Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
রোনালদোর রেকর্ড গড়া গোল নিয়ে রেফারির উপর ক্ষোভ ঝাড়লেন ঘানার কোচ

টিবিএস ডেস্ক
25 November, 2022, 01:55 pm
Last modified: 25 November, 2022, 03:08 pm

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ‘এটা বাংলাদেশ নয়’: পর্তুগালে বাংলাদেশকে কটাক্ষ করে বিলবোর্ডে প্রার্থীর নির্বাচনি প্রচারণা
  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো
  • রিংয়ে বক্সারের মৃত্যুর পর ঘানায় অনির্দিষ্টকালের জন্য বক্সিং স্থগিত

রোনালদোর রেকর্ড গড়া গোল নিয়ে রেফারির উপর ক্ষোভ ঝাড়লেন ঘানার কোচ

টিবিএস ডেস্ক
25 November, 2022, 01:55 pm
Last modified: 25 November, 2022, 03:08 pm

ক্রিস্টিয়ানো রোনালদো পেনাল্টি স্পট থেকে বিশ্বকাপের রেকর্ড গোল করার পর ঘানার কোচ অটো আডো মার্কিন রেফারি ইসমাইল এলফাথের ওপর ক্ষোভ ঝেড়েছেন, একে অ্যাখ্যা দিয়েছেন 'এক বিশেষ পুরস্কার' হিসেবে।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে রোনালদোকে ফাউল করার পর পাওয়া পেনাল্টি থেকে নিজেই গোল করে বিশ্বকাপ ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ৫টি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েন তিনি। পর্তুগাল পরবর্তীতে ম্যাচটি জিতে নেয় ৩-২ গোলে।  

গোলের পর উদযাপনরত রোনালদো

"যদি কেউ গোল করে তবে তাকে অভিনন্দন। কিন্তু এটা ছিল একটা উপহার। আসলেই একটা উপহার। রেফারির পক্ষ থেকে একে একটি বিশেষ উপহার ছাড়া আর কী-ই বা বলার আছে?" আডো ক্ষোভ ঝাড়েন। 

মার্কিন রেফারির প্রতি আডোর এই সমালোচনা এতটাই সরাসরি যে তাকে ফিফার সাথে ঝামেলায় পড়তে হতে পারে। আডোর দাবি অনুযায়ী, ঘানার ডিফেন্ডার মোহাম্মাদ সালিসু রোনালদোকে ফাউল করেননি। ভিএআর ব্যবহার না করার অভিযোগও করেছেন আডো। সালিসুর উরুর সাথে সামান্য স্পর্শ লাগতেই পর্তুগালের অধিনায়ক মাটিতে পড়ে গিয়েছেন বলে দাবি করেছেন তিনি। 

সামান্য স্পর্শ লেগেছে বলে মত ঘানার কোচের

"আমার মনে হয় এটি একটি ভুল সিদ্ধান্ত। আমি জানি না কেন ভিএআর ব্যবহার করা হয়নি। আমার কাছে এর কোনো ব্যাখ্যা নেই। আর যখন আপনি কোনো বিশ্বসেরা দলের সাথে পিছিয়ে আছেন তখন ম্যাচে ফেরা বেশ কঠিন," আডো বলেন। 

৪৭ বছর বয়সী আডো ঘানার সাবেক একজন খেলোয়াড়। তাছাড়া এটাই তার প্রথম কোচ হিসেবে দায়িত্ব, কোচ হিসেবে প্রথম বিশ্বকাপ তো বটেই। আডোর বক্তব্যানুযায়ী, তিনি ম্যাচের পর রেফারি এলফাথের সাথে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেছেন। তাছাড়া এলফাথ ঘানার খেলোয়াড়দের বিপক্ষে করা অনেক ফাউলও ফাউল হিসেবে ধরেননি বলে অভিযোগ এনেছেন তিনি। 

রেফারির ওপর ক্ষিপ্ত আডো

"আমি চেষ্টা করেছি। আমি ফিফার বেশ কিছু লোকজনের সাথে কথা বলে তার সাথে কথা বলা যায় কিনা তার চেষ্টা করেছি। কিন্তু তারা জবাব দিয়েছে রেফারি মিটিংয়ে আছেন এবং এটা সম্ভব নয়," আডো আরও যোগ করেন।  

Related Topics

বিশ্বকাপ ফুটবল ২০২২ / ঘানা / পর্তুগাল / ক্রিস্টিয়ানো রোনালদো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ‘এটা বাংলাদেশ নয়’: পর্তুগালে বাংলাদেশকে কটাক্ষ করে বিলবোর্ডে প্রার্থীর নির্বাচনি প্রচারণা
  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো
  • রিংয়ে বক্সারের মৃত্যুর পর ঘানায় অনির্দিষ্টকালের জন্য বক্সিং স্থগিত

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net