ্ছে। 'আমরা আবার স্বাভাবিক ইস্টার উদযাপন করব', 'সেপ্টেম্বরেই ফুটবল মরশুম শুরু হবে'- এধরনের আলোচনা সত্যিই কাজে দেবে না, কেননা এরকম কিছুই হচ্ছে না", বলেন পেনসিলভেনিয়া মেডিকেল স্কুলের একজন অনকোলজিস্ট (ক্যান্সার বিশেষজ্ঞ) ও ওবামা কেয়ার এর অন্যতম প্রতিষ্ঠাতা ডা. ইজিকিয়েল জে ইমানুয়েল।

তিনি বলেন, "এপ্রিলের শেষেই দেশের অর্থনৈতিক কর্মকান্ড শুরু করা সম্ভব নয়। এই ভাইরাসের প্রতিষেধক আসতে ১৮ মাস সময় লাগবে। আর এই সত্যটার জন্য দেশবাসীকে প্রস্তুত করতে হবে।" 

তিনি বলেন, "আর এজন্য কাঠামোগত পরিবর্তন দরকার। একটা ছোট্ট ব্যবসা ঠিকঠাক মতো দাঁড় করাতে ১৮ মাসের মতো সময় লাগে, আপনি স্রেফ ৮ মাসে দাঁড় করাতে চাইলে হবে না।"

ডা. ইজিকিয়েল আরও জানান, আগামী বছরের আগে এর কোন প্রতিষেধক আসছে না। ২০২১ সালের জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের টাইমফ্রেমে একটি ভ্যাকসিন আসতে পারে। সুতরাং এখন থেকে ১৫/১৮ মাসের একটা সময়ের মধ্যে সেটা সম্ভব বলে আশাবাদী ডা. ইজিকিয়েল। 

এর আগে বৃহস্পতিবার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং মার্কিন অর্থনীতি "খুব ভাল করতে চলেছে"! তার এই বক্তব্যের ঠিক আগেই তার প্রশাসনের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা বলেছিলেন যে, মে মাসের দিকে স্বাভাবিক অর্থনৈতিক কর্মকান্ড শুরু হবে। 

অথচ গত তিন সপ্তাহের মধ্যে মার্কিন মুলুকে বেকারত্ব বেড়েছে ১৬ মিলিয়ন। 

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতি অনুসারে শনিবার সকাল পর্যন্ত করোনা ভাইরাসে বিশ্বব্যাপী ১৬ লাখ ৯৮ হাজার ২৭১ জন মানুষ আক্রান্ত হয়েছে, প্রাণ হারিয়েছে লাখেরও বেশি। আর ভাইরাসটিতে মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৫ লাখেরও বেশি মানুষ।

Related Topics

টপ নিউজ

করোনা ভাইরাস / মার্কিন যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • নৌ অবরোধ বহাল থাকলে পাকিস্তানে আলোচনায় বসবে না ইরান
  • হরমুজ প্রণালি ইরানের হাতে, দিতে হবে রিয়ালে টোল: ইরানের ডেপুটি স্পিকার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত
  • ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা
  • ট্রাম্প অস্তিত্বের জন্য হুমকি: যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ বিক্ষোভে রবার্ট ডি নিরো

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net